Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    বুধবার, ১৯ ফাল্গুন, ১৪৩২ | ৪ মার্চ, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    টাকার বিপরীতে ডলারের দাম কমছে

    এপ্রিল ২৮, ২০২৫ ১০:৩৫ পূর্বাহ্ণ2
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    গত কয়েক মাস ধরে রেমিট্যান্স ও রফতানিতে বড় প্রবৃদ্ধি থাকা, ব্যাংকগুলোর ওপর বকেয়া আমদানি বিল পরিশোধের চাপ ও ডলারের চাহিদা কমাসহ নানা কারণে টাকার বিপরীতে ডলারের দাম কমছে। বেশ কয়েকটি ব্যাংকের নীতিনির্ধারণী কর্মকর্তারা পূর্বাভাস দিয়েছেন, সামনের দিনগুলোতে ডলারের দাম আরও কমার সম্ভাবনা রয়েছে। তারা বলছেন, আগামী কয়েক মাসে ডলারের চাহিদা বাড়ার বড় ধরনের কোনো সম্ভাবনা নেই। কারণ, বেশিরভাগ বিনিয়োগকারী নতুন বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়ার জন্য আগামী নির্বাচনের অপেক্ষা করছেন। ফলে বিনিয়োগ-সংক্রান্ত আমদানি বাড়বে না। 
    অন্যদিকে রেমিট্যান্স ও রফতানির প্রবৃদ্ধি ভালো। এমন প্রবৃদ্ধি আগামী দিনগুলোতে বজায় থাকলে বাজারে ডলারের সরবরাহ আরও বাড়বে, যা দিনশেষে বিনিময় হার কমানোর ক্ষেত্রে ভূমিকা রাখবে বলে উল্লেখ করেন তারা। রেমিট্যান্স ও রফতানিতে শক্তিশালী প্রবৃদ্ধির কারণে ডলারের দাম কমছে মন্তব্য করে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ মাহবুবুর রহমান বলেন, বৈদেশিক মুদ্রাবাজার এখন আগের তুলনায় অনেক বেশি সহজ হয়ে এসেছে। 'এর অন্যতম কারণ, ব্যাংকগুলোর ওভারডিউ পেমেন্টের পরিমাণ কমে এসেছে। ফলে এক্সচেঞ্জ রেটের ওপর আগে যে চাপটা ছিল, সেটাও কমে এসেছে,' বলেন তিনি।
    গত বৃহস্পতিবার (২৪ এপ্রিল) কাতারের দোহায় বাংলাদেশি কমিউনিটির সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাওজুল কবির খান বলেন, 'অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার সময়ে বাংলাদেশের শুধু বিদ্যুৎ-জ্বালানি খাতে বকেয়া, এলএনজি ও তেলের পাওনা (বকেয়া) ছিল ৩.২ বিলিয়ন ডলার। গত আট মাসে সেটিকে কমিয়ে ৬০০ মিলিয়ন ডলারে নিয়ে আসা হয়েছে।' 
    ডলারের দাম কমলে তা মূল্যস্ফীতি কমাতে সহায়ক হতে পারে উল্লেখ করে সৈয়দ মাহবুবুর রহমান বলেন, 'ডলারের দাম কমলে আমদানি ব্যয় কমে যায়। ফলে আমদানি করা দ্রব্যের দাম কমার সুযোগ থাকে। এছাড়া আমদানিতে খুব বেশি প্রবৃদ্ধি নেই। প্রতি মাসে আমাদের সাধারণত যে আমদানিটা হয়, সেটাই হচ্ছে। বেসরকারি খাতেও আমদনি প্রবৃদ্ধি তেমন নেই।' কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, চলতি অর্থবছরের জুলাই থেকে ২১ এপ্রিল পর্যন্ত বাংলাদেশ রেমিট্যান্স পেয়েছে ২৩.৭৫ বিলিয়ন ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২৮.৬ শতাংশ বেশি। 
    ডলারের দাম কমার পেছনে কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে মুদ্রাটির দাম ১২৩  টাকার নিচে রাখার নির্দেশনার প্রভাবও কিছুটা কাজ করছে উল্লেখ করে একটি বেসরকারি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক বলেন, কেন্দ্রীয় ব্যাংকের অবস্থান এখন আগের তুলনায় অনেক বেশি নমনীয় হয়ে এসেছে। আগে কেন্দ্রীয় ব্যাংক থেকে ফোন করে ব্যাংকগুলোকে ডলারের রেট কমানোর জন্য বলা হলেও এখন অবস্থা অনেক নমনীয়।  'এখন পরিস্থিতি কিছুটা শান্ত। তারা আমাদের বলেছে, খুব প্রয়োজন না হলে ১২৩ টাকার বেশি রেটে রেমিট্যান্স না কিনতে। আমরাও সেভাবে চেষ্টা করে যাচ্ছি। কারণ, ডলারের রেট কম বা বেশি যা-ই হোক না কেন, ব্যাংকগুলোর মুনাফা নির্দিষ্ট। কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ী আমরা ডলারপ্রতি সর্বোচ্চ ১ টাকা মুনাফা করছি।'
    তবে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা থাকলেও ডলারের দাম মূলত সরবরাহ বাড়ার কারণে কমছে বলে মন্তব্য করেন আরেকটি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক। তিনি বলেন, 'ডলারের বাজার সবসময়ই চাহিদা ও জোগানের ওপর নির্ভর করে। বর্তমানে ডলারের সরবরাহ গত দুই বছরের মধ্যে অন্যতম ভালো অবস্থানে আছে। 'অন্যদিকে, মূলধনি যন্ত্রপাতিসহ বিনিয়োগ খাতে আমদানি অনেক কমে গেছে। ফলে ডলারের চাহিদা কম। এসব কারণে ব্যাংকগুলোর হাতে ডলারও আগের তুলনায় বেড়েছে এবং রেট কমার ধারায় চলে এসেছে।'
    ঢাকা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ মারুফও বলেন, চাহিদা কমে যাওয়ায় ডলারের দরপতন হয়েছে। তিনি বলেন, 'ব্যবসায় নতুন বিনিয়োগ তেমন হচ্ছে না। ফলে মূলধনি যন্ত্রপাতি আমদানি সেভাবে নেই। রমজান মাস উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য আমদানির যে চাপটা থাকে, সেটি এখন নেই। 'সবমিলিয়ে ডলারের চাহিদা আগের তুলনায় অনেক কমে এসেছে—যার কারণে ডলারের রেটও কমছে।' ●
    অকা/ব্যাংখা/ই/সকাল, ২৮ এপ্রিল, ২০২৫ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 10 months আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    নগদ সহায়তায় স্বস্তি পেল পোশাক খাত

    পুনঃতফসিলের ছোঁয়ায় খেলাপি ঋণ কমলেও শঙ্কা কাটেনি ব্যাংক খাতে

    মধ্যপ্রাচ্য সংকটে রপ্তানিতে নতুন ধাক্কা: আকাশপথে অচলাবস্থা, সাগরপথে অনিশ্চয়তা

    ঋণ প্রবৃদ্ধিতে রেকর্ড পতন: বিনিয়োগ ও অর্থনীতিতে অচলাবস্থার আশঙ্কা

    রমজানে ঢাকার বাজারে স্বস্তির খোঁজে দীর্ঘ লাইন

    বিদেশি বিনিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ার বাজারে

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    নগদ সহায়তায় স্বস্তি পেল পোশাক খাত

    রফতানিতে টানা ৭ মাসের মন্দা

    পুনঃতফসিলের ছোঁয়ায় খেলাপি ঋণ কমলেও শঙ্কা কাটেনি ব্যাংক খাতে

    মধ্যপ্রাচ্য সংকটে রপ্তানিতে নতুন ধাক্কা: আকাশপথে অচলাবস্থা, সাগরপথে অনিশ্চয়তা

    এক বছর বিশ্বজিৎ মন্ডলের মুখ্য বীমা নির্বাহী পদে কাজে নিষেধাজ্ঞা

    বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এর চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত

    শেয়ার বাজারে স্বচ্ছতা জোরদারে হুইসেলব্লোয়ার সুরক্ষা বিধিমালার উদ্যোগ

    ঋণ প্রবৃদ্ধিতে রেকর্ড পতন: বিনিয়োগ ও অর্থনীতিতে অচলাবস্থার আশঙ্কা

    রমজানে ঢাকার বাজারে স্বস্তির খোঁজে দীর্ঘ লাইন

    মধ্যপ্রাচ্যের যুদ্ধঝুঁকি: বাংলাদেশের জ্বালানি ও অর্থনীতির অস্বস্তি

    মাথাপিছু আয় বেড়েছে, জিডিপি প্রবৃদ্ধি কমেছে

    বিদেশি বিনিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ার বাজারে

    ফার্মাসলিউশনের সঙ্গে এনআরবি ইসলামিক লাইফের গ্রুপ বীমা চুক্তি

    বাংলাদেশ ব্যাংক এর গভর্নর হলেন মোস্তাকুর রহমান

    জানুয়ারিতে রাজস্ব আদায়ে ধস – পুনর্নির্ধারিত লক্ষ্যমাত্রা এখন অধরাই

    নির্বাচন-পরবর্তী আস্থায় ঘুরে দাঁড়ানোর পথে শেয়ার বাজার

    মার্কিন শুল্ক অনিশ্চয়তায় থমকে পোশাক রফতানি

    ঋণ পরিশোধে শিথিলতা: ব্যবসায়ীদের জন্য নতুন স্বস্তি

    নিম্নআয়ের সহায়তায় টিসিবি – কিন্তু বাড়ছে ব্যয়ের বোঝা

    ব্যাংক খাতের ত্রিমুখী সংকট

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.