Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    শুক্রবার, ১৮ বৈশাখ, ১৪৩৩ | ১ মে, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    বাড়তে পারে বার্ষিক করমুক্ত আয়সীমা

    মে ৪, ২০২৫ ১০:৪০ পূর্বাহ্ণ1
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    আগামী অর্থবছরের (২০২৫-২৬) বাজেটে ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য আসতে পারে স্বস্তির বার্তা। বাড়ানো হতে পারে বার্ষিক করমুক্ত আয়সীমা। বর্তমানে করদাতারা বছরে সাড়ে ৩ লাখ টাকা পর্যন্ত আয়ে করমুক্ত সুবিধা পান। আসন্ন বাজেটে এই সীমা ২৫ হাজার থেকে ৫০ হাজার টাকা পর্যন্ত বাড়ানোর চিন্তা করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
    সূত্র জানায়, ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে করমুক্ত আয়সীমা ৩ লাখ ৭৫ হাজার টাকা থেকে ৪ লাখ টাকায় উন্নীত করার প্রস্তাব বিবেচনায় রয়েছে। দীর্ঘ সময় ধরে উচ্চ মূল্যস্ফীতির কারণে সাধারণ ও নিম্ন আয়ের করদাতারা যে চাপের মুখে পড়েছেন, তাদের কিছুটা স্বস্তি দিতেই এই পদক্ষেপ নেওয়া হচ্ছে। এনবিআরের এক দায়িত্বশীল কর্মকর্তা জানান, এক বছরের বেশি সময় ধরে খাদ্যসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য বাড়ায় করদাতাদের জীবনযাত্রার ব্যয় বেড়েছে। তাদের চাপ কমাতেই করমুক্ত আয়সীমা বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে।
    উল্লেখ্য, টানা দুই অর্থবছর করমুক্ত আয়সীমা অপরিবর্তিত ছিল। সর্বশেষ ২০২৩-২৪ অর্থবছরে এ সীমা ৩ লাখ টাকা থেকে বাড়িয়ে সাড়ে ৩ লাখ করা হয়। ব্যবসায়ীরা মনে করছেন, করমুক্ত সীমা বাড়ালে ভোক্তাশ্রেণির হাতে অর্থের সরবরাহ বাড়বে, যা দেশীয় বাজারে চাহিদা বৃদ্ধিতে সহায়ক হবে।
    সম্প্রতি এফবিসিসিআই, ঢাকা চেম্বারসহ অনেকেই করমুক্ত আয় সীমা বাড়ানোর দাবী জানায়। তারা বলেন, করমুক্ত আয়ের সীমা বাড়ানো হলে ভোক্তা ব্যয় বাড়বে, যা অভ্যন্তরীণ বাজারকে চাঙ্গা রাখতে সহায়তা করবে। এটি স্থানীয় উৎপাদনকারী ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য ইতিবাচক বার্তা।
    এ ছাড়া আগামী বাজেটে করহার কাঠামোতেও কিছুটা পরিবর্তন আসতে পারে। বর্তমানে করমুক্ত সীমা অতিক্রমের পর প্রথম ১ লাখ টাকার ওপর ৫ শতাংশ হারে কর দিতে হয়। এবার সেই স্তরের সীমা বাড়ানো হতে পারে, যদিও করহার অপরিবর্তিত থাকতে পারে। বর্তমানে চালু আছে ৫. ১০, ১৫, ২০ ও ২৫ শতাংশ করহার।
    বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্যমতে, ২০২৪ সালের এপ্রিল থেকে ২০২৫ সালের মার্চ পর্যন্ত এক বছরে গড় খাদ্য মূল্যস্ফীতি ছিল ১০ দশমিক ৪৪ শতাংশ। গত বছর জুলাইয়ে এই হার উঠেছিল ১৪ দশমিক ১০ শতাংশে, যা গত ১৩ বছরে সর্বোচ্চ। আগামী ২ জুন অন্তর্বর্তীকালীন সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ নতুন অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন। এটি অন্তর্বর্তী সরকারের অধীনে প্রথম বাজেট হতে যাচ্ছে। ●
    অকা/প্র/সকাল/ ৪ মে, ২০২৫ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 12 months আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    সংস্কারের মাঝেও সংকুচিত বীমা খাত

    এক হাটের ইজারায় দর উঠলো ১৪ কোটি টাকা

    ইসলামপুরে সুপেয় পানির স্বস্তি, ঘরে ঘরে সরকারি সরবরাহ

    কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ
    ডলারের সর্বোচ্চ দর নির্ধারণ

    রূপালী ব্যাংকের পরিচালক হলেন সাইফুল ইসলাম

    মোবাইল রিচার্জে কর কমানোর উদ্যোগ: ১০০ টাকায় ৩৮ টাকা কাটাকে ‘অযৌক্তিক’ ঘোষণা

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    মহান মে দিবস আজ
    শ্রমজীবী মানুষের গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন

    মহান মে দিবসের বিশেষ পর্যবেক্ষণ
    নারী শ্রমে মানবতা ও বাস্তবতা

    সংস্কারের মাঝেও সংকুচিত বীমা খাত

    সাপ্লিমেন্ট আমদানিতে নতুন কড়াকড়ি

    বোতলজাত তেলের দাম বাড়লো লিটারে ৪ টাকা

    এক হাটের ইজারায় দর উঠলো ১৪ কোটি টাকা

    ইসলামপুরে সুপেয় পানির স্বস্তি, ঘরে ঘরে সরকারি সরবরাহ

    বাজেটে কালো টাকার সুযোগ এবং ভঙ্গুর অর্থনীতি

    বিএসইসির বিশেষ সতর্কবার্তা জারি
    অনলাইনে বিনিয়োগে সাবধান

    কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ
    ডলারের সর্বোচ্চ দর নির্ধারণ

    বসছে বাংলাদেশ-ইইউ সংলাপ; বাড়বে ব্যবসা-বাণিজ্য

    জুলাইয়ে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ

    রূপালী ব্যাংকের পরিচালক হলেন সাইফুল ইসলাম

    পুঁজি বাজারে স্বচ্ছতা ফেরাতে কঠোর ডিএসই: কোম্পানি পরিদর্শনে তাৎক্ষণিক ক্ষমতা

    মোবাইল রিচার্জে কর কমানোর উদ্যোগ: ১০০ টাকায় ৩৮ টাকা কাটাকে ‘অযৌক্তিক’ ঘোষণা

    বাজারে অস্থিরতা—দাম বাড়ার চাপ ও সিন্ডিকেটের প্রভাব

    ন্যূনতম ১০০-১০০০ টাকা প্রতীকী কর প্রবর্তনের দাবি

    টাকা ছাপিয়ে ঋণ নয়, বেসরকারি খাতকে সুরক্ষা দেবে সরকার

    বিমানের চেয়ারম্যান হলেন ব্যাংক এশিয়ার চেয়ারম্যান

    টেকসই উন্নয়ন অর্থায়নে সংকটে বিশ্ব; জাতিসংঘের সতর্কতা

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.