Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    খেলাপি ঋণে ছাড় – সাময়িক স্বস্তি, দীর্ঘমেয়াদে ঝুঁকি

    সেপ্টেম্বর ২৪, ২০২৫ ১১:১৯ পূর্বাহ্ণ19
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    বাংলাদেশ ব্যাংকের সাম্প্রতিক নীতিগত ছাড়ে খেলাপি ঋণ নবায়নের সুযোগ প্রসারিত হলেও এটি দেশের ব্যাংক খাতের জন্য দীর্ঘমেয়াদে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি করতে পারে। আন্তর্জাতিক ঋণমান নির্ণয়কারী সংস্থা মুডিস সোমবার রাতে প্রকাশিত এক প্রতিবেদনে এ বিষয়ে স্পষ্ট সতর্কবার্তা দিয়েছে।

    ২০২৫ সালের ১৬ সেপ্টেম্বর বাংলাদেশ ব্যাংক একটি নতুন সার্কুলার জারি করে। এতে সাম্প্রতিক সময়ে ক্ষতিগ্রস্ত ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে বিশেষ সুবিধায় খেলাপি ঋণ নবায়নের সুযোগ দেওয়া হয়। নতুন নির্দেশনা অনুযায়ী মাত্র ২ শতাংশ ডাউন পেমেন্ট জমা দিয়ে খেলাপি ঋণ নবায়ন করা যাবে। ঋণ সর্বোচ্চ ১০ বছরের মেয়াদে নবায়নযোগ্য এবং ঋণগ্রহীতা সর্বোচ্চ দুই বছরের গ্রেস পিরিয়ড পাবেন। খেলাপি ঋণের বিরুদ্ধে মামলা থাকলে নবায়নের পর তা স্থগিত রাখতে হবে।

    এই সুবিধার ফলে খেলাপি ঋণ সাময়িকভাবে কমে এসেছে বলে পরিসংখ্যানগত চিত্রে দেখা যেতে পারে। কিন্তু মুডিস মনে করে, এর দীর্ঘমেয়াদি প্রভাব ব্যাংক খাতের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। মুডিস খেলাপি ঋণ নবায়নের এই প্রক্রিয়াকে ‘ক্রেডিট নেগেটিভ’ বা ঋণখাতের জন্য নেতিবাচক হিসাবে অভিহিত করেছে। কারণ, এই ছাড়ে ব্যাংকগুলো কাগজে-কলমে খেলাপি ঋণ কম দেখাতে পারলেও প্রকৃত ঋণ আদায় প্রক্রিয়া বাধাগ্রস্ত হবে। দুই বছরের গ্রেস পিরিয়ডের কারণে গ্রাহকের প্রকৃত আর্থিক অবস্থার মূল্যায়ন করা কঠিন হয়ে পড়বে। নিয়মিত ঋণ পরিশোধ না করলে তার ব্যবসায়িক সক্ষমতা সঠিকভাবে বোঝা যাবে না। নবায়নের পর ৯০ দিনের মধ্যে মামলা প্রত্যাহারের বিধান ব্যাংকের আইনি চাপ কমালেও ঋণ আদায়ের কার্যক্রমকে দুর্বল করে দেবে।

    মুডিস উল্লেখ করেছে, অতীত অভিজ্ঞতাও ইতিবাচক নয়। ২০২২ সালে একই ধরনের ছাড় দিয়েও ব্যাংক খাত কোনো স্থায়ী সুফল পায়নি। বরং অনাদায়ী ঋণের প্রবণতা স্থায়ী হয়ে ওঠে।

    প্রতিবেদনে আরও বলা হয়, বাংলাদেশে খেলাপি ঋণ পরিস্থিতি ইতিমধ্যেই গুরুতর আকার ধারণ করেছে। ২০২৪ সালে খেলাপি ঋণের হার ছিল মোট বিতরণকৃত ঋণের ১১.১ শতাংশ। ২০২৫ সালের মার্চে তা বেড়ে দাঁড়ায় ২৪.১ শতাংশে, যা প্রায় দ্বিগুণ। ব্যাংকগুলোর ঝুঁকিপূর্ণ সম্পদের বিপরীতে মূলধন নেমে এসেছে মাত্র ৩.১ শতাংশে, যেখানে নিয়ম অনুযায়ী কমপক্ষে ১০ শতাংশ মূলধন সংরক্ষণ বাধ্যতামূলক। এটি ব্যাংক খাতের জন্য একটি গুরুতর সংকেত, যা আর্থিক স্থিতিশীলতাকে প্রশ্নবিদ্ধ করছে।

    তবে সব ব্যাংকের অবস্থাই সমানভাবে নাজুক নয়। মুডিসের মূল্যায়নে ইস্টার্ন ব্যাংক, ব্র্যাক ব্যাংক ও সিটি ব্যাংক তুলনামূলকভাবে স্থিতিশীল অবস্থায় রয়েছে। তাদের মূলধন ও ঝুঁকি ব্যবস্থাপনা অন্যদের তুলনায় ভালো থাকায় তারা আস্থা ধরে রাখতে সক্ষম হয়েছে।

    বাংলাদেশ ব্যাংকের দেওয়া এই নতুন ছাড় সাময়িকভাবে খেলাপি ঋণের পরিসংখ্যান নিয়ন্ত্রণে সহায়তা করলেও দীর্ঘমেয়াদে এটি ব্যাংক খাতের জন্য বড় ধরনের হুমকি তৈরি করতে পারে। ঋণ আদায়ের সংস্কৃতি দুর্বল হলে ব্যাংক খাতে অনাদায়ী ঋণ স্থায়ী রূপ পাবে এবং আর্থিক খাতের স্থিতিশীলতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। ●
    অকা/ব্যাংখা/ই/সকাল/২৪ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 10 months আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    গভর্নর ও রাষ্ট্রদূতের বৈঠকে চীনা বিনিয়োগ বাড়ানোর আহ্বান

    প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির

    বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

    পোশাক রফতানিতে বড় ধাক্কা; তবু আশার আলো

    ২০৩১ সাল পর্যন্ত বিশেষ সুবিধার অনুমতি পেলো ন্যাশনাল ব্যাংক

    তেলের দাম আবার বাড়লো, ৮ জুনের পর সর্বোচ্চ

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    গভর্নর ও রাষ্ট্রদূতের বৈঠকে চীনা বিনিয়োগ বাড়ানোর আহ্বান

    প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ নরেন্দ্র মোদির

    সাভারে সড়ক দুর্ঘটনার পর হাসপাতালে হামলা; পরে পাল্টা নারী নির্যাতন, যৌতুক ও হত্যাচেষ্টা মামলার অভিযোগ

    সাংবাদিকতা পেশা নির্ধারণে কর্তৃপক্ষ থাকা জরুরি: তথ্যমন্ত্রী

    বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

    তিন যুগ পর অভিনয়ে ফিরছেন শায়লা খান

    গণসংগীতের প্রাণপুরুষ ফকির আলমগীরের প্রয়াণবার্ষিকী আজ

    শিল্পে ধস, প্রবৃদ্ধির গতি শ্লথ

    আবাসন খাতে দীর্ঘ মন্দার ছায়া

    পোশাক রফতানিতে বড় ধাক্কা; তবু আশার আলো

    ২০৩১ সাল পর্যন্ত বিশেষ সুবিধার অনুমতি পেলো ন্যাশনাল ব্যাংক

    তেলের দাম আবার বাড়লো, ৮ জুনের পর সর্বোচ্চ

    ঘোষণাপত্র ছাড়াই ২০ হাজার ডলার আনতে পারবেন ফ্রিল্যান্সাররা

    ভাসানচরে সৌরবিদ্যুতের কাজ পেল চীনা প্রতিষ্ঠান

    বোরো সংগ্রহে ১ কোটি ৬০ লাখ পাটের বস্তা কিনবে সরকার

    সারের কাঁচামাল আমদানির দরপত্রের সময়সীমা ২১ দিন

    প্লটের নামে প্রতারণা, ১৭ রিয়েল এস্টেট প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা

    বিশ্বকাপ সেরা একাদশ: মেসি-এমবাপেদের সঙ্গে ভোজিনহা

    মেসিদের নিয়ে অপপ্রচার, আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

    ২১ দিনে রেমিট্যান্স এলো ২৫ হাজার ৭৬৮ কোটি টাকা

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.