অর্থকাগজ প্রতিবেদন
রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসি’র পরিচালনা পর্ষদে নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন সাইফুল ইসলাম। তিনি এর আগে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
সোমবার (২৭ এপ্রিল) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে উপসচিব মোহাম্মদ আবরাউল হাছান মজুমদারের সই রয়েছে।
এতে বলা হয়, সাইফুল ইসলামকে তিন বছরের জন্য রূপালী ব্যাংকের পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ব্যাংক কোম্পানি আইনের প্রাসঙ্গিক বিধান অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের অনুমোদন সাপেক্ষে এ নিয়োগ কার্যকর হবে।
প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, এ বিষয়ে প্রয়োজনীয় পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে।
সর্বশেষ হালনাগাদ 10 hours আগে

