Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ
      • বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা খাত
          • শ্রম বাজার
          • অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প খাত
          • তৈরি পোশাক
    বুধবার, ৩ আষাঢ়, ১৪৩৩ | ১৭ জুন, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    একনজরে লিওনেল মেসির যত রেকর্ড

    জুন ১৭, ২০২৬ ৯:৩৫ পূর্বাহ্ণUpdated:জুন ১৭, ২০২৬ ৯:৩৫ পূর্বাহ্ণ7
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    ফাতেমা আক্তার>

    চলছে বিশ্বকাপের আসর। আলজেরিয়ার বিপক্ষে ৩৮ বছর বয়সে বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক করেছেন লিওনেল মেসি। এরই মধ্যে ক্লোসেকে ছুঁয়ে ফেলেছেন তিনি। আর এক গোল করলেই ক্লোসেকে টপকে এককভাবে সর্বোচ্চ গোলদাতা হয়ে যাবেন এই মহাতারকা। ২০২৬ বিশ্বকাপ চলছে, তাই মেসির এই রেকর্ডগুলো আরও বাড়বে-এতো ভক্ত-অনুরাগীদের মধ্যে কোন সন্দেহ নেই! আরও মজার তথ্য জানানো যাক, একই তারিখে ২০ বছরের ব্যবধানে গোল: ১৬ জুন ২০০৬ সার্বিয়ার বিপক্ষে প্রথম বিশ্বকাপ গোল, আবার ১৬ জুন ২০২৬ আলজেরিয়ার বিপক্ষে করেছেন ১৪তম গোল।

    ম্যাচ ও অংশগ্রহণ রেকর্ড
    সর্বাধিক ম্যাচ খেলা: বিশ্বকাপ ইতিহাসে সবচেয়ে বেশি ২৬টি ম্যাচ খেলেছেন মেসি। ২০২২ কাতার ফাইনালে মাঠে নেমে লোথার ম্যাথাউসের ২৫ ম্যাচের রেকর্ড ভাঙেন।
    সর্বাধিক বিশ্বকাপ খেলা: ২০২৬ বিশ্বকাপে খেললে মেসি হবেন প্রথম পুরুষ ফুটবলার যিনি ৬টি বিশ্বকাপে অংশ নেবেন — ২০০৬, ২০১০, ২০১৪, ২০১৮, ২০২২, ২০২৬।
    সর্বাধিক ম্যাচে অধিনায়কত্ব: বিশ্বকাপে অধিনায়ক হিসেবে ১৯টি ম্যাচ খেলেছেন, যা সর্বোচ্চ।
    সর্বাধিক মিনিট খেলা: ২০০৬-২০২৬ পর্যন্ত বিশ্বকাপে ২,৩১৪ মিনিটের বেশি খেলেছেন, যা সর্বোচ্চ ।

    গোল ও অ্যাসিস্ট রেকর্ড
    যুগ্মভাবে সর্বোচ্চ গোলদাতা: ২০২৬ বিশ্বকাপে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে মোট ১৬ গোল করেছেন। এর মাধ্যমে জার্মানির মিরোস্লাভ ক্লোসের ১৬ গোলের রেকর্ড স্পর্শ করেছেন।
    ৫টি ভিন্ন বিশ্বকাপে অ্যাসিস্ট: তিনিই একমাত্র ফুটবলার যিনি ৫টি ভিন্ন বিশ্বকাপে অন্তত একটি করে অ্যাসিস্ট করেছেন।
    তিন দশকে গোল: কৈশোর, বিশের কোঠা ও তিরিশের কোঠা - এই তিন দশকেই বিশ্বকাপে গোল করা একমাত্র খেলোয়াড়।
    প্রতি রাউন্ডে গোল: ২০২২ কাতার বিশ্বকাপে গ্রুপ পর্ব, শেষ ষোলো, কোয়ার্টার, সেমি ও ফাইনাল—প্রতিটি ধাপেই গোল করা প্রথম খেলোয়াড়।
    গোল + অ্যাসিস্ট: বিশ্বকাপে মোট ১৩ গোল + ৮ অ্যাসিস্ট = ২১ গোলে সরাসরি অবদান।

    ব্যক্তিগত পুরস্কার রেকর্ড
    ডাবল গোল্ডেন বল: বিশ্বকাপ ইতিহাসে একমাত্র খেলোয়াড় হিসেবে দুইবার গোল্ডেন বল জিতেছেন - ২০১৪ ও ২০২২
    এক আসরে ৫ ম্যাচসেরা: ২০২২ কাতার বিশ্বকাপে ৫টি ম্যাচসেরা পুরস্কার জিতেছেন, যা এক আসরে সর্বোচ্চ।
    সব রাউন্ডে পেনাল্টি গোল: ২০২২ বিশ্বকাপে গ্রুপ পর্ব, শেষ ষোলো, কোয়ার্টার, সেমি ও ফাইনাল—সব ধাপেই পেনাল্টি থেকে গোল করেছেন।

    বয়সভিত্তিক রেকর্ড
    আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি বয়সে গোল: ২০২৬ বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে ৩৮ বছর ১১ মাস ১৮ দিন বয়সে গোল করে ৬৯ বছরের রেকর্ড ভেঙেছেন।
    সবচেয়ে কম বয়সী আর্জেন্টাইন গোলদাতা: ২০০৬ বিশ্বকাপে ১৮ বছর বয়সে গোল করে আর্জেন্টিনার সর্বকনিষ্ঠ বিশ্বকাপ গোলদাতা হন মেসি।

    সর্বশেষ হালনাগাদ 3 hours আগে

    আলজেরিয়া বিশ্বকাপ রেকর্ড লিওনেল মেসি

    এই বিষয়ে আরও সংবাদ

    বিশ্বকাপে মেসির প্রথম হ্যাটট্রিক
    আলজেরিয়াকে উড়িয়ে বিশ্বকাপ শুরু আর্জেন্টিনার

    এমবাপ্পের রেকর্ডের দিনে ফ্রান্সের স্বস্তির জয়

    বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন

    শেয়ারবাজারে আজ থেকে সময় বাড়ছে লেনদেনের

    একনেকে ৭ হাজার কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন

    অনিশ্চিত আলিবাবার বিনিয়োগ; চাপে দারাজ বাংলাদেশ

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    উত্তরা থেকে ক্ষুদ্র ব্যবসায়ী মিজান নিখোঁজ

    ভর্তুকির চাপে তেলের দাম কমছে না দেশে

    একনজরে লিওনেল মেসির যত রেকর্ড

    বিশ্বকাপে মেসির প্রথম হ্যাটট্রিক
    আলজেরিয়াকে উড়িয়ে বিশ্বকাপ শুরু আর্জেন্টিনার

    এমবাপ্পের রেকর্ডের দিনে ফ্রান্সের স্বস্তির জয়

    বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের নতুন চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন

    জ্বালাময়ী কিছু সত্যি কথা বলব : প্রভা

    শেয়ারবাজারে আজ থেকে সময় বাড়ছে লেনদেনের

    একনেকে ৭ হাজার কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন

    ইসলামী ব্যাংকের শেয়ারে ফিরলেন বিক্রেতারা

    অনিশ্চিত আলিবাবার বিনিয়োগ; চাপে দারাজ বাংলাদেশ

    নয় সাধারণ বীমা প্রতিষ্ঠানে আইডিআরএর পরিদর্শন

    ইনসেপ্টার বীমা দাবি পরিশোধ করল কর্ণফুলী ইন্স্যুরেন্স

    সন্ধানী লাইফের ঈদ পূনর্মিলনী ও ব্যবসা উন্নয়ন সভা

    নগদেই ভরসা, ধীরগতিতে বাড়ছে ডিজিটাল লেনদেন

    দেশে এলো ১৫৪ কোটি ডলারের রেমিট্যান্স

    রফতানি খাতে নতুন দিগন্ত উন্মোচন

    উরুগুয়েকে রুখে দিয়ে সৌদি আরবের চমক

    আত্মঘাতী গোলে জেতা হলো না মিশরের

    অভিষেকেই কেপ ভার্দের ইতিহাস; স্পেনের হতাশার দিন

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.