Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    রবিবার, ২০ বৈশাখ, ১৪৩৩ | ৩ মে, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    ব্যাংক খাতে অস্বস্তি

    এপ্রিল ২০, ২০২৪ ৩:০১ পূর্বাহ্ণ8
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    দুর্বল ব্যাংকের সঙ্গে সবলের একীভূতকে কেন্দ্র করে পুরো ব্যাংক খাতে অস্বস্তি বিরাজ করছে। বিশেষ করে আমানতকারীরা ব্যাংকে টাকা রাখা না-রাখা নিয়ে দ্বিধায় ভুগছেন। অনেক সঞ্চয়কারী ব্যাংক একীভূত হলে টাকা পাবেন না এমন শঙ্কায় ব্যাংক থেকে টাকা তুলে নিচ্ছেন। যার প্রভাবে আমানতে সুদের হার বৃদ্ধির পরেও হঠাৎ করে গত ফেব্রুয়ারি মাসে ব্যাংকের আমানতের প্রবৃদ্ধিতে ধাক্কা লেগেছে। আর মার্চের ১৪ তারিখে পদ্মা ব্যাংকের সঙ্গে এক্সিম ব্যাংকের একীভূত ঘোষণার পরের কার্যদিবস থেকে ঐ দুই ব্যাংকসহ অন্যান্য ব্যাংকেও টাকা তোলার পরিমাণ বেড়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ সাপেক্ষে টাকা উত্তোলনের ধকল সামাল দিতে নতুন করে ব্যাংক একীভূতের সিদ্ধান্ত থেকে কেন্দ্রীয় ব্যাংক কিছুটা সরে দাঁড়িয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

    ব্যাংকে খোঁজখবর নিয়ে জানা গেছে, গত ১৪ মার্চ ইসলামি শরিয়াভিত্তিক পরিচালিত এক্সিম ব্যাংকের সঙ্গে পদ্মা ব্যাংকের একীভূত করার ঘোষণা দেয় বাংলাদেশ ব্যাংক। এর পরের কার্যদিবসে (১৮ মার্চ) বেসরকারি খাতের এ দুই ব্যাংকের মধ্যে সমঝোতা চুক্তি (এমওইউ) স্বাক্ষরের মধ্য দিয়ে একীভূতের আনুষ্ঠানিকতা শুরু হয়। একীভূত কার্যক্রম শুরু হওয়ার পর আতঙ্ক বেড়েছে আমানতকারীদের মধ্যে। যার প্রভাবে পদ্মা ও এক্সিম উভয় ব্যাংক টাকা থেকে তোলার চাপ বাড়ে।

    বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী, আমানতের সুদের হার বৃদ্ধির পরেই গত ফেব্রুয়ারি মাসে ব্যাংকের আমানত সংগ্রহের প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ১০ দশমিক ৪৩ শতাংশ। তার আগের মাস জানুয়ারিতে প্রবৃদ্ধি ছিল ১০ দশমিক ৫৭ শতাংশ। এক মাসের ব্যবধানে কমেছে দশমিক ৪১ শতাংশ। আর ফেব্রুয়ারি মাসে আমানতের ওপর ব্যাংকের সুদের হার ছিল ১০ দশমিক শূন্য ৫ শতাংশ। তার আগের মাস জানুয়ারিতে আমানতের বিপরীতের ব্যাংকের গড় সুদের হার ছিল ৯ দশমিক ৭৫ শতাংশ। সাধারণত আমানতে সুদের হার বৃদ্ধিতে ব্যাংকগুলোর আমানত বৃদ্ধি পায়। এই দুই মাসের চিত্র পর্যালোচনায় দেখা গেছে, সুদের হার বৃদ্ধির পরেও ব্যাংকের আমানত প্রবৃদ্ধিতে টান পড়েছে।

    বাংলাদেশ ব্যাংক থেকে জানা গেছে, গত ফেব্রুয়ারিতে আমানতের সুদের হার ছিল ১০ দশমিক শূন্য ৫ শতাংশ। আর ২০২৩ সালের ফেব্রুয়ারিতে ছিল ৬ দশমিক ৮৬ শতাংশ। গত জুলাইতে ছিল ৯ দশমিক ৬৭ শতাংশ। পরের মাস হিসাবে আগস্টে হয় ১০ দশমিক ১৭ শতাংশ। সেপ্টেম্বরে ৯ দশমিক ৫১ শতাংশ, অক্টোবরে ৯ দশমিক ৮০ শতাংশ, নভেম্বরে ১০ দশমিক ৩৩ শতাংশ, ডিসেম্বরে ১১ দশমিক শূন্য ৪ শতাংশ ও জানুয়ারিতে হয় ৯ দশমিক ৭৫ শতাংশ।

    বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ব্যাংকিং খাতে আমানত প্রবৃদ্ধি গত ফেব্রুয়ারিতে ছিল ১০ দশমিক ৪৩ শতাংশ। আর ২০২৩ সালের ফেব্রুয়ারিতে ব্যাংকে আমানতের প্রবৃদ্ধি ছিল ৬ দশমিক ৮৬ শতাংশ। আবার চলতি বছরের জানুয়ারিতে ব্যাংকের আমানতের প্রবৃদ্ধি ছিল ১০ দশমিক ৫৭ শতাংশ। তার আগের বছর একই মাসে ৬ দশমিক ১৪ শতাংশ। গত জুলাইতে ব্যাংকের আমানতের প্রবৃদ্ধি ছিল ৯ দশমিক ৬৭ শতাংশ, আগস্টে ১০ দশমিক ১৭ শতাংশ, সেপ্টেম্বরে ৯ দশমিক ৫১ শতাংশ, অক্টোবরে ৯ দশমিক ৮০ শতাংশ, নভেম্বরে ১০ দশমিক ৩৩ শতাংশ।

    ১৪ মার্চ ইসলামি ধারার এক্সিম ব্যাংক ও পদ্মা ব্যাংকের পরিচালনা পর্ষদ আলাদা বৈঠক করে একে অপরের সঙ্গে একীভূত হওয়ার সিদ্ধান্তের কথা জানায়। পরে গভর্নরের উপস্থিতিতে দুই ব্যাংকের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। ৩ এপ্রিল সরকারি খাতের দুটি ব্যাংককে অন্য দুটি ব্যাংকের সঙ্গে একীভূত করার সিদ্ধান্ত হয়। জানানো হয়, বাংলাদেশ কৃষি ব্যাংকের সঙ্গে একীভূত হবে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব) এবং সোনালী ব্যাংকের সঙ্গে মিলবে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল)। এরপর ৮ এপ্রিল বেসরকারি সিটি ব্যাংকের সঙ্গে সরকারি খাতের সমস্যাগ্রস্ত বেসিক ব্যাংককে একীভূত করার সিদ্ধান্ত হয়। আর সর্বশেষ ৯ এপ্রিল ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক বা ইউসিবির সঙ্গে ন্যাশনাল ব্যাংককে একীভূত করার সিদ্ধান্ত আসে।

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    ব্যাংক খাতে অস্বস্তি

    এই বিষয়ে আরও সংবাদ

    সম্মিলিত ইসলামী ব্যাংক – আস্থাহীনতার ঘূর্ণিতে একীভূত উদ্যোগ

    সংস্কারের মাঝেও সংকুচিত বীমা খাত

    এক হাটের ইজারায় দর উঠলো ১৪ কোটি টাকা

    ইসলামপুরে সুপেয় পানির স্বস্তি, ঘরে ঘরে সরকারি সরবরাহ

    কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ
    ডলারের সর্বোচ্চ দর নির্ধারণ

    রূপালী ব্যাংকের পরিচালক হলেন সাইফুল ইসলাম

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    হরমুজ প্রণালি বন্ধ
    বিশ্বজুড়ে সার সরবরাহ ব্যবস্থা স্থবির

    সম্মিলিত ইসলামী ব্যাংক – আস্থাহীনতার ঘূর্ণিতে একীভূত উদ্যোগ

    মহান মে দিবস আজ
    শ্রমজীবী মানুষের গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন

    মহান মে দিবসের বিশেষ পর্যবেক্ষণ
    নারী শ্রমে মানবতা ও বাস্তবতা

    সংস্কারের মাঝেও সংকুচিত বীমা খাত

    সাপ্লিমেন্ট আমদানিতে নতুন কড়াকড়ি

    বোতলজাত তেলের দাম বাড়লো লিটারে ৪ টাকা

    এক হাটের ইজারায় দর উঠলো ১৪ কোটি টাকা

    ইসলামপুরে সুপেয় পানির স্বস্তি, ঘরে ঘরে সরকারি সরবরাহ

    বাজেটে কালো টাকার সুযোগ এবং ভঙ্গুর অর্থনীতি

    বিএসইসির বিশেষ সতর্কবার্তা জারি
    অনলাইনে বিনিয়োগে সাবধান

    কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ
    ডলারের সর্বোচ্চ দর নির্ধারণ

    বসছে বাংলাদেশ-ইইউ সংলাপ; বাড়বে ব্যবসা-বাণিজ্য

    জুলাইয়ে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ

    রূপালী ব্যাংকের পরিচালক হলেন সাইফুল ইসলাম

    পুঁজি বাজারে স্বচ্ছতা ফেরাতে কঠোর ডিএসই: কোম্পানি পরিদর্শনে তাৎক্ষণিক ক্ষমতা

    মোবাইল রিচার্জে কর কমানোর উদ্যোগ: ১০০ টাকায় ৩৮ টাকা কাটাকে ‘অযৌক্তিক’ ঘোষণা

    বাজারে অস্থিরতা—দাম বাড়ার চাপ ও সিন্ডিকেটের প্রভাব

    ন্যূনতম ১০০-১০০০ টাকা প্রতীকী কর প্রবর্তনের দাবি

    টাকা ছাপিয়ে ঋণ নয়, বেসরকারি খাতকে সুরক্ষা দেবে সরকার

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.