Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    শুক্রবার, ১৮ বৈশাখ, ১৪৩৩ | ১ মে, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    বড় পরিবর্তন আসছে ব্যক্তি শ্রেণির কর কাঠামোয়

    জুন ৩, ২০২৪ ৪:৩৩ পূর্বাহ্ণUpdated:জুন ৩, ২০২৪ ৪:৩৩ পূর্বাহ্ণ9
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    বড় পরিবর্তন আসছে ব্যক্তি শ্রেণির কর কাঠামোয়। দেশে একশ্রেণির ব্যক্তির আয় কমছে, আবার একশ্রেণির আয় বাড়ছে। আয় বাড়ার শ্রেণির এই ধনীদের থেকে খুব বেশি কর আদায় করা যায় না। মূলত কর হারের কাঠামোর কারণে অনেক ধনী থেকে বাড়তি কর আদায় সম্ভব হয় না। তবে সেই ধনীদের টার্গেট করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। সেজন্য ২০২৪-২৫ করবর্ষে ব্যক্তি শ্রেণির করদাতাদের আয় ও কর হার কাঠামোয় বড় পরিবর্তন আনা হচ্ছে। করমুক্ত আয়সীমা বাড়ানো হচ্ছে না। যার ফলে সাধারণ করদাতারা স্বস্তি পাবেন।

    এনবিআর বলছে, সাধারণ ও মধ্যম শ্রেণির করদাতাদের কর কমানো হচ্ছে, ধনীদের কর বাড়ানো হচ্ছে। একজন ধনী করদাতাকে বর্তমানে যেখানে এক কোটি টাকা আয়ের ওপর প্রায় সাড়ে ২২ লাখ টাকা কর দিতে হচ্ছে, সেখানে আগামী করবর্ষে একই করদাতাকে প্রায় সাড়ে ২৫ লাখ টাকা কর দিতে হবে। আবার একজন মধ্যম শ্রেণির করদাতাকে বর্তমানে সাড়ে ১৬ লাখ টাকার ওপর প্রায় এক লাখ ৯৫ হাজার টাকা কর দিতে হচ্ছে। সেখানে আগামী করবর্ষে দিতে হবে প্রায় এক লাখ ৮০ হাজার টাকা। অর্থাৎ কর কমবে প্রায় ১৫ হাজার টাকা। এনবিআর কর্মকর্তারা বলছেন, মোট আয় সাড়ে ৭ লাখ টাকা পর্যন্ত করহার পরিবর্তন করা হয়নি। সাড়ে ৭ লাখ টাকা থেকে সাড়ে ১৮ লাখ টাকা পর্যন্ত আয়ের ওপর করহার বেশি পরিবর্তন করা হয়েছে। আর সর্বোচ্চ করহার ৩০ শতাংশ করা হয়েছে।

    সূত্রমতে, চলতি ২০২৩-২৪ করবর্ষে করমুক্ত আয়সীমা সাড়ে ৩ লাখ টাকা রয়েছে। আগামী ২০২৪-২৫ করবর্ষে করমুক্ত আয়সীমা বাড়ানো হচ্ছে না। অর্থাৎ কোনো ব্যক্তির বার্ষিক আয় সাড়ে তিন লাখ টাকা হলে তাকে কোনো কর দিতে হবে না। সাড়ে তিন লাখ টাকার পরবর্তী এক লাখ টাকা পর্যন্ত মোট আয়ের ওপর ৫ শতাংশ হারে কর দিতে হচ্ছে। পরবর্তী ৩ লাখ টাকা পর্যন্ত ১০ শতাংশ, ৪ লাখ টাকা পর্যন্ত ১৫ শতাংশ, ৫ লাখ টাকা পর্যন্ত ২০ শতাংশ কর দিতে হচ্ছে। এছাড়া ৫ লাখ টাকার বেশি হলে সেই আয়ের ওপর সর্বোচ্চ ২৫ শতাংশ হারে কর দিতে হয়।

    অপরদিকে, করমুক্ত আয়সীমাসহ চলতি করবর্ষে করহারের ছয়টি স্তর বিদ্যমান রয়েছে। আগামী ২০২৪-২৫ করবর্ষে করহারের দুটি বাড়তি স্তরযুক্ত করা হচ্ছে। তাহলো একটি হলো ২০ লাখ টাকা আয়ের ওপর করহার ২৫ শতাংশ, অন্যটি হলো সর্বোচ্চ করহার ২৫ শতাংশের জায়গায় ৩০ শতাংশ করা হচ্ছে। এই দুটি স্তরের ফলে ধনী বা বেশি আয় যাদের রয়েছে, তাদের বেশি আয়কর ও সারচার্জ দিতে হবে। শুধু একটি স্তর যুক্ত করা হচ্ছে না, সঙ্গে মধ্যবিত্ত শ্রেণির করদাতাদের কর কমানোর সুযোগ রাখা হয়েছে।

    প্রস্তাবিত ২০২৪-২৫ করবর্ষে করমুক্ত আয়সীমা সাড়ে তিন লাখ টাকা রাখা হয়েছে। পরবর্তী ১ লাখ টাকা আয়ের ওপর ৫ শতাংশ, যা বর্তমান করবর্ষে বিদ্যমান রয়েছে। এছাড়া পরবর্তী ৪ লাখ টাকা আয়ের ওপর ১০ শতাংশ হারে কর দিতে হবে, যা বর্তমানে ৩ লাখ টাকা আয়ের ওপর কর দিতে হয়। পরবর্তী ৫ লাখ টাকার ওপর ১৫ শতাংশ হারে কর দিতে হবে, যা বর্তমানে ৪ লাখ টাকা আয়ের ওপর দিতে হয়। পরবর্তী আবার ৫ লাখ টাকার ওপর ২০ শতাংশ হারে কর দিতে হবে, যা বর্তমানে বিদ্যমান রয়েছে। পরবর্তী ২০ লাখ টাকা আয়ের ওপর ২৫ শতাংশ হারে কর দিতে হবে, যা বর্তমানে অবশিষ্ট মোট আয়ের ওপর দিতে হচ্ছে। তবে আগামী করবর্ষে ২০ লাখ টাকার বেশি আয়ের ওপর সর্বোচ্চ ৩০ শতাংশ হারে কর দিতে হবে। অর্থাৎ বাজেটে আয় ও করহারের সীমা দুটোই বেশ পরিবর্তন আনা হয়েছে। এতে সাধারণ ও মধ্যম শ্রেণির করদাতাদের কর কমানো হয়েছে। বেড়েছে বেশি আয়ের মানুষের।

    উদাহরণ হিসেবে বলা যায়, চলতি ২০২৩-২৪ করবর্ষে একজন করদাতার বার্ষিক আয় ১৬ লাখ ৫০ হাজার টাকা। যার ওপর বিদ্যমান করহার অনুযায়ী কর দিতে হচ্ছে এক লাখ ৯৫ হাজার টাকা। আগামী ২০২৪-২৫ করবর্ষে একই করদাতার আয় ১৬ লাখ ৫০ হাজার টাকা হলে তাকে প্রস্তাবিত করহার অনুযায়ী কর দিতে হবে এক লাখ ৮০ হাজার টাকা। অর্থাৎ এই করদাতাকে আগামী করবর্ষে ১৫ হাজার টাকা কম কর দিতে হবে। আবার চলতি করবর্ষে একজন করদাতার আয় ১৮ লাখ ৫০ হাজার টাকা হলে বিদ্যমান করহার অনুযায়ী তাকে কর দিতে হচ্ছে ২ লাখ ৪৫ হাজার টাকা। আগামী করবর্ষে একই করদাতার একই আয় থাকলে তাকে প্রস্তাবিত করহার অনুযায়ী কর দিতে হবে ২ লাখ ২০ হাজার টাকা। এখানে করদাতা ২৫ হাজার টাকা কর কম দিতে হবে।

    অন্যদিকে, ধনীদের আয়ে বেশি কর দিতে হবে। উদাহরণ হিসেবে বলা যায়, চলতি ২০২৩-২৪ করবর্ষে এক কোটি টাকা আয়ের ওপর বিদ্যমান করহার অনুযায়ী কর দিতে হচ্ছে ২২ লাখ ৮২ হাজার ৫০০ টাকা। সঙ্গে করদাতার সম্পদ অনুযায়ী তাকে সারচার্জ দিতে হয়। কিন্তু আগামী ২০২৪-২৫ করবর্ষে এক কোটি টাকা আয়ের ওপর প্রস্তাবিত করহার অনুযায়ী তাকে কর দিতে হবে ২৫ লাখ ৬৫ হাজার টাকা। অর্থাৎ একই করদাতাকে এক কোটি টাকার ওপর ২ লাখ ৮২ হাজার ৫০০ টাকা বেশি কর দিতে হবে। এখানে শেষ নয়। ধনী এই করদাতার করহার বাড়ার সঙ্গে সঙ্গে তার সারচার্জ (সম্পদ কর) বেড়ে যাবে। এতে ধনী বা বেশি আয়ের করদাতা থেকে বেশি কর আদায়ে নজর দিয়েছে এনবিআর।

    এ বিষয়ে এনবিআরের একাধিক কর্মকর্তা জানিয়েছেন, করমুক্ত আয়সীমা বাড়ানো হয়নি। বাড়ানো হলে সাড়ে ৩ লাখ টাকা বা তার কিছু বেশি আয়ের কয়েক লাখ করদাতা করজাল থেকে বেরিয়ে যেতে পারেন। আমাদের উদ্দেশ্য হলো করজাল বাড়ানো। এছাড়া সাধারণ ও মধ্যম শ্রেণির করদাতাদের কর কমিয়ে বেশি কর আদায়ই আমাদের লক্ষ্য। সেজন্য আয় ও করহার দুটোতে এবার হাত দেয়া হয়েছে। সাধারণ করদাতা ও মধ্যবিত্ত শ্রেণির করদাতাদের আয় বিবেচনায় নিয়ে কোনো কর বাড়ানো হয়নি। বরং কর কমানো হয়েছে। তবে ধনী বা বেশি আয় যাদের রয়েছে, তাদের কিছুটা বেশি কর ও সারচার্জ দিতে হবে। দেশে ধনী বা বেশি আয়ের করদাতা বাড়ছে। ২০২২ সালের পর মোট আয় ও করহারে খুব বেশি হাত দেয়া হয়নি। আগামী বাজেটে হাত দেয়া হয়েছে। এতে সাধারণ করদাতা ও মধ্যম শ্রেণির করদাতারা স্বস্তি পাবেন।

    এনবিআর সূত্রমতে, সর্বশেষ ২০২৩-২৪ অর্থবছরের বাজেটে করমুক্ত আয়সীমা ৩ লাখ টাকা থেকে বাড়িয়ে ৩ লাখ ৫০ হাজার টাকা করা হয়েছিল। এর আগে ২০২০-২১ অর্থবছরের বাজেটে করমুক্ত আয়ের সীমা আড়াই লাখ থেকে বাড়িয়ে ৩ লাখ টাকা করা হয়। ২০১৫-১৬ অর্থবছরে বার্ষিক করমুক্ত আয়সীমা ২ লাখ ২০ হাজার টাকা থেকে বাড়িয়ে আড়াই লাখ টাকা করা হয়েছিল। ●

    অকা/রা/সৈই/দুপুর/৩ জুন, ২০২৪ খ্রিষ্টাব্দ

     

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    সংস্কারের মাঝেও সংকুচিত বীমা খাত

    এক হাটের ইজারায় দর উঠলো ১৪ কোটি টাকা

    ইসলামপুরে সুপেয় পানির স্বস্তি, ঘরে ঘরে সরকারি সরবরাহ

    কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ
    ডলারের সর্বোচ্চ দর নির্ধারণ

    রূপালী ব্যাংকের পরিচালক হলেন সাইফুল ইসলাম

    মোবাইল রিচার্জে কর কমানোর উদ্যোগ: ১০০ টাকায় ৩৮ টাকা কাটাকে ‘অযৌক্তিক’ ঘোষণা

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    মহান মে দিবস আজ
    শ্রমজীবী মানুষের গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন

    মহান মে দিবসের বিশেষ পর্যবেক্ষণ
    নারী শ্রমে মানবতা ও বাস্তবতা

    সংস্কারের মাঝেও সংকুচিত বীমা খাত

    সাপ্লিমেন্ট আমদানিতে নতুন কড়াকড়ি

    বোতলজাত তেলের দাম বাড়লো লিটারে ৪ টাকা

    এক হাটের ইজারায় দর উঠলো ১৪ কোটি টাকা

    ইসলামপুরে সুপেয় পানির স্বস্তি, ঘরে ঘরে সরকারি সরবরাহ

    বাজেটে কালো টাকার সুযোগ এবং ভঙ্গুর অর্থনীতি

    বিএসইসির বিশেষ সতর্কবার্তা জারি
    অনলাইনে বিনিয়োগে সাবধান

    কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ
    ডলারের সর্বোচ্চ দর নির্ধারণ

    বসছে বাংলাদেশ-ইইউ সংলাপ; বাড়বে ব্যবসা-বাণিজ্য

    জুলাইয়ে জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে রূপপুরের বিদ্যুৎ

    রূপালী ব্যাংকের পরিচালক হলেন সাইফুল ইসলাম

    পুঁজি বাজারে স্বচ্ছতা ফেরাতে কঠোর ডিএসই: কোম্পানি পরিদর্শনে তাৎক্ষণিক ক্ষমতা

    মোবাইল রিচার্জে কর কমানোর উদ্যোগ: ১০০ টাকায় ৩৮ টাকা কাটাকে ‘অযৌক্তিক’ ঘোষণা

    বাজারে অস্থিরতা—দাম বাড়ার চাপ ও সিন্ডিকেটের প্রভাব

    ন্যূনতম ১০০-১০০০ টাকা প্রতীকী কর প্রবর্তনের দাবি

    টাকা ছাপিয়ে ঋণ নয়, বেসরকারি খাতকে সুরক্ষা দেবে সরকার

    বিমানের চেয়ারম্যান হলেন ব্যাংক এশিয়ার চেয়ারম্যান

    টেকসই উন্নয়ন অর্থায়নে সংকটে বিশ্ব; জাতিসংঘের সতর্কতা

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.