Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    বেড়েই চলেছে খাদ্যে মূল্যস্ফীতির হার

    জুন ৪, ২০২৪ ৪:৪২ পূর্বাহ্ণ2
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    বেড়েই চলেছে খাদ্যে মূল্যস্ফীতির হার। আন্তর্জাতিক বাজারে খাদ্যপণ্যের দাম কমেছে। পরিবহণ সংশ্লিষ্ট জ্বালানি উপকরণসহ জাহাজ ভাড়া কমেছে। এর প্রভাবে বৈশ্বিকভাবে খাদ্য মূল্যস্ফীতির হার কমতে শুরু করেছে। কোনো কোনো দেশে এ হার কমে নেতিবাচক পর্যায়ে বা কোনো মূল্যস্ফীতি হচ্ছে না। উলটো খাদ্যের দাম কমছে। মূল্যস্ফীতির হার বাড়ায় যেসব দেশ নাকাল হয়ে পড়েছিল ওই সব দেশে এখন এ হার ২ থেকে ৩ শতাংশে নামিয়ে এনেছে। কিন্তু বাংলাদেশে খাদ্যে মূল্যস্ফীতির হার বেড়েই চলেছে।

    ২০২১ সালের মে মাসে বাংলাদেশে খাদ্য মূল্যস্ফীতি ছিল ৪ দশমিক ৮৭ শতাংশ। ২০২২ সালে এপ্রিলে তা বেড়ে দাঁড়ায় ৬ দশমিক ২৩ শতাংশ। ওই বছরের মে মাসে তা আরও বেড়ে দাঁড়ায় ৮ দশমিক ৩০ শতাংশ। এরপর থেকে এ হার বেড়েই চলেছে। গত এপ্রিলে বাংলাদেশের খাদ্য মূল্যস্ফীতি ছিল ১০ দশমিক ২ শতাংশ। গত তিন বছর ধরে খাদ্য মূল্যস্ফীতির হার ৮ শতাংশের ওপরে।

     বিশ্বব্যাংকের এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। এদিকে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর প্রতিবেদন থেকে দেখা যায় মে মাসে তা আরও বেড়ে দাঁড়ায় ১০ দশমিক ৭৬ শতাংশে।

    বিশ্বব্যাংকের প্রতিবেদন থেকে দেখা যায়, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শুরুর পর থেকে বিশেষ করে ইউরোপ ও আমেরিকার দেশগুলোতে মূল্যস্ফীতির হার বাড়ছে। ওই এ হার বেড়ে ওই সব দেশ ডাবল ডিজিট অতিক্রম করেছিল। ওই সব দেশ ইতোমধ্যে তা ২ থেকে ৩ শতাংশের মধ্যে নামিয়ে আনতে সক্ষম হয়েছে। কিন্তু বাংলাদেশ মূল্যস্ফীতির বিরুদ্ধে নানা পদক্ষেপ নেওয়ার পরও তা কমছে না। উলটো আরও বেড়ে যাচ্ছে। গত এপ্রিলে বাংলাদেশের খাদ্য মূল্যস্ফীতি ছিল ১০ দশমিক ২ শতাংশ। ওই সময়ে সার্ক অঞ্চলের দেশগুলোর মধ্যে খাদ্য মূল্যস্ফীতির হার ভুটানে ৬ দশমিক ৯ শতাংশ, ভারতে ৭ দশমিক ৯ শতাংশ, নেপালে ৫ দশমিক ২ শতাংশে নেমে আসে। অর্থনৈতিক সংকটে জর্জরিত পাকিস্তানে খাদ্য মূল্যস্ফীতির হার ডাবল ডিজিটের নিচে নামিয়ে আনতে সক্ষম হয়। দেশটি এখন এ হার ৯ দশমিক ৭ শতাংশ। দেনার দায়ে দেউলিয়া হয়ে পড়া শ্রীলংকায় খাদ্য মূল্যস্ফীতির হার ২ দশমিক ৯ শতাংশে নেমে এসেছে। মালদ্বীপে ৫ দশমিক ৯ শতাংশে নেমেছে। কিন্তু বাংলাদেশ এ খাতে সফল হয়নি।

    রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে যুক্তরাষ্ট্র ও ইউরোপের দেশগুলোতে খাদ্য মূল্যস্ফীতির হার ডাবল ডিজিটে উঠেছিল। এখন তা কমে যুক্তরাষ্ট্রে ২ দশমিক ২ শতাংশ ও যুক্তরাজ্যে ২ দশমিক ৯ শতাংশে নেমে এসেছে। অন্য দেশগুলোতেও এ হার কমছে। কম্বোডিয়ায় এপ্রিলে কোনো মূল্যস্ফীতি হয়নি। ইন্দোনেশিয়ায় এ হার ৭ শতাংশ, ফিলিপাইনে ৬ দশমিক ৩ শতাংশ, থাইল্যান্ডে দশমিক ৩ শতাংশ, ব্রাজিলে ৩ দশমিক ১ শতাংশ, চীনে মাইনাস ২ দশমিক ৮ শতাংশ, মালয়েশিয়ায় ২ শতাংশে নেমেছে।

    যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে এ হার কমে এপ্রিলে দশমিক ৮ শতাংশে নেমেছে। জাপানে ৪ দশমিক ৩ শতাংশ, সৌদি আরবে দশমিক ৭ শতাংশ, সিঙ্গাপুরে ৩ শতাংশ।

    অর্থনৈতিক সংকটে থাকা কিছু দেশে এ হার এখনো বেশি। তবে ওই সব দেশে সরকারি কার্যক্রমের কারণে মূল্যস্ফীতির চাপ ভোক্তার ওপর বেশি পড়ছে না। ইরানে খাদ্য মূল্যস্ফীতি ২৩ দশমিক ১ শতাংশ, মিয়ানমারেও ৫৩ দশমিক ১ শতাংশ। ●

    অকা/প্র/সৈই/সকাল/৪ জুন, ২০২৪ খ্রিষ্টাব্দ

     

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

    টিসিবির পণ্য কেনার সময় দেয়াল ধস, নিহত ২

    জুলাই সনদ: ঐকমত্যের সুযোগ, বিভাজনের আশঙ্কা

    অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের মতবিনিময়

    সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের তিন বছর কারাদণ্ড

    বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করল চীন

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু

    টিসিবির পণ্য কেনার সময় দেয়াল ধস, নিহত ২

    অদৃশ্য শত্রুর নাম মাইক্রোপ্লাস্টিক

    বরীষণের রাতেই সৃষ্টি হয় কালজয়ী ‘শ্রাবণের মেঘ”

    সুরের জাদুকর কমল দাশগুপ্ত

    জুলাই সনদ: ঐকমত্যের সুযোগ, বিভাজনের আশঙ্কা

    অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের মতবিনিময়

    সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের তিন বছর কারাদণ্ড

    বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করল চীন

    জাতীয় মিল্ক চকোলেট দিবস আজ
    এক টুকরো মিল্ক চকোলেট, এক মুঠো আনন্দ

    আগে রিটার্ন, কম কর; দেরি করলেই জরিমানা

    আবার কমলো স্বর্ণের দাম

    বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি

    আত্মসমর্পণের পর জামিন পেলেন আশিয়ান চেয়ারম্যান

    এক মিনিটেই মিলবে ৫ লাখ টাকা

    নতুন সরকারের সামনে বড় চ্যালেঞ্জ প্রশাসনকে কার্যকর করা

    ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : তদন্ত চেয়ে হাইকোর্টে রিট

    এসএসসি ও সমমান পরীক্ষার ফল ১০ আগস্ট

    ২০০ কোটি টাকা বিনিয়োগ করবে এমইপি হাই-টেক

    সকালটা হোক প্রশান্তির

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.