প্রাথমিক পাবলিক অফারের (আইপিও) মাধ্যমে শেয়ারবাজার থেকে মূলধন সংগ্রহের সিদ্ধান্ত নিয়েছে আলফা ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। শেয়ারবাজারে আসার অনুমোদন পেতে কোম্পানিটি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) আবেদন করবে। কোম্পানিটি ইস্যু ম্যানেজার হিসাবে কাজ করার জন্য মার্চেন্ট ব্যাংক স্ট্র্যাটেজিক ফাইন্যান্স লিমিটেডকে নিযুক্ত করেছে। এ বিষয়ে ১৮ নভেম্বর দুই প্রতিষ্ঠানের মধ্যে চুক্তি স্বাক্ষর হয়। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আলফা ইন্স্যুরেন্সের পক্ষে কোম্পানির চেয়ারম্যান আলমগীর শামসুল আলামিন, ভাইস চেয়ারম্যান মুহাম্মদ সাঈদ, প্রধান নির্বাহী কর্মকর্তা নুরে আলম ছিদ্দিকী অভি এবং শেয়ার ও বিনিয়োগপ্রধান রুবেল চন্দ্র পাল, স্ট্র্যাটেজিক ফাইন্যান্স লিমিটেডের পক্ষে পদ্মা ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান চৌধুরী নাফিজ সরাফাত, স্ট্র্যাটেজিক হোল্ডিংসের গ্রুপ সিইও এহসানুল কবির, ব্যবস্থাপনা পরিচালক অসিত কুমার চক্রবর্তী, প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ কবির সাদিক এবং উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। খবর বিজ্ঞপ্তির
অকা/পুবা/সখবি/ দুপুর, ২৪ নভেম্বর, ২০২৩ খ্রিষ্টাব্দ

সর্বশেষ হালনাগাদ 2 years আগে

Leave A Reply

Exit mobile version