চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স পিএলসি-এর পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত মোতাবেক অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ এমদাদ উল্লাহকে কোম্পানির ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। নতুন সিইও নিয়োগ না হওয়া পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করবেন।
কোম্পানির বিদায়ী সিইও এস এম জিয়াউল হক, এফএলএমআই, পুনঃনিয়োগে সম্মতি না দেওয়ায় এই পদে ভারপ্রাপ্ত কর্মকর্তা নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তার চুক্তির মেয়াদ ৩ এপ্রিল ২০২৫ তারিখে শেষ হয়েছে। তিনি ২০১৯ সালে চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দেন এবং পরবর্তীতে কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেন। তার অভিজ্ঞতা ও নেতৃত্ব কোম্পানির ব্যবসা সম্প্রসারণ ও সুশাসন প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
নবনিযুক্ত ভারপ্রাপ্ত সিইও মোহাম্মদ এমদাদ উল্লাহও বীমা খাতের একজন অভিজ্ঞ পেশাজীবী। তার নেতৃত্বে কোম্পানির দৈনন্দিন কার্যক্রম নির্বিঘ্নে পরিচালনার আশা প্রকাশ করেছে পরিচালনা পর্ষদ। খবর বিজ্ঞপ্তির ●
অকা/জীবী/সখবি/সকাল/২ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 8 months আগে

