ঢাকা ইন্স্যুরেন্স লিমিটেড এর মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে বায়েজিদ মুজতবা সিদ্দিকীকে আগামী ৩ বছরের জন্য অনুমোদন দিয়েছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)।
এর আগে তিনি সাউথ এশিয়া ইন্স্যুরেন্স, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স ও সর্বশেষ প্রাইম ইন্স্যুরেন্সে সিইও পদে দায়িত্ব পালন করেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে তিনি স্নাতকোত্তর ডিগ্রি এবং চট্টগ্রাম ‘ল কলেজ’ থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেন।
গত তিন যুগ ধরে সুনামের সঙ্গে বীমা পেশায় সংশ্লিষ্ট রয়েছেন তিনি। নন লাইফের অবলিখন, দাবি ও পুনঃবীমাসহ তথ্যপ্রযুক্তি খাতে তার ব্যাপক অভিজ্ঞতা রয়েছে।
উল্লেখ্য, বীমা নির্বাহী শিব শংকর সাহা, এফসিএ চাকরি থেকে অব্যাহতি নেওয়ার পর ঢাকা ইন্স্যুরেন্স লিমিটেড এর প্রধান নির্বাহী কর্মকর্তা পদটি বেশ ক বছর শূন্য ছিলখবর বিজ্ঞপ্তির  ●
অকা/জীবীকো/সখবি/সন্ধ্যা, ১ জুলাই, ২০২৪ খ্রিষ্টাব্দ

সর্বশেষ হালনাগাদ 2 years আগে

Leave A Reply

Exit mobile version