শান্তা লাইফ ইন্স্যুরেন্স পিএলসি আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে। গতকাল রোববার (১ ডিসেম্বর) শান্তা ওয়েস্টার্ন টাওয়ারে প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে স্বনামধন্য করপোরেট হাউজ শান্তা হোল্ডিংসের পক্ষ থেকে এই ঘোষণা দেয়া হয়। উল্লেখ্য শান্তা লাইফ ইন্স্যুরেন্স শান্তা হোল্ডিংসের একটি অঙ্গপ্রতিষ্ঠান।
শান্তা লাইফ ইন্স্যুরেন্স বাংলাদেশের মানুষের আর্থিক নিরাপত্তা এবং মানসিক প্রশান্তি নিশ্চিত করতে সবার জন্য সহজ এবং গ্রহণযোগ্য বীমা পণ্য চালু করার আশ্বাস দিয়েছে। শান্তা লাইফ বর্তমান পলিসিগুলো হচ্ছে চাইল্ড এডুকেশনাল প্ল্যান, ডিপোজিটরস প্রটেকশন স্কিম, এনডাওমেন্ট প্ল্যান, থ্রি পেমেন্ট প্ল্যান (থ্রিপিপি) এবং গ্রুপ লাইফ ইন্স্যুরেন্স।
এ সময় শান্তা লাইফ মুখ্য নির্বাহী কর্মকর্তা নাফিস এ আহমেদ বলেন, সাধারণ মানুষের আর্থিক সুরক্ষা এবং অর্থনৈতিক স্থিতিশীলতার ক্ষেত্রে জীবন বীমার একটি গুরুত্বপূর্ণ প্রভাব রাখার সম্ভাবনা রয়েছে। বর্তমানে বাংলাদেশে বীমা খাতের পেনিট্রেশন মাত্র ০.৪ শতাংশ। যার দ্বারা আমরা আমাদের বীমা খাতের নানান সীমাবদ্ধতার ব্যাপারে কিছুটা ধারণা পাই। আমরা বিশ্বাস করি বাংলাদেশের প্রতিটি নাগরিকের আর্থিক অন্তর্ভুক্তির অধিকার রয়েছে। তাই সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের চাহিদা পূরণে আমরা সহজ বোধগম্য ও গ্রহণযোগ্য বীমা সেবা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যেতে চাই।
শান্তা লাইফের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির পরিচালক সাইফ খন্দকার, আরিফ খান, রাইভেন হাসান এবং মুখ্য নির্বাহী কর্মকর্তা নাফিস এ আহমেদ। এছাড়াও প্রতিষ্ঠানটির অন্যান্য পরিচালক ও উচ্চপদস্থ কর্মকর্তারাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। খবর বিজ্ঞপ্তির 
অকা/সখবি/ই/দুপুর/২ ডিসেম্বর, ২০২৪ খ্রিষ্টাব্দ

সর্বশেষ হালনাগাদ 1 year আগে

Leave A Reply

Exit mobile version