স্বদেশ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের প্রধান পরামর্শক হিসেবে ড. মুফতি এম এ আজিজ যোগদান করেছেন সম্প্রতি। বিদেশে প্রবাসী বাংলাদেশীদের মাঝে কোম্পানির ওভারসিজ ব্যবসা পরিচালনার পাশাপাশি তিনি তার দেশের ব্যবসা ও সংগঠন বৃদ্ধিতে দায়িত্ব পালন করবেন।
২৬ জুন কোম্পানিটির প্রশাসক ড. শেখ মহ. রেজাউল ইসলাম তাকে এই দায়িত্ব দেন।
কোম্পানির একজন কর্মকর্তা অর্থকাগজকে এ তথ্য জানান। তিনি জানান, ড. মুফতি এম এ আজিজ প্রধান পরামর্শক হিসেবে ২০২৩ সালের মে থেকে স্বদেশ ইসলামী লাইফ কোম্পানিতে কর্মরত রয়েছেন।
ড. মুফতি এম এ আজিজ এর আগে পপুলার লাইফ, পদ্মা লাইফ, সান লাইফ ও গোল্ডেন লাইফ ইন্স্যুরেন্সে মুখ্য নির্বাহীর দায়িত্ব পালন করছেন। গোল্ডেন লাইফে কাজ করার কিছুদিন পর মালয়েশিয়ায় চলে যান। স্বদেশ ইসলামী লাইফ কোম্পানির সংশ্লিষ্টদের আশাবাদ, ড. মুফতি এম এ আজিজকে প্রশাসক মহোদয় যে দায়িত্ব দিয়েছেন; তিনি তা যথাযথভাবে পালন করে স্বদেশ লাইফকে এগিয়ে নেবেন। খবর বিজ্ঞপ্তির ●
অক/জীবীকো/সখবি/দুপুর, ৩০ জুন, ২০২৪ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 2 years আগে

