জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে জেনিথ ইসলামী লাইফের গ্রুপ জীবন ও স্বাস্থ্য বীমা চুক্তি ২৮ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
এই চুক্তির ফলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীগণ জেনিথ ইসলামী লাইফের জীবন ও স্বাস্থ্য বীমা সুবিধা ভোগ করতে পারবেন।
বীমা চুক্তি পত্রে স্বাক্ষর করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. রাশেদা আখতার এবং জেনিথ ইসলামী লাইফের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম নুরুজ্জামান।
এ সময় আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কম্পট্রোলার (এক্টিং) মো. মুসানুল কবির, ডেপুটি কম্পট্রোলার মো. বশির আলম এবং জেনিথ ইসলামী লাইফের ডিএমডি মুন্সী মো. আব্দুল খালেক ও ডিভিপি মো. আনোয়ার হোসেন সরকার। খবর বিজ্ঞপ্তির
অকা/জীবীকো/সখবি/দুপুর, ২৮ নভেম্বর, ২০২৩ খ্রিষ্টাব্দ

সর্বশেষ হালনাগাদ 3 years আগে

Leave A Reply

Exit mobile version