Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    ইতিহাসগড়া জয়ে বিশ্বকাপ শুরু যুক্তরাষ্ট্রের

    জুন ১৩, ২০২৬ ১১:৩৮ পূর্বাহ্ণ2
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ ডেস্ক

    ক্যালিফোর্নিয়ার সোফি স্টেডিয়াম রেঙেছিল স্বাগতিক যুক্তরাষ্ট্রের লাল-সাদার মিশ্রিত রঙে। দাপুটে পারফরম্যান্সে প্যারাগুয়েকে ৪-১ ব্যবধানে উড়িয়ে দিয়ে মিশন শুরু করেছে স্বাগতিকরা।

    ১৯৯৪ সালের পর বিশ্বকাপ ফিরেছে যুক্তরাষ্ট্রে। তারা এবার বড় লক্ষ্য নিয়ে নেমেছে ফিফার এই মেগা ইভেন্টে। ফোলারিন বালোগুনের জোড়া ও জিওভান্নি রেইনার এক গোলে যুক্তরাষ্ট্র জিতেছে টুর্নামেন্টে নিজেদের সবচেয়ে বড় ব্যবধানে। আরেক গোল হয়েছে প্যারাগুয়ে মিডফিল্ডারের আত্মঘাতী অবদানে। প্রথমবারের মতো বিশ্বকাপের কোনো ম্যাচে মার্কিন ছেলেরা চার গোল করল।

    এর আগে ২০২২ কাতার বিশ্বকাপে চার ম্যাচ মিলিয়ে যুক্তরাষ্ট্রের মোট গোল ছিল মাত্র তিনটি। এ ছাড়া এই ম্যাচের আগে তারা কখনোই বিশ্বকাপ ম্যাচে তিন গোলের বেশি করতে পারেনি। তবে নতুন কোচ মরিসিও পচেত্তিনোর সৃজনশীল কৌশলে বদলে যাওয়া দলটি লস অ্যাঞ্জেলেসের ৭০,৪৯২ দর্শকসমৃদ্ধ ভেন্যুতে এক ভিন্ন রূপে ধরা দিলো।

    প্রথমার্ধে দুর্দান্ত প্লেমেকিংয়ে একটি অ্যাসিস্ট করেন ক্রিশ্চিয়ান পুলিসিচ। দ্বিতীয়ার্ধে আর মাঠে নামেননি অন্যতম প্রধান এই মার্কিন তারকা। এমনকি তিনি চোট পেয়েছেন কি না সেই নিশ্চয়তাও মেলেনি। আক্রমণাত্মক ফুটবলে মুগ্ধ করা যুক্তরাষ্ট্র প্রথমার্ধেই ৩-০ গোলের লিড নেয়, যা বিশ্বকাপের কোনো ম্যাচের প্রথমার্ধে তাদের ইতিহাসের সবচেয়ে বড় ব্যবধান।

    পুলিসিচের সৃষ্ট আক্রমণ থেকে হওয়া আত্মঘাতী গোলে মাত্র সাত মিনিটেই লিড পায় যুক্তরাষ্ট্র। এরপর ৩১তম মিনিটে প্রথম গোল করেন বালোগুন। এরপর প্রথমার্ধের যোগ করা সময়ের পঞ্চম মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন তিনি। নিউইয়র্কে জন্ম নেওয়া ও লন্ডনে বেড়ে ওঠা এই স্ট্রাইকার বিশ্বকাপে নিজের অভিষেক ম্যাচেই জোড়া গোল করেন। ১৯৩০ সালের পর বিশ্বকাপে কোনো মার্কিন খেলোয়াড়ের এটাই প্রথম এক ম্যাচে একাধিক গোল।

    বিরতির সময় পুলিসিচের পরিবর্তে মাঠে নামেন সেবাস্তিয়ান বারহাল্টার। তবে এসি মিলানের এই তারকা ঠিক আছেন বলে গ্যালারিতে থাকা পরিবারের সদস্যদের ইঙ্গিতপূর্ণ বার্তা দিয়েছেন। মার্কিনিদের প্রথম দুই গোলেই ক্ষিপ্র গতি আর সৃজনশীল পারফরম্যান্স ছিল পুলিসিচের।

    তিনি মাঠ ছাড়ার পর দ্বিতীয়ার্ধে যুক্তরাষ্ট্র কিছুটা ছন্দ হারালেও শেষ পর্যন্ত রেইনা গোল করে জয়ের ব্যবধান বাড়ান। আর ম্যাচের ৭৩ মিনিটে প্রাদো মরিসিও’র গোলে ব্যবধান কমায় প্যারাগুয়ে।

     

    সর্বশেষ হালনাগাদ 2 months আগে

    গ্যারাগুয়ে ফিফা ফুটবল বিশ্বকাপ যুক্তরাষ্ট্র

    এই বিষয়ে আরও সংবাদ

    সূর্যবংশীর তাণ্ডবে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করল ভারত

    মার্কিন শুল্ক: কী করবে বাংলাদেশ?

    বাংলাদেশসহ ৬০ দেশের ওপর নতুন শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের

    বিশ্বকাপ সেরা একাদশ: মেসি-এমবাপেদের সঙ্গে ভোজিনহা

    মেসিদের নিয়ে অপপ্রচার, আইনি ব্যবস্থা নিচ্ছে আর্জেন্টিনা

    সেমিফাইনালে নায়ক, ফাইনালে ট্র্যাজিক ভিলেন!

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    অদৃশ্য শত্রুর নাম মাইক্রোপ্লাস্টিক

    বরীষণের রাতেই সৃষ্টি হয় কালজয়ী ‘শ্রাবণের মেঘ”

    সুরের জাদুকর কমল দাশগুপ্ত

    জুলাই সনদ: ঐকমত্যের সুযোগ, বিভাজনের আশঙ্কা

    অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আইন শিক্ষার্থীদের মতবিনিময়

    সাবেক ডেপুটি গভর্নর এস কে সুরের তিন বছর কারাদণ্ড

    বাংলাদেশিদের জন্য ভিসা সহজ করল চীন

    জাতীয় মিল্ক চকোলেট দিবস আজ
    এক টুকরো মিল্ক চকোলেট, এক মুঠো আনন্দ

    আগে রিটার্ন, কম কর; দেরি করলেই জরিমানা

    আবার কমলো স্বর্ণের দাম

    বাধ্যতামূলক অবসরে ৩২ ডিসি

    আত্মসমর্পণের পর জামিন পেলেন আশিয়ান চেয়ারম্যান

    এক মিনিটেই মিলবে ৫ লাখ টাকা

    নতুন সরকারের সামনে বড় চ্যালেঞ্জ প্রশাসনকে কার্যকর করা

    ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক : তদন্ত চেয়ে হাইকোর্টে রিট

    এসএসসি ও সমমান পরীক্ষার ফল ১০ আগস্ট

    ২০০ কোটি টাকা বিনিয়োগ করবে এমইপি হাই-টেক

    সকালটা হোক প্রশান্তির

    ওয়ালটন গ্লোবাল বিজনেস নেটওয়ার্কে লিবিয়া

    পরিবেশবান্ধব প্যাকেজিং পণ্য উৎপাদনে ব্র্যাক

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.