Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    মঙ্গলবার, ২৫ ফাল্গুন, ১৪৩২ | ১০ মার্চ, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের কোটি টাকা পর্যন্ত ঋণ সুবিধা

    নভেম্বর ২৩, ২০২২ ৫:১০ পূর্বাহ্ণUpdated:নভেম্বর ২৩, ২০২২ ৫:১০ পূর্বাহ্ণ0
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    অতিক্ষুদ্র, ক্ষুদ্র, কুটির ও মাঝারি শিল্প (সিএমএসএমই) খাতে মেয়াদি ঋণের পাশাপাশি চলতি মূলধন ঋণ এবং ব্যবসা খাতে দেয়া ঋণের বিপরীতেও ক্রেডিট গ্যারান্টি সুবিধা দেয়ার ঘোষণা দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক।

    এতদিন সিএমএসএমইর পাশাপাশি মাঝারি শিল্পের উদ্যোক্তাদের ঋণপ্রাপ্তি সহজ করতে তাদের জামানতবিহীন মেয়াদি ঋণকে ‘ক্রেডিট গ্যারান্টি স্কিম’ সুবিধা দেয়া হতো।

    বাংলাদেশ ব্যাংকের ক্রেডিট গ্যারান্টি বিভাগ থেকে এ সংক্রান্ত্র জারি করা এক নির্দেশনা সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের জানিয়ে দেয়া হয়েছে।

    চলমান অর্থনৈতিক পরিস্থিতি এবং ব্যবসা খাতে ঋণের প্রয়োজনীয়তা বিবেচনায় কেন্দ্রীয় ব্যাংক এ সিদ্ধান্ত নিয়েছে। সিএমএসএমই খাতের উদ্যোক্তাদের করোনার প্রভাব কাটিয়ে উঠতে কম সুদে এবং সহজ শর্তে ঋণ দিতে বাংলাদেশ ব্যাংকের ২৫ হাজার কোটি টাকার একটি পুনঃঅর্থায়ন তহবিল রয়েছে।

    সার্কুলারে বলা হয়, কুটির ও মাইক্রো উদ্যোগের উৎপাদনশীল ও সেবা শিল্প খাতে গ্রাহক পর্যায়ে সর্বনিম্ন ২৫ হাজার টাকা হতে সর্বোচ্চ এক কোটি টাকা ঋণ দেয়া যাবে।

    ক্ষুদ্র উদ্যোগের উৎপাদনশীল শিল্প খাতে গ্রাহক পর্যায়ে সর্বনিম্ন এক লাখ টাকা হতে সর্বোচ্চ তিন কোটি টাকা এবং সেবা শিল্প খাতে সর্বনিম্ন ২৫ হাজার টাকা হতে সর্বোচ্চ এক কোটি টাকা ঋণ দেয়া হবে।

    মাঝারি উদ্যোগের উৎপাদনশীল শিল্প খাতে গ্রাহক পর্যায়ে সর্বনিম্ন এক লাখ হতে সর্বোচ্চ পাঁচ কোটি টাকা এবং সেবা শিল্প খাতে সর্বনিম্ন এক লাখ টাকা হতে সর্বোচ্চ দুই কোটি টাকা ঋণ দিতে পারবে।

    মাইক্রো উদ্যোগের ব্যবসা খাতে গ্রাহক পর্যায়ে সর্বনিম্ন ২৫ হাজার টাকা হতে সর্বোচ্চ ২৫ লাখ টাকা এবং ক্ষুদ্র উদ্যোগের ব্যবসা খাতে সর্বনিম্ন ২৫ হাজার টাকা হতে সর্বোচ্চ এক কোটি টাকা।

    এতদিন এই তহবিল থেকে সিএমএসএমই খাতের উদ্যোক্তাদের মেয়াদি ঋণ দেয়া হতো।

    গত ৮ নভেম্বর এক সার্কুলারে চলতি মূলধন দেয়ারও সিদ্ধান্ত জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। আমদানি বিকল্প পণ্য উৎপাদনসহ সেবা খাতে কর্মসংস্থান বাড়াতে এই তহবিল গঠন করে বাংলাদেশ ব্যাংক।

    বাংলাদেশ ব্যাংক এই তহবিল থেকে ব্যবসা খাতে ঋণের পরিমাণও বাড়িয়েছে। এর আগে এই তহবিল থেকে একটি ব্যাংক যত ঋণ বিতরণ করত, তার ৭০ ভাগ যেত উৎপাদন ও সেবা খাতে। বাকি ৩০ ভাগ যেত ব্যবসা খাতে। এখন থেকে উৎপাদন ও সেবা খাতে সর্বোচ্চ ৬৫ শতাংশ এবং ব্যবসা খাতে ৩৫ শতাংশ ঋণ বিতরণ করতে হবে।

    এই তহবিল থেকে এসএমই উদ্যোক্তাদের উৎপাদনশীল খাতে সর্বোচ্চ ৫ কোটি টাকা এবং সেবা খাতে সর্বোচ্চ ২ কোটি টাকা মেয়াদি ঋণ দেয়া যায়। আর কুটির ও মাইক্রো উদ্যোক্তাদের উৎপাদনশীল খাতে ৩ কোটি এবং সেবা খাতে ১ কোটি টাকা ঋণ দেয়া যায়। গ্রাহক পর্যায়ে এর সুদহার সর্বোচ্চ ৭ শতাংশ। চলতি মূলধন ঋণের ক্ষেত্রেই একই পরিমাণ ঋণ দেয়া হবে।

    ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে জামানতবিহীন ঋণ দিতে উৎসাহিত করতে সিএমএস খাতের উদ্যোক্তাদের জন্য বাংলাদেশ ব্যাংক সর্বপ্রথম ‘ক্রেডিট গ্যারান্টি স্কিমের’ নীতিমালা ঘোষণা করেছিল ।

    ২০২০ সালের ২৭ জুলাই ঘোষিত ওই নীতিমালা অনুযায়ী, ক্রেডিট গ্যারান্টি বা ঋণ নিশ্চয়তা সুবিধা শুধু সিএমএস উদ্যোক্তাদের চলতি মূলধনের (ওয়ার্কিং ক্যাপিটাল) জন্য উন্মুক্ত ছিল। মহামারির ধাক্কা সামলে উঠতে পরে মেয়াদি ঋণের ক্ষেত্রেও সে সুবিধা দেয়া হয়।

    এরপর উদ্যোক্তাদের মাঝে অর্থ সরবরাহ বাড়াতে নতুন স্কিম গঠন করে বাংলাদেশ ব্যাংক। গত ১৯ জুলাই সিএমএসএমই উদ্যোক্তাদের জন্য ২৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়নে তহবিল গঠন করা হয়। ওই তহবিল থেকে উদ্যোক্তাদের ঋণ পাওয়া সহজ করতে মেয়াদি ঋণকেও ক্রেডিট গ্যারান্টি স্কিম সুবিধার আনা হয়। এখন চলতি মূলধন ঋণ এবং ব্যবসা খাতে দেয়া ঋণের বিপরীতেও ক্রেডিট গ্যারান্টি সুবিধা দেয়া হলো।

    #

    অকা/শিখা/ দুপুর, ২৩ নভেম্বর, ২০২২ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 3 years আগে

    ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের কোটি টাকা পর্যন্ত ঋণ সুবিধা

    এই বিষয়ে আরও সংবাদ

    টেক্সটাইল খাতে মন্দার চাপ

    সিন্ডিকেট বন্ধ হলে ভোক্তার স্বার্থ রা পাবে এবং বিনিয়োগ বাড়বে

    বিকল্প কী ধরনের সুবিধা দেয়া যায়, সে বিষয়ে আমরা ভাবছি-বাণিজ্য সচিব

    শিল্পায়নের নতুন সুযোগ গ্রিন শিপবিল্ডিং ইন্ডাস্ট্রি-শিল্প উপদেষ্টা

    প্রস্তুত হচ্ছে বাংলাদেশ
    অর্ডার বাড়াতে শুরু করেছে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা

    সম্ভাবনা সত্ত্বেও পিছিয়ে চামড়াশিল্প

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কায় তেলের দাম ১০০ ডলার ছাড়াল

    মজুত থাকলেও খাতুনগঞ্জে নিত্যপণ্যের দাম বাড়ছে কেন?

    কর্ণফুলী ইন্স্যুরেন্স পিএলসির এশিয়া ইন্স্যুরেন্স পুরস্কার অর্জন

    ব্যাংক ঋণে ঢাকার আধিপত্য, দুই বিভাগেই প্রায় ৮৭ শতাংশ

    এলপি গ্যাস বাজারে অস্থিরতা, চড়া মূল্য দিচ্ছেন ভোক্তারা

    হরমুজ প্রণালী ও বাংলাদেশের ভবিষ্যত

    কাতারের এলএনজি সংকটে গ্যাস সরবরাহে অনিশ্চয়তা

    ইইউ বাজারে পোশাক রফতানিতে বাংলাদেশের শক্ত অবস্থান

    নগদ সহায়তায় স্বস্তি পেল পোশাক খাত

    রফতানিতে টানা ৭ মাসের মন্দা

    পুনঃতফসিলের ছোঁয়ায় খেলাপি ঋণ কমলেও শঙ্কা কাটেনি ব্যাংক খাতে

    মধ্যপ্রাচ্য সংকটে রপ্তানিতে নতুন ধাক্কা: আকাশপথে অচলাবস্থা, সাগরপথে অনিশ্চয়তা

    এক বছর বিশ্বজিৎ মন্ডলের মুখ্য বীমা নির্বাহী পদে কাজে নিষেধাজ্ঞা

    বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এর চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত

    শেয়ার বাজারে স্বচ্ছতা জোরদারে হুইসেলব্লোয়ার সুরক্ষা বিধিমালার উদ্যোগ

    ঋণ প্রবৃদ্ধিতে রেকর্ড পতন: বিনিয়োগ ও অর্থনীতিতে অচলাবস্থার আশঙ্কা

    রমজানে ঢাকার বাজারে স্বস্তির খোঁজে দীর্ঘ লাইন

    মধ্যপ্রাচ্যের যুদ্ধঝুঁকি: বাংলাদেশের জ্বালানি ও অর্থনীতির অস্বস্তি

    মাথাপিছু আয় বেড়েছে, জিডিপি প্রবৃদ্ধি কমেছে

    বিদেশি বিনিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ার বাজারে

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.