Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    রবিবার, ৬ বৈশাখ, ১৪৩৩ | ১৯ এপ্রিল, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    চাহিদা কম ও পরিবহন খরচ বৃদ্ধিতে সবজি রফতানি কমেছে

    সেপ্টেম্বর ২৮, ২০২৪ ৩:৪৫ পূর্বাহ্ণ14
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    বাংলাদেশের সবজির চাহিদা বরাবরই বিশ্ব বাজারে বেশি। তবে স্থানীয় বাজারে দাম বেড়ে যাওয়া, বিমানের কার্গো ও কনটেইনারের খরচ বৃদ্ধি এবং মাত্রাতিরিক্ত রাসায়নিক উপাদানের উপস্থিতির কারণে সবজি রফতানি এখন নিম্নমুখী। দুই বছর আগেও যেখানে ৬০ হাজার টন সবজি বিদেশে রফতানি হয়েছে, সমাপ্ত অর্থ বছরে সেটা কমে দাঁড়িয়েছে মাত্র ১৪ হাজার টনে। অর্থাৎ এ সময়ে রফতানি কমেছে ৭৬ দশমিক ৫৮ শতাংশ।

    সংশ্লিষ্টরা বলছেন, গত কয়েক বছরে কোনো নোটিস ছাড়াই ধাপে ধাপে ভাড়া বাড়িয়েছে পরিবহন খাতের সংস্থাগুলো। বিমানের কার্গো খরচ ও রেফা কনটেইনারের (রেফ্রিজারেটেড কনটেইনার বা তাপমাত্রা-সংবেদনশীল কনটেইনার) ভাড়া বেড়েছে কয়েক গুণ। ভারতের কলকাতা থেকে কেজিপ্রতি মাত্র দুই থেকে আড়াই ডলারে পণ্য পাঠানো যায় লন্ডনে। অথচ বাংলাদেশ থেকে পণ্য পাঠাতে ৫ ডলারের বেশি খরচ হয়।

    চট্টগ্রাম উদ্ভিদ সংঘনিরোধ কেন্দ্রের (সমুদ্রবন্দর) তথ্যমতে, সমাপ্ত ২০২৩-২৪ অর্থবছরে তাজা শাক-সবজি (কুমড়া, বাঁধাকপি, টমেটো) রফতানি হয়েছে ১ হাজার ৬৬৯ টন, হিমায়িত শাক-সবজি ১ হাজার ৪০৬ টন এবং আলু ১১ হাজার ১২৭ টনসহ মোট সবজি রফতানি হয়েছে ১৪ হাজার ২০২ টন। ২০২২-২৩ অর্থ বছরে তাজা শাক-সবজি ৩ হাজার ১৭৬ টন, হিমায়িত শাক-সবজি ১ হাজার ১৮৭ টন এবং আলু ২৯ হাজার ৫৬০ টনসহ মোট সবজি রফতানি হয়েছে ৩৩ হাজার ৯২৩ টন। এর আগে ২০২১-২২ অর্থ বছরে তাজা শাক-সবজি ৫ হাজার ৫৮২ টন, হিমায়িত শাক-সবজি ২ হাজার ২৮ টন এবং আলু ৫৩ হাজার ২৪ টনসহ মোট সবজি রফতানি হয়েছে ৬০ হাজার ৬৩৪ টন। অর্থাৎ গত দুই বছরের ব্যবধানে সবজি রফতানি কমেছে ৪৬ হাজার ৪৩২ টন বা ৭৬ দশমিক ৫৮ শতাংশ।

    বাংলাদেশ থেকে সবজি জাতীয় ফসলের মধ্যে আলু সবচেয়ে বেশি রফতানি হয়। কিন্তু চীন, ভারত, রাশিয়ার মতো আলু উৎপাদনকারী দেশ কম মূল্যে আলু রফতানি করায় পিছিয়ে পড়ছে বাংলাদেশ। অথচ ২০১৫-১৬ সালের দিকে বাংলাদেশ বিশ্ব বাজারে আলু রফতানিতে উপরের সারিতে ছিল।

    এছাড়া মিষ্টি কুমড়া, বাঁধাকপি, ফুলকপি, টমেটো, শিম, বেগুন, কাঁকরোল, পটোল, মুখীকচু, লাউ, চাইনিজ ক্যাবেজসহ বিভিন্ন সবজি ও শাক রফতানি হয়।

    রফতানিকারকরা বলছেন, দেশীয় বাজার থেকে ১০-১৫ টাকা বেশি দরে সবজি কিনতে হয় রফতানিকারকদের। অন্যদিকে মধ্যপ্রাচ্য, ইউরোপ, যুক্তরাষ্ট্র ও কানাডায় হিমায়িত সবজির চাহিদা থাকলেও বিমানের কার্গো খরচ ও রেফার কনটেইনারের ভাড়া বৃদ্ধির কারণে সবজি ও ফল রফতানি কমিয়ে দিয়েছেন ব্যবসায়ীরা। এছাড়া প্রতিযোগী দেশগুলো যেখানে অর্গানিক শাক-সবজি ও ফল রফতানি করছে, সেখানে আমাদের উৎপাদিত পণ্যে মাত্রাতিরিক্ত রাসায়নিক উপদানের উপস্থিতি পাওয়া গেছে। অথচ বিদেশীরা রাসায়নিকযুক্ত এসব সবজি ও ফল আমদানিতে আগ্রহী নয়।

    চট্টগ্রাম ফ্রেস ফ্রুটস ভেজিটেবল অ্যান্ড প্রডাক্টস এক্সপোর্টার্স গ্রুপের সভাপতি মাহবুব রানা বলেন, ‘ফল ও সবজি বিদেশে রফতানি একটি সম্ভাবনাময় খাত। কিন্তু গত ছয় মাসে ১৭ বার কার্গোবাহী বিমানের ভাড়া বাড়ানো হয়েছে। ইউরোপ, যুক্তরাষ্ট্র, কানাডাসহ বিভিন্ন দেশে এক কেজি আলুর জন্য ভাড়া গুনতে হয় প্রায় ৭০০ টাকা। যেখানে ভারতের এ খাতের ব্যবসায়ীরা বিমানভাড়া দেন মাত্র ২৫০ টাকা। এমন পরিস্থিতিতে বাংলাদেশী রফতানিকারকরা আগ্রহ হরিয়ে ফেলছেন।’

    অন্তত ৭০ শতাংশ ব্যবসায়ী সবজি রফতানি থেকে নিজেদের সরিয়ে নিয়েছেন দাবি করে তিনি বলেন, ‘বিমানে করে সবজি না পাঠিয়ে আমরা সমুদ্রপথে রেফার কনটেইনারের মাধ্যমে পচনশীল ফল, শাক-সবজি পাঠানোর চেষ্টা করেছিলাম। কিন্তু বৈশ্বিক অর্থনৈতিক মন্দা ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে যে কনটেইনারের ভাড়া ১ থেকে দেড় হাজার ডলার ছিল, সেটা বেড়ে ৫-৬ হাজার ডলারে দাঁড়িয়েছে। কৃষকের কাছ থেকে বেশি দামে কিনে অতিরিক্ত পরিবহন খরচ দিলে সবজি ও ফল রফতানিতে লস আরো বাড়বে।’

    সার্বিক প্রসঙ্গে চট্টগ্রাম উদ্ভিদ সংঘনিরোধ কেন্দ্রের উপপরিচালক ড. মোহাম্মদ শাহ আলম বলেন, ‘চট্টগ্রাম বন্দর ও বিমানবন্দর দিয়ে সবজি রফতানির পরিমাণ কমে গেছে। পরিবহন খরচ বেড়ে যাওয়ায় ব্যবসায়ীরা রফতানিতে আগ্রহ হারাচ্ছেন। আমরা ব্যবসায়ীদের সঙ্গে যোগাযোগ করে বিদেশে রফতানি বাড়ানোর জন্য তাগাদা দিয়েছি। ●

    অকা/পবা/ফর/সকাল/২৮ সেপ্টেম্বর,২০২৪ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    সবজি

    এই বিষয়ে আরও সংবাদ

    চাপে নিত্যপণ্যের বাজার

    ওয়ালটন প্লাজা ইয়ারলি অ্যাওয়ার্ড প্রোগ্রামে প্লাজা ও কর্মকর্তা পুরস্কৃত

    ঈদ কেনাকাটায় ফ্রিজ বিক্রিতে উচ্ছ্বাস – ক্রেতার পছন্দে ওয়ালটনের আধিপত্য

    বাজারে অস্থিরতা, সিন্ডিকেটের অভিযোগ
    পেঁয়াজের দাম ফের অগ্নিমূল্যে

    বিশ্বের শীর্ষ পাঁচ ব্র্যান্ডের তালিকায় স্যামসাং ইলেকট্রনিকস

    ১৯তম এজিএম সফলভাবে অনুষ্ঠিত
    ১৭৫% ক্যাশ ডিভিডেন্ডে সন্তুষ্ট ওয়ালটনের বিনিয়োগকারীরা

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    এলপিজির দাম আবার বাড়ল – ১২ কেজি সিলিন্ডার ১,৯৪০ টাকা

    দ্বৈত নাগরিকত্ব উন্নয়নের বাধা

    ব্যাংকনির্ভর ঋণচাপ
    রেকর্ড ছুঁইছে সরকারের অভ্যন্তরীণ ধার

    চাপে নিত্যপণ্যের বাজার

    বাড়লো জ্বালানি তেলের দাম
    অকটেনের দাম ১৪০ টাকা, পেট্রোল ১৩৫

    বিশ্ববাজারে তেলের দাম ১০ শতাংশ কমলো
    হরমুজ প্রণালি খুলে দিল ইরান

    সন্ধানী লাইফের বার্ষিক কক্সবাজার সম্মেলন ২০২৬ অনুষ্ঠিত

    না ফেরার দেশে বাণিজ্য সচিব মাহবুবুর রহমান

    জ্বালানি সংকট মোকাবিলা
    মিতব্যয়ী হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

    উৎপাদনের লক্ষ্য ১০ হাজার মেগাওয়াট 
    সৌরবিদ্যুতে বিপ্লব ঘটবে বাংলাদেশে

    কর কাঠামোয় বড় পরিবর্তন আনছে সরকার

    আবারও ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক

    দুই সপ্তাহে রেমিট্যান্স এলো ১৬০ কোটি ডলার

    বিপুল লোকসানে এয়ার ইন্ডিয়া: হিমশিম খাচ্ছে টাটা গ্রুপ

    আবাসন খাতে মন্দা: খেলাপি ঋণের চাপে দিশেহারা ডেভেলপাররা

    বিনিয়োগকারীদের আস্থা বৃদ্ধি: বিও অ্যাকাউন্ট খোলার হার ঊর্ধ্বমুখী

    ওয়ালটন প্লাজা ইয়ারলি অ্যাওয়ার্ড প্রোগ্রামে প্লাজা ও কর্মকর্তা পুরস্কৃত

    ঋণ পরিশোধ করতে আর্থিক চাপের মুখে বাংলাদেশ

    ডলারের দামে লাগাম টানতে কেন্দ্রীয় ব্যাংকের মৌখিক নির্দেশ

    মেধাও হোক ঋণের জামানত

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.