Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    সোমবার, ১৭ ফাল্গুন, ১৪৩২ | ২ মার্চ, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    তৈরি পোশাক খাতে নিট রফতানি নেমে এসেছে মাত্র ৫৭ শতাংশে

    অক্টোবর ২৯, ২০২৪ ৩:৫২ পূর্বাহ্ণ1
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    চলমান গ্যাস সংকটে দেশের স্পিনিং উৎপাদন ব্যাহত হওয়ায় ফেব্রিক আমদানির খরচ বৃদ্ধি পেয়েছে। ফলে তৈরি পোশাক খাতে ২০২৩-২৪ অর্থবছরের এপ্রিল-জুন প্রান্তিকে মূল্য সংযোজন  বা নিট রফতানি নেমে এসেছে মাত্র ৫৭ শতাংশে, যা গত সাত প্রান্তিক বা ২১ মাসের মধ্যে সর্বনিম্ন। বাংলাদেশ ব্যাংকের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। 

    সর্বশেষ ২০২৩ অর্থবছরের জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে এরচেয়ে কম ৫১ শতাংশ মূল্য সংযোজন বা নিট রপ্তানি দেখেছে এই খাত। 

    কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালের জানুয়ারি-মার্চ প্রান্তিকে নিট রফতানি ছিল উল্লেখযোগ্যভাবে বেশি—৭২.২০ শতাংশ। 

     

    আগের প্রান্তিকের 'ফুলিয়ে-ফাঁপিয়ে' দেখানো তথ্যের সঙ্গে বাংলাদেশ ব্যাংক এপ্রিল-জুন প্রান্তিকের তুলনা করায় তা নিয়ে প্রশ্ন তুলেছেন শিল্পসংশ্লিষ্টরা। 

    বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, এপ্রিল-জুন প্রান্তিকে তৈরি পোশাক খাতে তুলা, সিনথেটিক/মিক্সড ইয়ার্ন, টেক্সটাইল ফ্যাব্রিক ও গার্মেন্ট অ্যাকসরিজসহ কাঁচামাল আমদানির খরচ ছিল ৩.৮ বিলিয়ন ডলার, যা মোট রফতানি আয়ের ৪৩ শতাংশ। 

    ফলে এ প্রান্তিকে খাতটির নিট রফতানি দাঁড়িয়েছে ৫.০৪ বিলিয়ন ডলারে, যা আগের প্রান্তিকের (৫.৮৯ বিলিয়ন ডলার) তুলনায় ১৪ শতাংশ কম। আর রফতানির এ পরিমাণ ২০২২-২৩ অর্থবছরের একই সময়ের (৫.৬১ বিলিয়ন ডলার) তুলনায় ১০ শতাংশ কম বলে উল্লেখ করা হয়েছে প্রতিবেদনে। 

    এপ্রিল-জুন প্রান্তিকে তৈরি পোশাক থেকে মোট রফতানি আয় এসেছে ৮.৮৪ বিলিয়ন ডলার, যা আগের প্রান্তিকের (১১.৭৭ বিলিয়ন ডলার) তুলনায় ৩৬ শতাংশ এবং আগের বছরের একই সময়ের (৮.৯৬ বিলিয়ন ডলার) তুলনায় ১.৩৮ শতাংশ কম।

    নিট রফতানি কমার বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টারস অ্যাসোসিয়েশনের (বিকেএমইএ) সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, এপ্রিল-জুন প্রান্তিকে যে রফতানি হয়েছে, তা মোটামুটি ঠিকই আছে। 

    'তবে জানুয়ারি-মার্চ সময়ের রফতানির তথ্য আমাদের কাছে সঠিক মনে হচ্ছে না। কারণ, আমাদের রফতানিকারকরা তখন এত বেশি রফতানি করেননি। ফলে নিট রফতানি যতটা কমেছে বলে দেখাচ্ছে, এত বেশি কমেছে বলে আমাদের মনে হয় না,' বলেন তিনি।

    কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বিশ্লেষণে দেখা যায়, ২০২০-২১ ও ২০২১-২২ অর্থবছরে নিট রফতানি ৫০ শতাংশের আশেপাশে ছিল।

    বিকেএমইএ সভাপতি আরও বলেন, আগামী মাসগুলিতে রফতানি আরও কমতে পারে। 

    তিনি বলেন, 'এখন পর্যন্ত আরএমজি রফতানি বাড়ার কোনো সম্ভাবনা দেখছি না। কারণ, ইউরোপের উইন্টার, লেট উইন্টার ও লেট সামারে যেসব পণ্যের অর্ডার আমরা পেয়ে থাকি, দেশব্যাপী অস্থিরতা থাকায় গত তিন মাসে এসব অর্ডার আসা অনেক কমে গেছে। রফতানি অর্ডার কমে যাওয়ায় স্বাভাবিকভাবেই রফতানিও আগামী কয়েক মাসে কমে যাবে।'

    কাঁচামাল আমদানিও বাড়বে উল্লেখ করে মোহাম্মদ হাতেম বলেন, 'গ্যাস সংকটের কারণে আমরা দেশে ফেব্রিক তৈরি করতে পারছি না।' 

    এছাড়া প্রণোদনা কমানোর ফলে সুতার মতো দেশীয় কাঁচামালের উৎপাদনও ব্যাহত হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। 'ফলে আমাদের এসব জিনিস আমদানি করতে হবে এবং মোট আমদানি খরচ বাড়বে।'

    বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে আরও বলা হয়েছে, ভূরাজনৈতিক সংঘাতের কারণে বৈশ্বিক অর্থনীতিতে মন্দাভাব থাকা সত্ত্বেও টাকার অবমূল্যায়নের কারণে তৈরি পোশাক খাত তুলনামূলকভাবে ভালো করেছে।

    তবে প্রতিবেদনে বলা হয়েছে, বৈশ্বিক চাহিদা কমায় ২০২৩-২৪ অর্থবছরের এপ্রিল-জুন প্রান্তিকে পোশাক রফতানিও আগের বছরের তুলনায় কমে গেছে। এ প্রান্তিকে মোট রফতানি আয়ের ৩৮ শতাংশ ওভেন পোশাক থেকে এবং ৪৪ শতাংশ নিটওয়্যার থেকে এসেছে।

    প্রতিবেদনে আরও বলা হয়েছে যে, বাংলাদেশের তৈরি পোশাকের প্রধান রফতানি বাজার যুক্তরাষ্ট্র, জার্মানি, যুক্তরাজ্য ও অন্যান্য ইউরোপীয় দেশ। এসব বাজার থেকে এপ্রিল-জুন প্রান্তিকে ৬.৯৮ বিলিয়ন ডলার রফতানি আয় এসেছে। তবে এই বাজারগুলোতে রফতানি আগের প্রান্তিকের তুলনায় ৬.৫৬ শতাংশ এবং আগের বছরের একই প্রান্তিকের তুলনায় ২.৪৩ শতাংশ কমেছে। 

    বিকেএমইএ সভাপতি বলেন, বিগত আওয়ামী লীগ সরকার ভুল তথ্যের ওপর ভিত্তি করে বিভিন্ন নীতি নির্ধারণ করেছিল। 'তখনকার সময়ে এলডিসি (স্বল্পোন্নত দেশ) তালিকা থেকে বাদ পড়ার কথা বলে এবং ভুল তথ্যের ওপর ভিত্তি করে অনেক প্রণোদনা বন্ধ করে দেওয়া হয়েছিল,' বলেন তিনি। 

    মোহাম্মদ হাতেম বলেন, 'বর্তমান সরকারের এসব বিষয় পুনর্বিবেচনা করে সংশোধন করা উচিত। এছাড়া রফতানিমুখী প্রতিষ্ঠানগুলোতে গ্যাস-বিদ্যুতের সরবরাহ নিশ্চিত করতে হবে, যাতে তারা নিরবচ্ছিন্নভাবে উৎপাদন চালিয়ে যেতে পারে।' ●
    অকা/তৈপোশি/ই/ সকাল, ২৯ অক্টোবর ২০২৪ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 1 year আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    শেয়ার বাজারে স্বচ্ছতা জোরদারে হুইসেলব্লোয়ার সুরক্ষা বিধিমালার উদ্যোগ

    জানুয়ারিতে রাজস্ব আদায়ে ধস – পুনর্নির্ধারিত লক্ষ্যমাত্রা এখন অধরাই

    মার্কিন শুল্ক অনিশ্চয়তায় থমকে পোশাক রফতানি

    মার্কিন রায়ে শুল্ক-ঝুঁকি কমার ইঙ্গিত, তবে চ্যালেঞ্জ রয়ে গেছে

    অতিমূল্যায়িত অবকাঠামো ও ঋণঝুঁকির সতর্কবার্তা

    ইউরোপে মূল্যচাপে বাংলাদেশের পোশাক খাত

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    এক বছর বিশ্বজিৎ মন্ডলের মুখ্য বীমা নির্বাহী পদে কাজে নিষেধাজ্ঞা

    বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এর চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত

    শেয়ার বাজারে স্বচ্ছতা জোরদারে হুইসেলব্লোয়ার সুরক্ষা বিধিমালার উদ্যোগ

    ঋণ প্রবৃদ্ধিতে রেকর্ড পতন: বিনিয়োগ ও অর্থনীতিতে অচলাবস্থার আশঙ্কা

    রমজানে ঢাকার বাজারে স্বস্তির খোঁজে দীর্ঘ লাইন

    মধ্যপ্রাচ্যের যুদ্ধঝুঁকি: বাংলাদেশের জ্বালানি ও অর্থনীতির অস্বস্তি

    মাথাপিছু আয় বেড়েছে, জিডিপি প্রবৃদ্ধি কমেছে

    বিদেশি বিনিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ার বাজারে

    ফার্মাসলিউশনের সঙ্গে এনআরবি ইসলামিক লাইফের গ্রুপ বীমা চুক্তি

    বাংলাদেশ ব্যাংক এর গভর্নর হলেন মোস্তাকুর রহমান

    জানুয়ারিতে রাজস্ব আদায়ে ধস – পুনর্নির্ধারিত লক্ষ্যমাত্রা এখন অধরাই

    নির্বাচন-পরবর্তী আস্থায় ঘুরে দাঁড়ানোর পথে শেয়ার বাজার

    মার্কিন শুল্ক অনিশ্চয়তায় থমকে পোশাক রফতানি

    ঋণ পরিশোধে শিথিলতা: ব্যবসায়ীদের জন্য নতুন স্বস্তি

    নিম্নআয়ের সহায়তায় টিসিবি – কিন্তু বাড়ছে ব্যয়ের বোঝা

    ব্যাংক খাতের ত্রিমুখী সংকট

    ঈদের আগেই ছয় প্রতিষ্ঠানের অবসায়ন শুরু
    এনবিএফআই খাতে অবসায়নের পথে কেন্দ্রীয় ব্যাংক

    মার্কিন রায়ে শুল্ক-ঝুঁকি কমার ইঙ্গিত, তবে চ্যালেঞ্জ রয়ে গেছে

    অতিমূল্যায়িত অবকাঠামো ও ঋণঝুঁকির সতর্কবার্তা

    ইউরোপে মূল্যচাপে বাংলাদেশের পোশাক খাত

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.