Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    মঙ্গলবার, ২৫ ফাল্গুন, ১৪৩২ | ১০ মার্চ, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    দেশ পুনর্গঠনের এ সুযোগকে কাজে লাগাতে হবে

    আগস্ট ২১, ২০২৪ ৫:২৯ পূর্বাহ্ণ10
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও গণ-অভ্যুত্থান-পরবর্তী সময়ে দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি প্রায় ভেঙে পড়েছিল। এ সময় বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান ও কারখানায় হামলা, ভাংচুর ও আগুন দেয়া হয় বলে দাবি করেছেন ব্যবসায়ীরা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ক্ষতিগ্রস্ত এসব শিল্প-কারখানার তালিকা চেয়েছেন।

    ২০ অক্টোবর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি) বাংলাদেশের একটি প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করতে এলে এসব বিষয়ে আলোচনা হয়।

    ব্যবসায়ীদের উদ্দেশ্যে প্রধান উপদেষ্টা বলেন, ‘অন্তর্বর্তী সরকার একটি বিপর্যস্ত অর্থনীতি পেয়েছে। তবে আত্মবিশ্বাস আছে, গুরুত্বপূর্ণ সংস্কারের মাধ্যমে শিগগিরই পরিস্থিতির উন্নতি হবে। আমাদের কাজটি কঠিন, তবে অবশ্যই সম্ভব। জাতি হিসেবে আমরা যদি একত্রে বিপর্যয় কাটিয়ে উঠতে পারি, তাহলে বৈশ্বিক দৃষ্টি আকর্ষণ করতে পারব। অনুপ্রেরণার জন্য বিশ্ব আমাদের দিকে তাকিয়ে থাকবে এবং আমাদের সঙ্গে আরো বেশি ব্যবসা করতে চাইবে।’

    জাতি হিসেবে ভালো কিছু অর্জন করতে ব্যবসায়ীদের বৃত্তের বাইরে চিন্তা করার আহ্বান জানিয়েছেন ড. ইউনূস। তিনি বলেন, ‘শিক্ষার্থীরা যারা আন্দোলন করেছে, তাদের একটা স্বপ্ন ছিল। এটা আমাদেরও স্বপ্নÑ দেশটা ভালোভাবে চলবে। সেটা তারা পায়নি বলেই জেগে উঠেছে। বর্তমানে একটি কঠিন পরিস্থিতি যাচ্ছে, কিন্তু এটা একটা সুযোগ তৈরি করেছে। দেশ পুনর্গঠনের এ সুযোগকে ভালোভাবে কাজে লাগাতে হবে।’

    সাক্ষাৎকালে আইসিসি সভাপতি মাহবুবুর রহমান বলেন, ‘গত ১৫ বছরে দেশে কী ঘটেছে, আমরা তার সাক্ষী। বেসরকারি খাত শতভাগ আপনার (ড. ইউনূস) সঙ্গে রয়েছে।’

    প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ শেষে আইসিসির সহসভাপতি এ কে আজাদ সাংবাদিকদের বলেন, ‘প্রধান উপদেষ্টা ক্ষতিগ্রস্ত কারখানাগুলোর তালিকা চেয়েছেন। এক মাসের মধ্যে উনাকে এ তালিকা দেয়া হবে। আইন-শৃঙ্খলা ব্যবস্থা যত দ্রুত সম্ভব স্বাভাবিক করার বিষয়ে তিনি নিশ্চয়তা দিয়েছেন।’

    এ সময় বিকেএমইএর নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, ‘বিদেশী ক্রেতারা দেশে আসতে অনিরাপদ বোধ করছেন। আমরা এ বিষয়ে প্রধান উপদেষ্টাকে জানিয়েছি। তিনি বলেছেন, বিদেশী ক্রেতাদের আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে প্রয়োজনে তাদের সঙ্গে বসবেন, ডেকে এনে কথা বলবেন তিনি।

    বিকেএমইএর এ নেতা বলেন, ‘আমরা একটি টাস্কফোর্স গঠনের জন্য বলেছি, যেন প্রতি মাসে একবার বসে আমাদের সমস্যাগুলো সমাধান করতে পারি।’ এছাড়া ড. ইউনূসের আন্তর্জাতিক ইমেজকে কাজে লাগিয়ে দেশের রফতানি বাণিজ্য প্রসারের দাবি জানিয়েছেন তিনি।

    অকা/শিবা/ফর/সকাল/২১ আগস্ট, ২০২৪ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    আইসিসি

    এই বিষয়ে আরও সংবাদ

    টেক্সটাইল খাতে মন্দার চাপ

    সিন্ডিকেট বন্ধ হলে ভোক্তার স্বার্থ রা পাবে এবং বিনিয়োগ বাড়বে

    বিকল্প কী ধরনের সুবিধা দেয়া যায়, সে বিষয়ে আমরা ভাবছি-বাণিজ্য সচিব

    শিল্পায়নের নতুন সুযোগ গ্রিন শিপবিল্ডিং ইন্ডাস্ট্রি-শিল্প উপদেষ্টা

    প্রস্তুত হচ্ছে বাংলাদেশ
    অর্ডার বাড়াতে শুরু করেছে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা

    সম্ভাবনা সত্ত্বেও পিছিয়ে চামড়াশিল্প

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কায় তেলের দাম ১০০ ডলার ছাড়াল

    মজুত থাকলেও খাতুনগঞ্জে নিত্যপণ্যের দাম বাড়ছে কেন?

    কর্ণফুলী ইন্স্যুরেন্স পিএলসির এশিয়া ইন্স্যুরেন্স পুরস্কার অর্জন

    ব্যাংক ঋণে ঢাকার আধিপত্য, দুই বিভাগেই প্রায় ৮৭ শতাংশ

    এলপি গ্যাস বাজারে অস্থিরতা, চড়া মূল্য দিচ্ছেন ভোক্তারা

    হরমুজ প্রণালী ও বাংলাদেশের ভবিষ্যত

    কাতারের এলএনজি সংকটে গ্যাস সরবরাহে অনিশ্চয়তা

    ইইউ বাজারে পোশাক রফতানিতে বাংলাদেশের শক্ত অবস্থান

    নগদ সহায়তায় স্বস্তি পেল পোশাক খাত

    রফতানিতে টানা ৭ মাসের মন্দা

    পুনঃতফসিলের ছোঁয়ায় খেলাপি ঋণ কমলেও শঙ্কা কাটেনি ব্যাংক খাতে

    মধ্যপ্রাচ্য সংকটে রপ্তানিতে নতুন ধাক্কা: আকাশপথে অচলাবস্থা, সাগরপথে অনিশ্চয়তা

    এক বছর বিশ্বজিৎ মন্ডলের মুখ্য বীমা নির্বাহী পদে কাজে নিষেধাজ্ঞা

    বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এর চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত

    শেয়ার বাজারে স্বচ্ছতা জোরদারে হুইসেলব্লোয়ার সুরক্ষা বিধিমালার উদ্যোগ

    ঋণ প্রবৃদ্ধিতে রেকর্ড পতন: বিনিয়োগ ও অর্থনীতিতে অচলাবস্থার আশঙ্কা

    রমজানে ঢাকার বাজারে স্বস্তির খোঁজে দীর্ঘ লাইন

    মধ্যপ্রাচ্যের যুদ্ধঝুঁকি: বাংলাদেশের জ্বালানি ও অর্থনীতির অস্বস্তি

    মাথাপিছু আয় বেড়েছে, জিডিপি প্রবৃদ্ধি কমেছে

    বিদেশি বিনিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ার বাজারে

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.