Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    মঙ্গলবার, ২৫ ফাল্গুন, ১৪৩২ | ১০ মার্চ, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    নীতি ছাড় দিতে চায় শিল্প মন্ত্রণালয়

    জুলাই ৪, ২০২৪ ১১:৪৩ পূর্বাহ্ণ8
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    ২০৩০ সালের মধ্যে বেশির ভাগ যানবাহন, বিশেষ করে যাত্রীবাহী গাড়ি, বাস, ট্রাক ও থ্রি হুইলার বিদ্যুচ্চালিত যানে রূপান্তরের পরিকল্পনা করা হচ্ছে। শিল্প মন্ত্রণালয় ২০২১ সালের সেপ্টেম্বরে অটোমোবাইল শিল্প উন্নয়ন এই নীতিমালা প্রণয়ন করে। বিদ্যুচ্চালিত গাড়ি অ্যাসেম্বলার ও উৎপাদনকারীদের ১০ বছরের জন্য কর অবকাশ সুবিধা দেয়া হবে। পাশাপাশি উৎপাদন বাড়িয়ে বায়ুদূষণের পরিমাণকে ন্যূনতম পর্যায়ে রাখার জন্য বিভিন্ন ধরনের আর্থিক প্রণোদনা দেবে সরকার। এছাড়া বিদ্যুচ্চালিত গাড়ির জন্য চার্জিং স্টেশন ও ব্যাটারি রিসাইক্লিং শিল্প চালু করা হবে। তবে বৈদ্যুতিক গাড়ি (ইভি) যেহেতু চার্জ দেয়া লিথিয়াম ব্যাটারিতে চলে, তাই এর ডিসপোজালের ব্যবস্থা না করে শুল্ক ছাড়ে অনিচ্ছুক এনবিআর। সরকারের নীতিমালা প্রণয়ণের পরপরই দেশে লিথিয়াম ব্যাটারি উৎপাদনের ঘোষণা দেয় বাংলাদেশ লিথিয়াম ব্যাটারি লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান।

    তারা চট্টগ্রামের মিরসরাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরে একটি উৎপাদন কেন্দ্র স্থাপন করে। এ প্রকল্পে বিনিয়োগের পরিমাণ ৬০০ কোটি টাকা। কেন্দ্রটির বার্ষিক সক্ষমতা হবে ১ গিগাওয়াট ঘণ্টা। অর্থাৎ এখানে বৈদ্যুতিক গাড়ি এবং আইপিএস ও ইউপিএস সিস্টেমের মতো শক্তি সঞ্চয়ী ব্যবস্থাগুলোর (এনার্জি স্টোরেজ অ্যাপ্লিকেশন) জন্য উচ্চমানের ব্যাটারি তৈরি করা যাবে।

    তবে এনবিআরের শুল্ক নীতি বিভাগের একজন কর্মকর্তা বণিক বার্তাকে বলেন, ‘লিথিয়াম ব্যাটারির ডিসপোজালের ব্যবস্থা না নেয়া পর্যন্ত কোনো সিদ্ধান্ত দেয়া যাচ্ছে না। ব্যাটারি ডিসপোজাল নীতিমালা যদি না হয়, আমাদের নদী-নালা, খাল-বিল ধ্বংস হবে, দূষণ বাড়বে। তাছাড়া ইভি থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে উন্নত বিশ্ব। তাই আলোচনা হওয়া উচিত কীভাবে লিথিয়াম ব্যাটারি ডিসপোজাল বা রিসাইকেল করা হবে, সেই বিষয়ে। তারপর শুল্ক ছাড়ের প্রশ্ন। এছাড়া লিথিয়াম ব্যাটারি ভূমির উর্বরতা কতটুকু নষ্ট করে, সেই বিষয়েও কোনো গবেষণা নেই।

    এখনই নীতিসহায়তা দিতে এনবিআরের অনিচ্ছা প্রসঙ্গে শিল্প মন্ত্রণালয়ের সিনিয়র সচিব জাকিয়া সুলতানা বণিক বার্তাকে বলেন, ‘এটা একেবারেই ক্রসকার্টিং ইস্যু। একটার সঙ্গে আরেকটার ইন্টার লিংক। এনবিআরের কথাও অমূলক নয়। নীতিমালাটা দেয়া হয়, পলিসি সাপোর্ট দেয়া হয়, যেন এগুলো করতে পারে। করতে গিয়ে যে বাধাগুলো হয়, এ কারণে এগুলোকে বলা হয় লিভিং ডকুমেন্ট। যখন যেটা আসে, সেটা অ্যাড্রেস করা হয়। আমাদের পলিসি অব্যাহত আছে। কেউ যদি করতে চান সেখানে কোনো বাধা নেই।’

    ২০২৪ সালের প্রথম প্রান্তিকে উৎপাদনে যাওয়ার ঘোষণা দিয়ে এখন ধীরগতির কারণ সম্পর্কে বাংলাদেশ লিথিয়াম ব্যাটারি লিমিটেডের এমডি মীর মাসুদ কবির বলেন, ‘এনবিআর এখনো এ বিষয়ে কোনো ঘোষণা দেয়নি। এতে বন্দরে এসে মাল আটকে পড়ে থাকবে। বেজা কর্তৃপক্ষও পানি, বিদ্যুৎ ও গ্যাস সরবরাহে প্রস্তুত নয়। গ্যাস পাইপলাইন এখনো আসেনি। তারপরও আমরা আগামী সেপ্টেম্বরে উৎপাদনে যেতে চাই। ডলার সংকটও ছিল। আমরা আমদানি পর্যায়ে কাঁচামালের ওপর শুল্ক ছাড়ও চেয়েছি।’

    লিথিয়াম ব্যাটারির সব কাঁচামাল আমদানি করতে হবে জানিয়ে পরিবেশ দূষণের বিষয়ে মীর মাসুদ কবির বণিক বার্তাকে বলেন, ‘লিথিয়াম ব্যাটারির লাইফ সাইকেল ১০-৩০ বছর পর্যন্ত, মাল্টিপল কেমিস্ট্রিসম্পন্ন। তিন থেকে সাত হাজার বার চার্জ দেয়া যায়। প্রতিদিন চার্জ দিলে ১০ বছর চলে। কম চার্জ দিলে ১৫-২০ বছর চলে। তারপর ওই ব্যাটারিটাই স্টোরেজে ব্যবহৃত হয়। এটার লাইফসাইকেল প্রায় ৩০-৪০ বছর। তারপর ডিসপোজিংয়ের কথা আসে।’

    তিনি দাবি করেন, ব্যবহৃত লিথিয়াম আয়রন ফসফেট ব্যাটারির উপাদান পরিবেশের জন্য ক্ষতিকারক নয়। এতে মাটিরও কোনো ক্ষতি হয় না। বরং পরিবহন খাতে খরচ কমবে ৯০ শতাংশ। জ্বালানি তেল আমদানি কমবে ও কর্মসংস্থান বাড়বে।

    এ উদ্যোক্তা আরো বলেন, ‘দেশীয় কারখানায় ইভি উৎপাদনের জন্য কাঁচামাল করশূন্য আমদানির সুযোগ দেয়া হলে জনগণ সবচেয়ে কম দামে ইভি পাবে। রেজিস্ট্রেশন ও অগ্রিম কর (এআইটি) মওকুফ করলে জনগণ ইভি ব্যবহারে উৎসাহিত হবে।’

    বাংলাদেশে আইপিএস ও ইউপিএসে সাধারণত লেড-অ্যাসিড ব্যাটারি ব্যবহৃত হয়। সেই জায়গাটা নিতে চায় লিথিয়াম। থ্রি হুইলার যানবাহনগুলোও লেড-অ্যাসিড ব্যাটারিতে চলে। এসব ব্যাটারি বদলে লিথিয়াম ব্যাটারি ব্যবহার করা যাবে। বুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. জিয়াউর রহমান খান বলেন, ‘লেড অ্যাসিড ব্যাটারির চেয়ে লিথিয়াম ব্যাটারিতে হেভি মেটাল কম থাকে। তাই এটা পরিবেশের জন্য ততটা ক্ষতিকর নয়। তবে এ ব্যাটারির ডিসপোজাল ব্যবস্থা আমাদের দেশে নেই, ভারতে রয়েছে। আমরা অনেক দিন থেকে বলছি এটার ব্যবস্থা করার জন্য।’

    সৌর ও বায়ুর মতো উৎসগুলো থেকে নবায়নযোগ্য শক্তি সঞ্চয় করার জন্য গ্রিড এনার্জি স্টোরেজের মতো বড় আকারের এনার্জি মজুদ ব্যবস্থায় লিথিয়াম ব্যাটারি ব্যবহৃত হয়। এ সিস্টেমগুলো বিদ্যুৎ সরবরাহ ও চাহিদার ভারসাম্য বজায় রাখতে, বৈদ্যুতিক গ্রিডগুলোকে স্থিতিশীল করতে এবং বিদ্যুৎ বিভ্রাটের সময় ব্যাকআপ সরবরাহ করতে সহায়তা করে।

    শিল্প মন্ত্রণালয়ের উপসচিব (বিএসইসি) সঞ্জয় কুমার ঘোষ বলেন ‘এটার জন্য ট্রিটমেন্ট, স্টোরেজ অ্যান্ড ডিসপোজাল ফ্যাসিলিটিজ (টিএসডিএফ) করা হবে। জাইকার অর্থায়নে প্রথমে চট্টগ্রামে এটি স্থাপন করা হবে। সেখানে শিপ রিসাইক্লিং ও শিল্প-কারখানার বর্জ্য রিসাইক্লিং করা হবে। তবে এখনো জায়গা নির্ধারণ করা হয়নি।’ ওজনে হালকা এবং শক্তির ঘনত্ব বেশি হওয়ায় মহাকাশযান, স্যাটেলাইট ও বিমানে লিথিয়াম ব্যাটারি ব্যবহার করা হয়। যোগাযোগ, নেভিগেশন ও জরুরি সরঞ্জামসহ গুরুত্বপূর্ণ সিস্টেমগুলোকে শক্তি জোগায় এ ব্যাটারি। পেসমেকার, ডিফিব্রিলেটর, ইনসুলিন পাম্প ও বহনযোগ্য চিকিৎসা সরঞ্জামাদির মতো মেডিকেল ডিভাইসগুলোয়ও এটি ব্যবহৃত হয়। ●

    অকা/শিবা/ফর/বিকাল/৪ জুলাই, ২০২৪ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    ছাড় দিতে চায়

    এই বিষয়ে আরও সংবাদ

    টেক্সটাইল খাতে মন্দার চাপ

    সিন্ডিকেট বন্ধ হলে ভোক্তার স্বার্থ রা পাবে এবং বিনিয়োগ বাড়বে

    বিকল্প কী ধরনের সুবিধা দেয়া যায়, সে বিষয়ে আমরা ভাবছি-বাণিজ্য সচিব

    শিল্পায়নের নতুন সুযোগ গ্রিন শিপবিল্ডিং ইন্ডাস্ট্রি-শিল্প উপদেষ্টা

    প্রস্তুত হচ্ছে বাংলাদেশ
    অর্ডার বাড়াতে শুরু করেছে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা

    সম্ভাবনা সত্ত্বেও পিছিয়ে চামড়াশিল্প

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কায় তেলের দাম ১০০ ডলার ছাড়াল

    মজুত থাকলেও খাতুনগঞ্জে নিত্যপণ্যের দাম বাড়ছে কেন?

    কর্ণফুলী ইন্স্যুরেন্স পিএলসির এশিয়া ইন্স্যুরেন্স পুরস্কার অর্জন

    ব্যাংক ঋণে ঢাকার আধিপত্য, দুই বিভাগেই প্রায় ৮৭ শতাংশ

    এলপি গ্যাস বাজারে অস্থিরতা, চড়া মূল্য দিচ্ছেন ভোক্তারা

    হরমুজ প্রণালী ও বাংলাদেশের ভবিষ্যত

    কাতারের এলএনজি সংকটে গ্যাস সরবরাহে অনিশ্চয়তা

    ইইউ বাজারে পোশাক রফতানিতে বাংলাদেশের শক্ত অবস্থান

    নগদ সহায়তায় স্বস্তি পেল পোশাক খাত

    রফতানিতে টানা ৭ মাসের মন্দা

    পুনঃতফসিলের ছোঁয়ায় খেলাপি ঋণ কমলেও শঙ্কা কাটেনি ব্যাংক খাতে

    মধ্যপ্রাচ্য সংকটে রপ্তানিতে নতুন ধাক্কা: আকাশপথে অচলাবস্থা, সাগরপথে অনিশ্চয়তা

    এক বছর বিশ্বজিৎ মন্ডলের মুখ্য বীমা নির্বাহী পদে কাজে নিষেধাজ্ঞা

    বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এর চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত

    শেয়ার বাজারে স্বচ্ছতা জোরদারে হুইসেলব্লোয়ার সুরক্ষা বিধিমালার উদ্যোগ

    ঋণ প্রবৃদ্ধিতে রেকর্ড পতন: বিনিয়োগ ও অর্থনীতিতে অচলাবস্থার আশঙ্কা

    রমজানে ঢাকার বাজারে স্বস্তির খোঁজে দীর্ঘ লাইন

    মধ্যপ্রাচ্যের যুদ্ধঝুঁকি: বাংলাদেশের জ্বালানি ও অর্থনীতির অস্বস্তি

    মাথাপিছু আয় বেড়েছে, জিডিপি প্রবৃদ্ধি কমেছে

    বিদেশি বিনিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ার বাজারে

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.