বেঙ্গল ইসলামি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর পঞ্চবটি সার্ভিস পয়েন্ট অফিসের আওতাধীন তাকাফুল গ্রাহক মো. আব্দুর রাজ্জাকের অকাল মৃৃত্যুতে তার মৃত্যু দাবি বাবদ ২৪ সেপ্টেম্বর ১,০৪,৬৫৫/- (এক লাখ চার হাজার ছয়শত পঞ্চান্ন) টাকার চেক কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা এম. এম. মনিরুল আলম তার পরিবারের নিকট হস্তান্তর করেন।
এসময়ে উপস্থিত ছিলেন ব্রাঞ্চ সার্ভিসেস বিভাগের প্রধান ও ভাইস প্রেসিডেন্ট শাহাদাত হোসেন ভূইয়া, উপ-প্রকল্প প্রধান মো. হৃদয়, পঞ্চবটি সার্ভিস পয়েন্ট অফিস ইনচার্জ ও সহকারী প্রকল্প প্রধান মো. আল আমিন প্রমুখ। উল্লেখ্য ৭ জুলাই স্ট্রোকজনিত কারণে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তাকাফুল গ্রাহক মো. আব্দুর রাজ্জাক ইন্তেকাল করেন। খবর বিজ্ঞপ্তির ●
অকা/জীবীকো/সখবি/ফর/রাত/২৮ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 6 months আগে

