Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আনতে চায় বাংলাদেশ

    আগস্ট ২, ২০২৬ ১১:২৬ অপরাহ্ণ5
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন> 

    জ্বালানি নিরাপত্তা জোরদার করতে সীমান্তবর্তী পাইপলাইনের মাধ্যমে মিয়ানমার থেকে প্রাকৃতিক গ্যাস আমদানির প্রস্তাব দিয়েছে বাংলাদেশ। ‘প্রতিবেশী প্রথম’ নীতির আলোকে নেপিদোর সঙ্গে জ্বালানি খাতে সহযোগিতা আরও সম্প্রসারণে আগ্রহ প্রকাশ করেছে ঢাকা।

    রোববার সচিবালয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ এবং বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত উ কিয়াও সোয়ে মো-এর মধ্যে অনুষ্ঠিত বৈঠকে এ বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

    বৈঠক শেষে সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশে ক্রমবর্ধমান প্রাকৃতিক গ্যাসের চাহিদা মেটাতে পাইপলাইনের মাধ্যমে মিয়ানমার থেকে গ্যাস আমদানাকে একটি সম্ভাবনাময় উদ্যোগ হিসেবে দেখছে বাংলাদেশ। এ প্রস্তাবে ইতিবাচক সাড়া দিয়েছেন মিয়ানমারের রাষ্ট্রদূত। পাশাপাশি তিনি বাংলাদেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রপ্তানির সম্ভাবনার কথাও উল্লেখ করেন।

    বৈঠকে চট্টগ্রাম পর্যন্ত মিয়ানমার থেকে গ্যাস পাইপলাইন নির্মাণের দীর্ঘদিনের পুরোনো পরিকল্পনাও পুনরায় আলোচনায় আসে। মন্ত্রী স্মরণ করিয়ে দেন, ২০০৩ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া প্রথম এ ধরনের পাইপলাইন নির্মাণের প্রস্তাব দিয়েছিলেন। তিনি জানান, বর্তমান সরকারও বিষয়টি নতুন করে এগিয়ে নিতে আগ্রহী।

    দুই দেশের মধ্যে জ্বালানি সহযোগিতা আরও এগিয়ে নিতে মন্ত্রী পর্যায়ের বৈঠক আয়োজনের প্রস্তাব দেওয়া হয়। এ লক্ষ্যে মিয়ানমারের জ্বালানি মন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানানো হয়েছে। প্রয়োজনে বাংলাদেশ থেকেও উচ্চপর্যায়ের প্রতিনিধি দল মিয়ানমার সফর করবে বলে জানানো হয়।

    বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক চীন সফরের প্রসঙ্গও উঠে আসে। মন্ত্রী বলেন, সফরকালে চীন–মিয়ানমার–বাংলাদেশ অর্থনৈতিক করিডোর গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। এই করিডোর বাস্তবায়িত হলে দুই দেশের মধ্যে জ্বালানি, অবকাঠামো ও বাণিজ্যিক সহযোগিতা নতুন মাত্রা পেতে পারে। একই সঙ্গে মিয়ানমারের সঙ্গে দীর্ঘমেয়াদি বাণিজ্যিক সম্পর্ক গড়ে তোলার আগ্রহের কথাও পুনর্ব্যক্ত করে বাংলাদেশ।

    এদিকে মিয়ানমারের রাষ্ট্রদূত বিদ্যমান বাংলাদেশ–মিয়ানমার যৌথ কারিগরি কমিটি পুনরায় সক্রিয় করার পরামর্শ দেন। তাঁর মতে, এই কমিটির বৈঠকের মাধ্যমেই পাইপলাইনসহ সম্ভাব্য জ্বালানি সহযোগিতার বিষয়গুলো দ্রুত পর্যালোচনা ও এগিয়ে নেওয়া সম্ভব হবে।

    বৈঠকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, জ্বালানি সচিব মোহাম্মদ সাইফুল ইসলাম, বিদ্যুৎ সচিব মিরানা মাহরুখসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    সর্বশেষ হালনাগাদ 2 hours আগে

    খনিজ সম্পদ জ্বালানি বিদ্যুৎ

    এই বিষয়ে আরও সংবাদ

    জুলাইয়ে রেমিট্যান্স এলো ২৮৫ কোটি ৯০ লাখ ডলার

    ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান সাব্বির মোস্তফা খান

    ১২ কেজি এলপিজির দাম বাড়লো

    কেন ফেরানো গেল না বেনজীরকে

    সীমান্ত বাণিজ্য ফের চালুর আহ্বান মিয়ানমারের

    এলএনজি সরবরাহে ধাক্কা, দেশজুড়ে তীব্র গ্যাস সংকট

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    বিনামূল্যে ১৪ দিনের ট্যুরিস্ট ভিসা চালু করল ওমান

    মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আনতে চায় বাংলাদেশ

    জুলাইয়ে রেমিট্যান্স এলো ২৮৫ কোটি ৯০ লাখ ডলার

    ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান সাব্বির মোস্তফা খান

    ১২ কেজি এলপিজির দাম বাড়লো

    কেন ফেরানো গেল না বেনজীরকে

    অবশেষে বিয়ের পিঁড়িতে বসছেন রোনালদো

    সীমান্ত বাণিজ্য ফের চালুর আহ্বান মিয়ানমারের

    এলএনজি সরবরাহে ধাক্কা, দেশজুড়ে তীব্র গ্যাস সংকট

    কারাগারের ছবি-ভিডিও সামাজিক মাধ্যমে, ৫০ কারারক্ষীকে তলব

    মেক্সিকো যাচ্ছে বাংলাদেশে তৈরি হোন্ডা এনএক্স২০০

    শেয়ারবাজারে আসছে নতুন আইন

    ও বন্ধু আমার!

    সিডনিতে কিংবদন্তি রুনা লায়লার ‘বাংলাদেশ নাইট ২০২৬’

    দলীয় প্রতিদ্বন্দ্বিতা নয়, জাতীয় স্বার্থ হোক অগ্রাধিকার

    প্রথমবার মাঠে নামছেন লিওনেল মেসি

    বিশ্বখ্যাত পর্বতারোহী নির্মল পুরজা তুষারধসে নিহত

    প্রকাশিত হলো ফরিদুর রেজা সাগরের ‘প্রিয়জন আপনজন’

    কার্ড থেকে অ্যাড মানি আরও নিরাপদ ও সহজ হলো বিকাশে

    নাশকতার আশঙ্কায় দেশজুড়ে সতর্কতা জারি

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.