Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    রবিবার, ২৫ মাঘ, ১৪৩২ | ৮ ফেব্রুয়ারি, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    রফতানিতে প্রণোদনা ও ভর্তুকির হার কমলো

    জানুয়ারি ৩১, ২০২৪ ৪:১১ পূর্বাহ্ণ7
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    বৈশ্বিক ও দেশীয় প্রতিকূল পরিস্থিতিতে বিভিন্ন খাতে সরকারের দেওয়া রফতানিতে প্রণোদনা ও ভর্তুকির হার কমানো হয়েছে। আগের হারের চেয়ে গড়ে দশমিক ৫০ শতাংশ থেকে ৫ শতাংশ প্রণোদনা কমেছে। 

    রফতানি বাড়াতে বর্তমানে ৪৩টি খাতে বিভিন্ন হারে প্রণোদনা দেওয়া হয়। প্রায় সব খাতেই এ হার কমানো হয়েছে। ১ জানুয়ারি থেকে এসব খাতে যেসব পণ্য রফতানির জন্য জাহাজীকরণ করা হয়েছে, সেগুলোয় প্রণোদনা কম পাবেন উদ্যোক্তারা। 

    একই সঙ্গে ৩০ জুন পর্যন্ত যেসব পণ্য রফতানির জন্য জাহাজীকরণ করা হবে, ওইসব পণ্যের বিপরীতে রফতানির ভর্তুকির হার কমানো হয়েছে।

    এ বিষয়ে মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংক থেকে একটি সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।

    এতে বলা হয়, ২০২৬ সালে স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশের উত্তরণ ঘটতে যাচ্ছে। বিশ্ব বাণিজ্য সংস্থার বিধান অনুযায়ী, স্বল্পোন্নত দেশের তালিকা থেকে বাংলাদেশের উত্তরণ ঘটলে কোনো খাতে রফতানিতে বিশেষ প্রণোদনা বা ভর্তুকি দেওয়া যাবে না। বর্তমানে সরকার ৪৩টি খাতে বিশেষ প্রণোদনা বা ভর্তুকি দিয়ে আসছে। এসব ভর্তুকির অর্থ একসঙ্গে প্রত্যাহার করা হলে সংশ্লিষ্ট খাতে নেতিবাচক প্রভাব পড়তে পারে। এ কারণে ভর্তুকির হার পর্যায়ক্রমে প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ লক্ষ্যে পর্যায়ক্রমে ভর্তুকির হার কমানো হবে। এর অংশ হিসাবে ১ থেকে ৩০ জুন পর্যন্ত সময়ে যেসব পণ্য রফতানির জন্য জাহাজীকরণ করা হয়েছে বা করা হবে, সেগুলোয় ভর্তুকির হার কিছুটা কামনো হয়েছে। স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণ ঘটলে যেসব পরিস্থিতির মুখোমুখী হতে হবে, এর প্রস্তুতি হিসাবে আগাম সতর্কতামূলক ভর্তুকির হার কমানো হয়েছে। ৩০ জুনের পর নতুন বাজেটে ভর্তুকির ব্যাপারে নতুন সিদ্ধান্ত নেওয়া হবে।

    সূত্র জানায়, সরকারের উচ্চপর্যায় থেকে সম্প্রতি রফতানিতে ভর্তুকির হার কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ সংক্রান্ত সিদ্ধান্তটি সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয় থেকে কেন্দ্রীয় ব্যাংকে এসেছে। কেন্দ্রীয় ব্যাংক মঙ্গলবার এটি সার্কুলার দিয়ে বাণিজ্যিক ব্যাংকগুলোকে জানিয়ে দিয়েছে।

    বৈশ্বিক ও দেশীয় সংকটে বর্তমানে রফতানি খাত বহুমুখী চ্যালেঞ্জ মোকাবিলা করছে। দেশের বাজারে গ্যাস, বিদ্যুতের দাম বাড়ার কারণে রফতানি পণ্যের উৎপাদন খরচ বেড়েছে। যে হারে উৎপাদন খরচ বেড়েছে, ওই হারে পণ্যের দাম বাড়েনি। এ কারণে রফতানি খাত তীব্র প্রতিযোগিতার মধ্যে রয়েছে। এর মধ্যে ভর্তুকি কমানো হলে রফতানিকারকদের আরও নেতিবাচক পরিস্থিতির মধ্যে পড়তে হবে বলে সংশ্লিষ্টরা বলেছেন।

    সার্কুলারে বলা হয়, নতুন সিদ্ধান্ত অনুযায়ী রফতানিমুখী দেশীয় বস্ত্র খাতে ৩ শতাংশ, ইউরো অঞ্চলের বস্ত্র খাতের রফতানিকারকদের বিদ্যমান ৩ শতাংশ হারের অতিরিক্ত আরও ১ শতাংশ ভর্তুকি দেওয়া হবে। ফলে এ খাতে ভর্তুকি হবে ৪ শতাংশ। বস্ত্র খাতের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের রফতানির বিপরীতে ভর্তুকি দেওয়া হবে ৪ শতাংশ। নতুন পণ্য বা নতুন বাজারে রফতানির ক্ষেত্রে দেওয়া হবে ৩ শতাংশ। তৈরি পোশাক খাতে বিশেষ নগদ সহায়তা দেওয়া হবে দশমিক ৫০ শতাংশ। বস্ত্র খাতের কিছু ক্যাটাগরির পণ্য রফতানিতে কোনো ভর্তুকি দেওয়া হবে না।

    পাটজাত পণ্যে ৫ থেকে ১৫, চামড়াজাত পণ্যে ১২, হস্তশিল্প পণ্যে ৮, হিমায়িত মাছে ২ থেকে ৯, কৃষিপণ্যে ১৫, হালকা প্রকৌশল পণ্যে ১২, মাংসে ১৫; জাহাজ, পেট, বোতল, প্লাস্টিক পণ্যে ৮, কাগজে ৭, ফার্নিচার ও আগর ১০, ওষুধে ১০ এবং সফটওয়্যার ও আইসিটি পণ্য রফতানিতে ৩ থেকে ৮ শতাংশ প্রণোদনা দেওয়া হবে।

    অপর এক সার্কুলারে কেন্দ্রীয় ব্যাংক বলেছে, পাটজাত পণ্য রফতানিতে ভর্তুকির অর্থ পেতে সংশ্লিষ্ট অ্যাসোসিয়েশনের সনদ নিতে হয়। এ খাতের রফতানিকারকদের বাংলাদেশ জুট গুডস্ এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সদস্যভুক্ত রফতানিকারক প্রতিষ্ঠানের অনুকূলে সাময়িকভাবে ২ বছরের জন্য সনদপত্র ইস্যু করতে পারবে। ওই সনদ দেখিয়ে রফতানির অর্থ ছাড় করানো যাবে। তবে এক্ষেত্রে অন্যান্য শর্ত অপরিবর্তিত থাকবে।

    অকা/প্র/সকাল/৩১ জানুয়ারি, ২০২৪ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    রফতানিতে প্রণোদনা ও ভর্তুকির হার কমলো

    এই বিষয়ে আরও সংবাদ

    রোজার বাজারে সরবরাহ স্বস্তি – দামে শঙ্কা

    রফতানিতে গতি ফিরলেও চ্যালেঞ্জ কাটেনি

    ইইউ–ভারত চুক্তিতে বাড়ছে পোশাক প্রতিযোগিতা

    রেকর্ড দামে স্বর্ণ – অনিশ্চয়তায় ঝুঁকছে বিশ্ব বাজার

    বন্ড অটোমেশনে ধীরগতি – রফতানিতে নতুন জটিলতা

    সতর্ক সংকেতে বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা
    রফতানি আয় কমছে

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    রোজার বাজারে সরবরাহ স্বস্তি – দামে শঙ্কা

    রাজস্ব চাপে ভবিষ্যৎ সরকার

    রফতানিতে গতি ফিরলেও চ্যালেঞ্জ কাটেনি

    ভ্যাট বাড়লেও গতি ফিরছে না অর্থনীতিতে

    টেক্সটাইল খাতে মন্দার চাপ

    অনিশ্চয়তার মধ্যেও ওষুধ খাতে মুনাফার উত্থান

    ইইউ–ভারত চুক্তিতে বাড়ছে পোশাক প্রতিযোগিতা

    স্থবির শেয়ার বাজারে তলানিতে সরকারি রাজস্ব

    রেকর্ড দামে স্বর্ণ – অনিশ্চয়তায় ঝুঁকছে বিশ্ব বাজার

    চলতি ২০২৫–২৬ অর্থবছরের প্রথম ছয় মাস
    ঋণ প্রতিশ্রুতি কম – পরিশোধ বেশি

    ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের পথে অগ্রগতি

    কমোডিটি মার্কেট চালুর দ্বারপ্রান্তে সিএসই

    বন্ড অটোমেশনে ধীরগতি – রফতানিতে নতুন জটিলতা

    প্রায় সকল বিষয়ে জেনিথ ইসলামী লাইফের উল্লেখযোগ্য সাফল্য

    বিনিয়োগ স্থবিরতায় বেসরকারি খাতে ব্যাংক ঋণের প্রবৃদ্ধি নিম্নমুখী

    খেলাপি ঋণ রুখতে বড় ঋণে কড়াকড়ি
    বন্ড মার্কেট জোরদারের পথে বাংলাদেশ ব্যাংক

    সুতা আমদানি বিতর্কে মুখোমুখি টেক্সটাইল–পোশাক খাত

    আর্থিক শৃঙ্খলায় কড়াকড়ি
    ১৮ তালিকাভুক্ত কোম্পানির বিরুদ্ধে বিএসইসির অসন্তোষ

    সতর্ক সংকেতে বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা
    রফতানি আয় কমছে

    ২০২৫ সালের প্রথম নয় মাস
    প্রিমিয়াম আদায় বাড়লেও দাবি নিষ্পত্তিতে ব্যর্থ বীমা খাত

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.