Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    সোমবার, ১ চৈত্র, ১৪৩২ | ১৬ মার্চ, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    রাজস্ব আহরণে লক্ষ্যের তুলনায় ঘাটতি বেশি

    জুলাই ৪, ২০২৪ ৬:১৭ পূর্বাহ্ণ12
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    সদ্যসমাপ্ত ২০২৩-২৪ অর্থ বছরে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সংশোধিত রাজস্ব আহরণ লক্ষ্যমাত্রা ধরেছিল মোট ৪ লাখ ১০ হাজার কোটি টাকা। সংস্থাটির সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, গত মে মাস পর্যন্ত অর্থ বছরের প্রথম ১১ মাসে রাজস্ব আহরণ হয়েছে ৩ লাখ ২৪ হাজার ৩৭৮ কোটি ২০ লাখ টাকা। এ অনুযায়ী মে মাস শেষে এনবিআরের রাজস্ব আহরণে ঘাটতি ছিল গোটা অর্থ বছরের মোট আহরণ লক্ষ্যের তুলনায় প্রায় ৮৫ হাজার ৬২২ কোটি টাকা বা এক-পঞ্চমাংশেরও বেশি।

    এনবিআরের তথ্য অনুযায়ী, ১১ মাসে আহরিত মোট ৩ লাখ ২৪ হাজার ৩৭৮ কোটি ২০ লাখ টাকার মধ্যে প্রত্যক্ষ কর (আয়কর ও ভ্রমণ কর) হিসেবে আহরণ হয়েছে ১ লাখ ৫ হাজার ৫৪ কোটি ৩২ লাখ টাকা। বাকিটা আহরণ হয়েছে পরোক্ষ কর (আমদানি শুল্ক, মূল্য সংযোজন কর, সম্পূরক শুল্ক, আবগারি শুল্ক ও টার্নওভার ট্যাক্স) হিসেবে। এ ১১ মাসে মোট আহরণে প্রবৃদ্ধি হয়েছে আগের অর্থ বছরের একই সময়ের তুলনায় ১৪ দশমিক ৮৬ শতাংশ। এর মধ্যে গত মে মাসে আহরণ হয়েছে ৩৫ হাজার ১ কোটি ৯৮ লাখ টাকা। অর্থ বছরের মোট আহরণের লক্ষ্য পূরণের জন্য জুনে এনবিআরকে রাজস্ব আহরণ করতে হতো আগের মাসের দ্বিগুণেরও বেশি।

    জুনের মধ্যে বাকি রাজস্ব আহরণ হয়ে যেতে পারে বলে মনে করছেন এনবিআরের সাবেক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মজিদ। তিনি বলেন, ‘জুনে বাকি টাকা আহরণ হয়ে যাবে। হওয়া উচিত। শেষ মাসে আহরণ বাড়ে। অনেকে সারা বছর যেগুলো দেয়নি, সেগুলো দিয়ে দেয়। অনেক ক্ষেত্রে জুলাই মাসেরটা অগ্রিম নিয়ে নেয়া হয়। সেটা আবার আগস্টে সমন্বয় করা হয়। আমাদের এখন বরং নন-এনবিআর কর আহরণ বাড়ানো উচিত।’

    এনবিআরের তথ্য অনুযায়ী, মে মাসে আমদানি শুল্ক থেকে ৩ হাজার ৫৯৭ কোটি ২৭ লাখ টাকা আহরণ করা হয়। আমদানি পর্যায়ে মূসক থেকে ৪ হাজার ৩৮২ কোটি ৩০ লাখ ও সম্পূরক শুল্ক থেকে ১ হাজার ৫৮ কোটি ৬৬ লাখ টাকা আহরণ করা হয়। রফতানি শুল্ক থেকে আহরণের পরিমাণ মাত্র ১ লাখ ও আবগারি শুল্ক থেকে ১১৬ কোটি ৪১ লাখ টাকা। এছাড়া স্থানীয় পর্যায়ে মূসক থেকে ৭ হাজার ৮৬০ কোটি ১০ লাখ ও সম্পূরক শুল্ক থেকে ৫ হাজার ৮৫০ কোটি ৭ লাখ টাকা আহরণ করা হয়। টার্নওভার ট্যাক্স ১২৮ কোটি ৫৬ লাখ ও স্থানীয় পর্যায়ে অন্যান্য খাতে ৯৯ কোটি ৪১ লাখ টাকার রাজস্ব আহরণ করা হয়।

    মে মাসে আয়কর থেকে ১১ হাজার ৭৩৩ কোটি ৬৯ লাখ ও ভ্রমণ কর থেকে ১৭৫ কোটি ৫০ লাখ টাকা আহরণ করা হয়। সব মিলিয়ে গোটা অর্থবছরে প্রত্যক্ষ কর বাবদ রাজস্ব আহরণের সংশোধিত লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ১ লাখ ৪৭ হাজার ৬০০ কোটি টাকা। এ খাতে মে মাস পর্যন্ত আহরণ হয়েছে ১ লাখ ৫ হাজার ৫৪ কোটি ৩২ লাখ টাকা। এ ১১ মাসে প্রত্যক্ষ কর আহরণে প্রবৃদ্ধি হয়েছে আগের অর্থ বছরের একই সময়ের তুলনায় ১৮ দশমিক শূন্য ৯ শতাংশ।

    দেশে মোট প্রত্যক্ষ করের উল্লেখযোগ্য একটি অংশ আহরণ করে এনবিআরের বৃহৎ করদাতা ইউনিট (এলটিইউ)। ২০২৩-২৪ অর্থ বছরে ইউনিটটিকে কর আহরণের লক্ষ্যমাত্রা দেয়া হয়েছিল ৩৫ হাজার কোটি টাকা। পরে সংশোধিত বাজেটে লক্ষ্যমাত্রা কমিয়ে ৩৩ হাজার কোটি টাকা করা হয়। মোট প্রত্যক্ষ করের মধ্যে ২০২৩-২৪ অর্থবছরে এলটিইউর কর বিভাগ মোট ২৮ হাজার ৮৫২ কোটি টাকার কর আহরণ করেছে। এর মধ্যে জুনেই আহরণ হয় ৭ হাজার ৬০০ কোটি টাকা। ২০২২-২৩ অর্থবছরে ২৯ হাজার কোটি টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে আহরণ হয়েছিল ২৫ হাজার ৮৫৮ কোটি টাকা। ২০২২-২৩ অর্থ বছরে পুরো আয়কর বিভাগ প্রত্যক্ষ কর আহরণ করে ১ লাখ ১৩ হাজার ৩৪৬ কোটি টাকা। এর মধ্যে এলটিইউর আহরণ ছিল ২৫ হাজার ৮৫৮ কোটি টাকা। অর্থাৎ প্রত্যক্ষ করের ২২ দশমিক ৮১ শতাংশ কর আহরণ করেছে এলটিইউ। ●

    অকা/রাজস্ব/ফর/সকাল/৪ জুলাই, ২০২৪ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    রাজস্ব আদায়

    এই বিষয়ে আরও সংবাদ

    আমদানি বাড়লেও রমজানে ফলের দাম কেন কমছে না

    আতঙ্কে কেনাকাটা, বাজারে তেল–চিনির চাপ

    মধ্যপ্রাচ্যের যুদ্ধ ও তেলের দামে বাংলাদেশের নতুন মূল্যস্ফীতির আশঙ্কা

    মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কায় তেলের দাম ১০০ ডলার ছাড়াল

    ইইউ বাজারে পোশাক রফতানিতে বাংলাদেশের শক্ত অবস্থান

    নগদ সহায়তায় স্বস্তি পেল পোশাক খাত

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    আমদানি বাড়লেও রমজানে ফলের দাম কেন কমছে না

    ব্লু-চিপ শেয়ারে বিদেশি বিনিয়োগের নতুন আগ্রহ

    আতঙ্কে কেনাকাটা, বাজারে তেল–চিনির চাপ

    শেয়ারবাজারে নারীর আগ্রহ কমছে

    মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে রপ্তানি আদেশ কমার আশঙ্কা, শিল্পে ডিজেল কোটার দাবি

    এলসি নিষ্পত্তিতে ডলারের দাম বাড়াচ্ছে ব্যাংকগুলো

    ঈদ কেনাকাটায় ফ্রিজ বিক্রিতে উচ্ছ্বাস – ক্রেতার পছন্দে ওয়ালটনের আধিপত্য

    মধ্যপ্রাচ্যের যুদ্ধ ও তেলের দামে বাংলাদেশের নতুন মূল্যস্ফীতির আশঙ্কা

    দুদকের জালে আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংক পিএলসি
    এমডি ফরমান ও রাফাত উল্লাহের বিরুদ্ধে ঋণ জালিয়াতি ও দুর্নীতির অভিযোগ (১ম পর্ব)

    মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কায় তেলের দাম ১০০ ডলার ছাড়াল

    মজুত থাকলেও খাতুনগঞ্জে নিত্যপণ্যের দাম বাড়ছে কেন?

    কর্ণফুলী ইন্স্যুরেন্স পিএলসির এশিয়া ইন্স্যুরেন্স পুরস্কার অর্জন

    ব্যাংক ঋণে ঢাকার আধিপত্য, দুই বিভাগেই প্রায় ৮৭ শতাংশ

    এলপি গ্যাস বাজারে অস্থিরতা, চড়া মূল্য দিচ্ছেন ভোক্তারা

    হরমুজ প্রণালী ও বাংলাদেশের ভবিষ্যত

    কাতারের এলএনজি সংকটে গ্যাস সরবরাহে অনিশ্চয়তা

    ইইউ বাজারে পোশাক রফতানিতে বাংলাদেশের শক্ত অবস্থান

    নগদ সহায়তায় স্বস্তি পেল পোশাক খাত

    রফতানিতে টানা ৭ মাসের মন্দা

    পুনঃতফসিলের ছোঁয়ায় খেলাপি ঋণ কমলেও শঙ্কা কাটেনি ব্যাংক খাতে

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.