Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    শেভরন বাংলাদেশের নতুন প্রেসিডেন্ট শু শিয়ং

    আগস্ট ১, ২০২৬ ৪:৪১ অপরাহ্ণ7
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন>

    শেভরন বাংলাদেশের প্রেসিডেন্ট ও ম্যানেজিং ডিরেক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন শু শিয়ং। তিনি এরিক এম. ওয়াকারের স্থলাভিষিক্ত হয়েছেন। গত ছয় বছর ধরে শেভরন বাংলাদেশের নেতৃত্ব দিয়েছেন এরিক এম. ওয়াকার।

    আজ শনিবার থেকে দায়িত্ব গ্রহণ করেছেন শু শিয়ং। এর আগে শেভরন চায়নার ম্যানেজিং ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি।

    শেভরন বাংলাদেশের মিডিয়া অ্যান্ড কমিউনিকেশন্স ম্যানেজার শেখ জাহিদুর রহমান জানিয়েছেন, ২০০৭ সালে শেভরনে যোগদানের পর থেকে শু শিয়ং কৌশল নির্ধারণ, পূর্বাভাস, ট্রেডিং, পরিচালনা এবং পরিকল্পনাসহ বিভিন্ন ক্ষেত্রে ঊর্ধ্বতন নেতৃত্বের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। তিনি শীর্ষ নেতৃত্বকে কৌশলগত পরামর্শ প্রদান, বিনিয়োগ সিদ্ধান্তে সহায়তা, নতুন বাণিজ্যিক সুযোগ বিকাশ এবং গুরুত্বপূর্ণ অংশীদার ও বাজার-সংশ্লিষ্ট সম্পর্ক ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

    শু শিয়ং স্ট্যানফোর্ড ইউনিভার্সিটি, যুক্তরাষ্ট্র থেকে এমবিএ এবং ইউনিভার্সিটি অব হিউস্টন, যুক্তরাষ্ট্র থেকে ফাইন্যান্সে বিবিএ ডিগ্রি অর্জন করেছেন।

    নিজের নিয়োগ সম্পর্কে শু শিয়ং বলেছেন, ‘শেভরন বাংলাদেশের সঙ্গে যুক্ত হতে পেরে আমি অত্যন্ত উচ্ছ্বসিত। বাংলাদেশ সরকার ও পেট্রোবাংলার সঙ্গে শেভরনের তিন দশকেরও বেশি সময়ের অংশীদারত্বের উত্তরাধিকারকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার প্রত্যাশা করছি।’

    তিনি আরও বলেছেন, ‘দেশের বর্তমান ও ভবিষ্যৎ জ্বালানি চাহিদা পূরণে সহায়তা করতে এবং এই সম্পর্ককে আরও শক্তিশালী করার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং অর্থনৈতিক উন্নয়ন কর্মসূচিতে আমাদের বিনিয়োগের মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীর জন্য দীর্ঘমেয়াদি সুফল নিশ্চিত করতে আমি প্রতিশ্রুতিবদ্ধ। আমি ও আমার পরিবার বাংলাদেশকে আমাদের নতুন আবাস হিসেবে নিতে পেরে আনন্দিত।’

    শেভরন বাংলাদেশ ব্লক টুয়েলভ লিমিটেড এবং শেভরন বাংলাদেশ ব্লকস থার্টিন অ্যান্ড ফোরটিন লিমিটেড (সমষ্টিগতভাবে শেভরন বাংলাদেশ) দেশের সর্ববৃহৎ প্রাকৃতিক গ্যাস উৎপাদনকারী প্রতিষ্ঠান।

    প্রতিষ্ঠানটি বাংলাদেশের মোট দেশীয় প্রাকৃতিক গ্যাস উৎপাদনের প্রায় ৬০ শতাংশ এবং দেশীয় কনডেনসেট উৎপাদনের ৮৩ শতাংশেরও বেশি সরবরাহ করে। শেভরন বাংলাদেশ দেশের উত্তর-পূর্বাঞ্চলে অবস্থিত তিনটি গ্যাসক্ষেত্র পরিচালনা করে। পাশাপাশি প্রতিষ্ঠানটি তার কার্যক্রম এলাকা জুড়ে স্থানীয় জনগোষ্ঠীর সঙ্গে দীর্ঘমেয়াদি অংশীদারত্ব গড়ে তুলতে কাজ করে, যা টেকসই অর্থনৈতিক উন্নয়ন এবং স্থায়ী সামাজিক সুফল অর্জনে সহায়তা করে।

    সর্বশেষ হালনাগাদ 12 hours আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    কার্ড থেকে অ্যাড মানি আরও নিরাপদ ও সহজ হলো বিকাশে

    নাশকতার আশঙ্কায় দেশজুড়ে সতর্কতা জারি

    আগামী সপ্তাহেই আসছেন যুক্তরাষ্ট্রের ৪৫ শীর্ষ ব্যবসায়ী

    অবশেষে চালু হচ্ছে রংপুর শিশু হাসপাতাল 

    ক্ষুদ্র নৃগোষ্ঠীসহ ২০ নারীকে সেলাই মেশিন ও গাছের চারা দিল বসুন্ধরা গ্রুপ

    বিজিএমইএর নতুন মহাসচিব ড. সাহেদুল ইসলাম

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    প্রথমবার মাঠে নামছেন লিওনেল মেসি

    বিশ্বখ্যাত পর্বতারোহী নির্মল পুরজা তুষারধসে নিহত

    প্রকাশিত হলো ফরিদুর রেজা সাগরের ‘প্রিয়জন আপনজন’

    কার্ড থেকে অ্যাড মানি আরও নিরাপদ ও সহজ হলো বিকাশে

    নাশকতার আশঙ্কায় দেশজুড়ে সতর্কতা জারি

    এসএমইতে বিনিয়োগ লাগবে ৩০ লাখ টাকা

    বিশ্ববাজারে কমলো রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

    আগামী সপ্তাহেই আসছেন যুক্তরাষ্ট্রের ৪৫ শীর্ষ ব্যবসায়ী

    অবশেষে চালু হচ্ছে রংপুর শিশু হাসপাতাল 

    সব বন্দরে ২৪ ঘণ্টা সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

    বাংলাদেশসহ ৫০ দেশের জন্য বাড়ছে মার্কিন ভিসা বন্ড

    ক্ষুদ্র নৃগোষ্ঠীসহ ২০ নারীকে সেলাই মেশিন ও গাছের চারা দিল বসুন্ধরা গ্রুপ

    চীনের এআই জোটে যোগ দিচ্ছে বাংলাদেশ

    শেভরন বাংলাদেশের নতুন প্রেসিডেন্ট শু শিয়ং

    বিজিএমইএর নতুন মহাসচিব ড. সাহেদুল ইসলাম

    বিশ্বব্যাংকের প্রতিবেদন
    তীব্র তাপপ্রবাহে বাংলাদেশে ক্ষতি ১৮০ কোটি ডলার

    পাকিস্তান থেকে গাড়ি আমদানি করবে বাংলাদেশে

    এস আলমের ১১ কারখানা বন্ধ

    শুটিংয়ে গুরুতর আহত রাশমিকা মান্দানা

    গণপরিবহনে আজ থেকে জিপিএস বাধ্যতামূলক

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.