Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    রবিবার, ২৫ মাঘ, ১৪৩২ | ৮ ফেব্রুয়ারি, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    সুদ হার নির্ধারিত হবে বাজারভিত্তিতে

    ডিসেম্বর ১৩, ২০২৩ ৪:১৭ পূর্বাহ্ণ8
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    বাজারভিত্তিক সুদহারে কপাল পুড়ল ছোট এবং সরকারি-বেসরকারি খাতের কর্মীদের। মূল্যস্ফীতির ছোবল থেকে ছোট আমানতকারীদের রক্ষা করার বিধানটি প্রত্যাহার করে নিয়েছে বাংলাদেশ ব্যাংক। ফলে এখন থেকে ব্যক্তি ও সরকারি-বেসরকারি খাতের কর্মীদের যৌথ হিসাবে জমা আমানতের বিপরীতে সুদ হার নির্ধারিত হবে বাজারভিত্তিতে। 

    আগে কেন্দ্রীয় ব্যাংকের একটি বিধান ছিল ব্যক্তি ও সরকারি-বেসরকারি কর্মীদের বিভিন্ন তহবিলের জমা আমানতের বিপরীতে মূল্যস্ফীতির গড় হারের চেয়ে কম সুদ দেওয়া যাবে না। গড় মূল্যস্ফীতির চেয়ে সুদহার বেশি দিতে হবে। ফলে আগে ছোট আমানতকারীরা মূল্যস্ফীতির চেয়ে বেশি সুদ পেতেন। এখন বাজারভিত্তিক সুদহারের কারণে মূল্যস্ফীতির চেয়ে বেশি সুদ পাবেন না। কম সুদ পাবেন। এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক থেকে একটি সার্কুলার জারি করে বাণিজ্যিক ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়েছে।

    সূত্র জানায়, মূল্যস্ফীতির হার অব্যাহত গতিতে বাড়তে থাকায় এবং ব্যাংকের দায় ও সম্পদের মধ্যে ভারসাম্যহীনতা রোধ করতে ২০২১ সালের ৮ আগস্ট কেন্দ্রীয় ব্যাংক একটি সার্কুলার জারি করে। এতে বলা হয়, ৩ মাস ও এর বেশি মেয়াদি ব্যক্তি পর্যায়ের আমানত এবং বিভিন্ন সরকারি ও বেসরকারি কর্মকর্তা-কর্মচারীদের প্রভিডেন্ট ফান্ড, অবসর পরবর্তী পাওনাসহ বিবিধ পাওনা পরিশোধের লক্ষ্যে গঠিত তহবিলে জমা যে কোনো পরিমাণ আমানতের ওপর সুদ বা মুনাফার গড় মূল্যস্ফীতির হারের কম হবে না। অর্থাৎ গড় মূল্যস্ফীতির হারের চেয়ে ওইসব হিসাবে বেশি সুদ দিতে হবে। এতদিন ব্যাংকগুলো ওইসব হিসাবে মূল্যস্ফীতির হারের চেয়ে বেশি সুদ দিয়ে আসছিল। নতুন সার্কুলার জারি করে আগের সার্কুলারটি প্রত্যাহার করে নেওয়া হয়েছে। ফলে এখন থেকে ব্যাংকগুলো নিজস্ব বিবেচনায় সুদ দিতে পারবে।

    ১ জুলাই থেকে আইএমএফের শর্তে ঋণের সুদ হারকে বাজারভিত্তিক করা হয়। ফলে এখন আর আমানতের বিপরীতে ওই হিসাবে সুদ দেওয়া যাবে না। এখন বাজারভিত্তিক হিসাবে সুদ দেওয়া হবে এ হিসাবে আমানতের সুদহার কমে যাবে। কারণ ব্যাংকগুলো এখন আমানত নিচ্ছে সর্বোচ্চ ৯ শতাংশ সুদে। মূল্যস্ফীতির হার ৯ শতাংশ ছাড়িয়ে গেছে।

    অকা/ব্যাংখা/ সকাল/১৩ ডিসেম্বর, ২০২৩ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    সুদ হার নির্ধারিত হবে বাজারভিত্তিতে

    এই বিষয়ে আরও সংবাদ

    চলতি ২০২৫–২৬ অর্থবছরের প্রথম ছয় মাস
    ঋণ প্রতিশ্রুতি কম – পরিশোধ বেশি

    বিনিয়োগ স্থবিরতায় বেসরকারি খাতে ব্যাংক ঋণের প্রবৃদ্ধি নিম্নমুখী

    বাংলাদেশ ব্যাংকের নতুন সিদ্ধান্ত
    ২০২৪ ও ২০২৫ সালে জমা রাখা আমানতের বিপরীতে গ্রাহক বার্ষিক ৪ শতাংশ হারে মুনাফা পাবেন

    বৈদেশিক মুদ্রার রিজার্ভে বড় স্বস্তি: প্রবাসীদের পাঠানো আয়ে নতুন রেকর্ড

    ১০ হাজার কোটি টাকার সুকুক বন্ড ছাড়ছে সরকার: বিনিয়োগে নবগঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক

    রেমিট্যান্সের জোরে ২০ মাসের মধ্যে সর্বোচ্চ ব্যাংক আমানত প্রবৃদ্ধি

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    রোজার বাজারে সরবরাহ স্বস্তি – দামে শঙ্কা

    রাজস্ব চাপে ভবিষ্যৎ সরকার

    রফতানিতে গতি ফিরলেও চ্যালেঞ্জ কাটেনি

    ভ্যাট বাড়লেও গতি ফিরছে না অর্থনীতিতে

    টেক্সটাইল খাতে মন্দার চাপ

    অনিশ্চয়তার মধ্যেও ওষুধ খাতে মুনাফার উত্থান

    ইইউ–ভারত চুক্তিতে বাড়ছে পোশাক প্রতিযোগিতা

    স্থবির শেয়ার বাজারে তলানিতে সরকারি রাজস্ব

    রেকর্ড দামে স্বর্ণ – অনিশ্চয়তায় ঝুঁকছে বিশ্ব বাজার

    চলতি ২০২৫–২৬ অর্থবছরের প্রথম ছয় মাস
    ঋণ প্রতিশ্রুতি কম – পরিশোধ বেশি

    ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের পথে অগ্রগতি

    কমোডিটি মার্কেট চালুর দ্বারপ্রান্তে সিএসই

    বন্ড অটোমেশনে ধীরগতি – রফতানিতে নতুন জটিলতা

    প্রায় সকল বিষয়ে জেনিথ ইসলামী লাইফের উল্লেখযোগ্য সাফল্য

    বিনিয়োগ স্থবিরতায় বেসরকারি খাতে ব্যাংক ঋণের প্রবৃদ্ধি নিম্নমুখী

    খেলাপি ঋণ রুখতে বড় ঋণে কড়াকড়ি
    বন্ড মার্কেট জোরদারের পথে বাংলাদেশ ব্যাংক

    সুতা আমদানি বিতর্কে মুখোমুখি টেক্সটাইল–পোশাক খাত

    আর্থিক শৃঙ্খলায় কড়াকড়ি
    ১৮ তালিকাভুক্ত কোম্পানির বিরুদ্ধে বিএসইসির অসন্তোষ

    সতর্ক সংকেতে বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা
    রফতানি আয় কমছে

    ২০২৫ সালের প্রথম নয় মাস
    প্রিমিয়াম আদায় বাড়লেও দাবি নিষ্পত্তিতে ব্যর্থ বীমা খাত

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.