Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    শুক্রবার, ২৭ ফাল্গুন, ১৪৩২ | ১৩ মার্চ, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    হুয়াওয়েসহ চীনা কোম্পানির ওপর মার্কিন নিষেধাজ্ঞার পরিকল্পনা

    মে ৩, ২০২৪ ৫:৩৩ পূর্বাহ্ণ1
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন

    একাধিকবার বাধার সম্মুখীন হওয়া ‘হুয়াওয়ে’সহ প্রযুক্তি খাতে চীনা কোম্পানিগুলোর ওপর আরেক দফা নিষেধাজ্ঞা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এ পদক্ষেপের অংশ হিসেবে হুয়াওয়ে ও অন্যান্য চীনা টেলিযোগাযোগ কোম্পানির ওয়্যারলেস যন্ত্রাংশ যুক্তরাষ্ট্রে প্রবেশের সনদ পাবে না। বরাবরের মতোই জাতীয় নিরাপত্তার স্বার্থে এ পদক্ষেপ নেয়া হচ্ছে বলে জানিয়েছে দেশটির ফেডারেল কমিউনিকেশনস কমিশন (এফসিসি) কর্মকর্তারা।

    চলতি মাসে এ বিষয়ে একটি প্রস্তাবের ওপর ভোট নেয়ার পরিকল্পনা করেছে এফসিসি। প্রস্তাবের উদ্দেশ্য হলো মার্কিন বাজারে অন্য দেশের ওয়্যারলেস ডিভাইসকে অনুমোদন সনদ দিয়ে থাকে, এমন প্রতিষ্ঠানগুলো যেন বাইরের কোম্পানির মাধ্যমে প্রভাবিত না হয়। এসব প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে সার্টিফিকেশন বডি ও বিভিন্ন টেস্ট ল্যাব।

    গত সপ্তাহে হুয়াওয়ের টেস্ট ল্যাবকে যন্ত্রাংশ অনুমোদন প্রোগ্রামে অংশ নেয়ার বিষয়ে অনুমতি দেয়নি এফসিসি। মূলত প্রোগ্রামটি যুক্তরাষ্ট্রে ওয়্যারলেস ডিভাইস বিক্রির অনুমোদন পেতে কোম্পানিগুলোকে সাহায্য করে।

    এ নতুন প্রস্তাব পাস হলে মার্কিন জাতীয় নিরাপত্তার স্বার্থে হুয়াওয়েসহ এফসিসির তালিকায় থাকা অন্য সংস্থাগুলো স্থায়ীভাবে নিষিদ্ধ হবে। নিয়ন্ত্রক সংস্থাটি বলছে, প্রস্তাবটি গুরুত্বপূর্ণ এ প্রক্রিয়াকে ফলপ্রসূ করার প্রয়োজনীয় পথ দেখাবে।

    এফসিসির চেয়ারম্যান জেসিকা রোজেনওয়ার্সেল এক বিবৃতিতে বলেন, ‘আমাদের যন্ত্রাংশ অনুমোদন প্রোগ্রাম ও এর পরিচালনার দায়িত্বে থাকা ব্যক্তিরা যেন নিরাপত্তা ও সরবরাহ চেইনের ঝুঁকির মাধ্যমে সৃষ্ট চ্যালেঞ্জগুলো মোকাবেলায় সক্ষম হন এটি এফসিসিকেই নিশ্চিত করতে হবে।’

    হুয়াওয়ে এর আগে যুক্তরাষ্ট্রে অনুমোদিত ল্যাব হিসেবে স্বীকৃতি পেয়েছিল। কিন্তু সে স্বীকৃতির মেয়াদ শেষ হয়েছে ৩০ এপ্রিল। এফসিসির কাছে ফের অনুমোদিত ল্যাব হিসেবে স্বীকৃতির অনুরোধ জানিয়েছে হুয়াওয়ে। তবে মেয়াদ বাড়ানোর অনুরোধ প্রত্যাখ্যান করেছে মার্কিন এ সংস্থা। এ বিষয়ে হুয়াওয়ের কাছে জানতে চাওয়া হলে তাৎক্ষণিকভাবে তারা কোনো মন্তব্য দেয়নি।

    ২০২২ সালের নভেম্বরে হুয়াওয়ে ও জেডটিইর নতুন টেলিযোগাযোগ যন্ত্রাংশের অনুমোদন নিষিদ্ধ করেছিল এফসিসি। এর পাশাপাশি হাইতেরা কমিউনিকেশনস করপোরেশন, হাংঝু হিকভিশন ডিজিটাল টেকনোলজি এবং ঝেজিয়াং ডাহুয়া টেকনোলজি কোম্পানির টেলিকম অ্যান্ড ভিডিও নজরদারির যন্ত্রপাতি অনুমোদন নিষিদ্ধ করেছিল।

    এছাড়া ২০২২ সালে এফসিসি রাশিয়ার ক্যাসপারস্কি ল্যাব, চায়না টেলিকম করপোরেশন, চায়না মোবাইল ইন্টারন্যাশনাল ইউএসএ, প্যাসিফিক নেটওয়ার্কস করপোরেশন ও চায়না ইউনিকমকে এ নিষেধাজ্ঞা তালিকায় যুক্ত করে। জাতীয় নিরাপত্তার প্রতি হুমকি রয়েছে—এমন কোম্পানিকে এ তালিকায় রাখা হয় বলে দাবি যুক্তরাষ্ট্রের। যোগাযোগ নেটওয়ার্কের সুরক্ষার লক্ষ্যে ২০১৯ সালে আইনটি প্রণয়ন করে দেশটি।

    এদিকে হুয়াওয়ে ও হিকভিশনকে ২০১৯ সালে যুক্তরাষ্ট্রের রফতানি নিয়ন্ত্রণ তালিকায় রাখা হয়েছিল। অন্যদিকে ২০২০ সালে হুয়াওয়ে ও জেডটিইকে যোগাযোগ নেটওয়ার্কের জন্য জাতীয় নিরাপত্তা হুমকি হিসেবে চিহ্নিত করেছিল এফসিসি। এ ঘোষণার ফলে মার্কিন কোম্পানিগুলো এসব কোম্পানির কাছ থেকে যন্ত্রপাতি কেনার জন্য ৮৩০ কোটি ডলারের সরকারি তহবিল আর সংগ্রহ করতে পারবে না। এফসিসি কমিশনার ব্রেন্ডন কার বলেন, ‘মার্কিন বাজারের জন্য আনা ইলেকট্রনিক ডিভাইস পরীক্ষা করে, এমন ল্যাব ও সার্টিফিকেশন প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর বিশ্বাসযোগ্যতা নিশ্চিত করবে এ প্রস্তাব।’


    অকা/মানিপ/ফর/সকাল, ৩ মে, ২০২৪ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 2 years আগে

    চায়না প্রত্যাখ্যান বাধা মেয়াদ শেষ সম্মুখীন

    এই বিষয়ে আরও সংবাদ

    আতঙ্কে কেনাকাটা, বাজারে তেল–চিনির চাপ

    ঈদ কেনাকাটায় ফ্রিজ বিক্রিতে উচ্ছ্বাস – ক্রেতার পছন্দে ওয়ালটনের আধিপত্য

    মধ্যপ্রাচ্যের যুদ্ধ ও তেলের দামে বাংলাদেশের নতুন মূল্যস্ফীতির আশঙ্কা

    মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কায় তেলের দাম ১০০ ডলার ছাড়াল

    ইইউ বাজারে পোশাক রফতানিতে বাংলাদেশের শক্ত অবস্থান

    নগদ সহায়তায় স্বস্তি পেল পোশাক খাত

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    আতঙ্কে কেনাকাটা, বাজারে তেল–চিনির চাপ

    শেয়ারবাজারে নারীর আগ্রহ কমছে

    মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে রপ্তানি আদেশ কমার আশঙ্কা, শিল্পে ডিজেল কোটার দাবি

    এলসি নিষ্পত্তিতে ডলারের দাম বাড়াচ্ছে ব্যাংকগুলো

    ঈদ কেনাকাটায় ফ্রিজ বিক্রিতে উচ্ছ্বাস – ক্রেতার পছন্দে ওয়ালটনের আধিপত্য

    মধ্যপ্রাচ্যের যুদ্ধ ও তেলের দামে বাংলাদেশের নতুন মূল্যস্ফীতির আশঙ্কা

    দুদকের জালে আল-আরাফাহ্‌ ইসলামী ব্যাংক পিএলসি
    এমডি ফরমান ও রাফাত উল্লাহের বিরুদ্ধে ঋণ জালিয়াতি ও দুর্নীতির অভিযোগ (১ম পর্ব)

    মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কায় তেলের দাম ১০০ ডলার ছাড়াল

    মজুত থাকলেও খাতুনগঞ্জে নিত্যপণ্যের দাম বাড়ছে কেন?

    কর্ণফুলী ইন্স্যুরেন্স পিএলসির এশিয়া ইন্স্যুরেন্স পুরস্কার অর্জন

    ব্যাংক ঋণে ঢাকার আধিপত্য, দুই বিভাগেই প্রায় ৮৭ শতাংশ

    এলপি গ্যাস বাজারে অস্থিরতা, চড়া মূল্য দিচ্ছেন ভোক্তারা

    হরমুজ প্রণালী ও বাংলাদেশের ভবিষ্যত

    কাতারের এলএনজি সংকটে গ্যাস সরবরাহে অনিশ্চয়তা

    ইইউ বাজারে পোশাক রফতানিতে বাংলাদেশের শক্ত অবস্থান

    নগদ সহায়তায় স্বস্তি পেল পোশাক খাত

    রফতানিতে টানা ৭ মাসের মন্দা

    পুনঃতফসিলের ছোঁয়ায় খেলাপি ঋণ কমলেও শঙ্কা কাটেনি ব্যাংক খাতে

    মধ্যপ্রাচ্য সংকটে রপ্তানিতে নতুন ধাক্কা: আকাশপথে অচলাবস্থা, সাগরপথে অনিশ্চয়তা

    এক বছর বিশ্বজিৎ মন্ডলের মুখ্য বীমা নির্বাহী পদে কাজে নিষেধাজ্ঞা

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.