অর্থকাগজ প্রতিবেদন ●
শেয়ার বাজারে তালিকাভুক্ত ন্যাশনাল ব্যাংক লিমিটেড সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের কাছে ১ হাজার কোটি টাকার অতিরিক্ত আর্থিক সহায়তা চেয়েছে। এটি তাদের জন্য দ্বিতীয় দফার সহায়তা। এর আগে বাংলাদেশ ব্যাংক তাদেরকে ৪ হাজার কোটি টাকা প্রদান করেছিল।
বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, ব্যাংকটি ১০ শতাংশ সুদে এই তারল্য সহায়তা চেয়েছে। তবে এখনো এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু সহায়তার বিষয়ে নিশ্চিত করে বলেন, গ্রাহকদের অর্থ পরিশোধের উদ্দেশ্যে তাদের এই সহায়তা প্রয়োজন।
তিনি আরও জানান, যে ৪ হাজার কোটি টাকা দেওয়া হয়েছিল, তার কীভাবে ব্যবহার হয়েছে, তা কেন্দ্রীয় ব্যাংক জানতে চেয়েছে। এ বিষয়ে ব্যাখ্যা দিতে তারা একটি প্রেজেন্টেশন প্রস্তুত করেছে এবং আগামী সপ্তাহের কোন এক সভায় এ ব্যাপারে আলোচনা করা হবে। ●
অকা/ব্যাংখা/ফর/দুপুর/৯ জানুয়ারি, ২০২৫ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 1 year আগে

