Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • পর্যটন
      • অনুসন্ধান
      • বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • বাণিজ্য
          • যোগাযোগ
          • অনুসন্ধান
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা খাত
          • শ্রম বাজার
          • অর্থনীতি
          • আবাসন
          • পর্যটন
          • শিল্প খাত
          • তৈরি পোশাক
    মঙ্গলবার, ২৫ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৯ জুন, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    বাংলাদেশ ব্যাংক এর গভর্নর হলেন মোস্তাকুর রহমান

    ফেব্রুয়ারি ২৫, ২০২৬ ১০:০০ অপরাহ্ণUpdated:ফেব্রুয়ারি ২৫, ২০২৬ ১০:০০ অপরাহ্ণ11
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    আহসান এইচ মনসুরকে অপসারণ করে মো. মোস্তাকুর রহমানকে বাংলাদেশ ব্যাংক–এর গভর্নর পদে নিয়োগ দিয়েছে সরকার। আজ অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ পৃথক দুটি প্রজ্ঞাপনের মাধ্যমে এ সিদ্ধান্ত জানায়।

    একটি প্রজ্ঞাপনে বলা হয়, আহসান এইচ মনসুরের গভর্নর হিসেবে অবশিষ্ট মেয়াদ জনস্বার্থে বাতিল করা হয়েছে এবং আদেশটি অবিলম্বে কার্যকর হবে। অন্য প্রজ্ঞাপনে মো. মোস্তাকুর রহমানকে তাঁর যোগদানের তারিখ থেকে চার বছরের জন্য গভর্নর পদে নিয়োগের ঘোষণা দেওয়া হয়। শর্ত হিসেবে বলা হয়েছে, দায়িত্ব গ্রহণের আগে তাঁকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে সব ধরনের কর্মসম্পর্ক পরিত্যাগ করতে হবে। এ আদেশও জনস্বার্থে তাৎক্ষণিকভাবে কার্যকর করা হয়েছে।

    নবনিযুক্ত গভর্নর মো. মোস্তাকুর রহমান একজন এফসিএমএ ডিগ্রিধারী হিসাববিদ এবং পেশায় উদ্যোক্তা। তিনি নারায়ণগঞ্জভিত্তিক পরিবেশবান্ধব পোশাক কারখানা হেরা সোয়েটার্সের ব্যবস্থাপনা পরিচালক। দেশের ইতিহাসে এই প্রথম কোনো সক্রিয় ব্যবসায়ীকে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর পদে নিয়োগ দেওয়া হলো।

    ১৯৬৬ সালে ঢাকায় জন্ম নেওয়া মোস্তাকুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করেন। পরবর্তীতে তিনি আইসিএমএবি থেকে এফসিএমএ ডিগ্রি অর্জন করেন। তৈরি পোশাক খাতের পাশাপাশি আবাসন ব্যবসাতেও তাঁর সম্পৃক্ততা রয়েছে। তিন দশকের বেশি সময় ধরে করপোরেট ফিন্যান্স, রপ্তানি ব্যবস্থাপনা, প্রাতিষ্ঠানিক সুশাসন ও আর্থিক প্রশাসন নিয়ে কাজের অভিজ্ঞতা রয়েছে তাঁর।

    তিনি বিজিএমইএ, রিহ্যাব, অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব) এবং ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি–এর সদস্য। বিভিন্ন সময়ে এসব সংগঠনের একাধিক কমিটিতে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ লিমিটেড–এও তাঁর কাজের অভিজ্ঞতা রয়েছে।

    ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র–জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর তৎকালীন গভর্নর আবদুর রউফ তালুকদার আর প্রকাশ্যে সক্রিয় ছিলেন না। পরবর্তীতে ১৪ আগস্ট অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর অর্থনীতিবিদ আহসান এইচ মনসুরকে গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়। তবে বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার ক্ষমতায় আসার মাত্র নয় দিনের মাথায় তাঁর নিয়োগ বাতিল করে নতুন গভর্নর নিয়োগ দেওয়া হলো।

    কেন্দ্রীয় ব্যাংকে এই পরিবর্তন নিয়ে সচিবালয়ে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী সাংবাদিকদের বলেন, নতুন সরকারের নীতি–অগ্রাধিকার ও কর্মপরিকল্পনার অংশ হিসেবেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাঁর ভাষায়, শুধু বাংলাদেশ ব্যাংক নয়, বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে পর্যায়ক্রমে আরও পরিবর্তন আনা হবে। ●
    অকা/ব্যাংখা/ই/সকাল/২৫ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 3 months আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    ইসলামী ব্যাংক থেকে ৫ দিনে ৩৫০০ কোটি টাকা উত্তোলন

    সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও এমডি নিয়োগ

    ব্যাংক হিসাবে টিআইএন বাধ্যতামূলক করার পরিকল্পনা সরকারের

    নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু

    চাপ বাড়ছে ব্যাংকিং খাতে

    ১১ মাসেই আয় ১২ কোটি ডলার ছাড়াল
    প্রবাসীদের চাহিদায় দেশের ফল রফতানি রেকর্ড

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    ইসলামী ব্যাংক থেকে ৫ দিনে ৩৫০০ কোটি টাকা উত্তোলন

    সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও এমডি নিয়োগ

    ১৪০টি দেশে রপ্তানি হচ্ছে ওষুধ

    মে মাসে মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়ে ৯.৪২%

    ব্যাংক হিসাবে টিআইএন বাধ্যতামূলক করার পরিকল্পনা সরকারের

    নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু

    চাপ বাড়ছে ব্যাংকিং খাতে

    ১১ মাসেই আয় ১২ কোটি ডলার ছাড়াল
    প্রবাসীদের চাহিদায় দেশের ফল রফতানি রেকর্ড

    নবায়নযোগ্য জ্বালানিতে ২৫ হাজার কোটি টাকার তহবিল গঠনের প্রস্তাব

    ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ

    ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর বন্ধ

    বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান

    এক কোম্পানির ব্যবসা অন্যের ‘ছিনতাই’
    নন লাইফ বীমা ব্যবসায়ে ধস

    মে মাসে কমল রফতানি আয়

    মিউচুয়াল ফান্ডে মেয়াদ বৃদ্ধির সুযোগ বন্ধ

    বিদ্যুতের দামে বড় সমন্বয়, জুন থেকেই কার্যকর

    বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে চাপ বৃদ্ধির ইঙ্গিত
    যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাব

    ভুয়া তথ্যের দাপটে অস্থির শেয়ার বাজার

    সরকারি গ্যারান্টিযুক্ত ঋণে ০.২৫% ফি আরোপ

    দুই হাজার টাকার চামড়ার দাম ৫০০ টাকা

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.