অনেকদিন পর প্রায় চারশ’ গ্রাহকের উত্থাপিত বীমা দাবীর ৬২ লাখ টাকা পরিশোধ করেছে হোমল্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড। ১৯ সেপ্টেম্বর রাজধানীর মতিঝিলে কোম্পানির প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এসব বীমা দাবীর চেক হস্তান্তর করা হয়।
হোমল্যান্ড লাইফের ভারপ্রাপ্ত মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল মতিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কোম্পানির চেয়ারম্যান মো. জামাল উদ্দিন। অনুষ্ঠান সঞ্চালনা করেন কোম্পানিটির প্রধান উন্নয়ন কর্মকর্তা ও উপ ব্যবস্থাপনা পরিচালক মো. শাহাদত হোসেন এবং সদ্য যোগদানকারি কোম্পানির উপ ব্যবস্থাপনা পরিচালক লুৎফুন্নাহার আলো। খবর বিজ্ঞপ্তির ●
সর্বশেষ হালনাগাদ 2 years আগে

