Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    অবশেষে বিয়ের পিঁড়িতে বসছেন রোনালদো

    আগস্ট ২, ২০২৬ ৫:৫৪ অপরাহ্ণ9
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ ডেস্ক>

    মাঠের লড়াইয়ে প্রতিনিয়ত রেকর্ড ভাঙা-গড়ার খেলায় মাতেন তিনি। তবে এবার মাঠের সবুজ গালিচা ছেড়ে জীবনের নতুন এক অধ্যায় শুরু করতে যাচ্ছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। গুঞ্জন আর প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে জানা গেল পর্তুগিজ ফুটবল যুবরাজ ও তার দীর্ঘদিনের সঙ্গী জর্জিনা রদ্রিগেজের বিয়ের তারিখ।

    সৌদি প্রো লিগের ক্লাব আল নাসরের এই ফরোয়ার্ড আগামী সপ্তাহে বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন জর্জিনার সঙ্গে। দীর্ঘদিনের জল্পনা-কল্পনার পর বিয়ের অনুষ্ঠানটি হতে যাচ্ছে রোনালদোর শৈশবের শহর পর্তুগালের ফুঞ্চালের মাদেরায়।

    যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য সান-এর প্রতিবেদন বলছে, ৪১ বছর বয়সি রোনালদো ও ৩২ বছর বয়সি জর্জিনা রদ্রিগেজের বিয়ের মূল ধর্মীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে ফুঞ্চাল ক্যাথেড্রালে। সাধারণত সেখানে বিকাল ৩টায় বিয়ের আচার শুরু হয়। ধর্মীয় আচার শেষে অতিথিদের জন্য রাখা মধ্যাহ্নভোজ ও মূল সংবর্ধনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হবে সেখানকার বিখ্যাত পাঁচ তারকা হোটেল ‘সাভয় প্যালেস’।

    বিয়ের আমেজ নিয়ে সংবাদমাধ্যমকে হোটেলটির এক সূত্র জানান, ‘হোটেলের অতিথিদের ইতোমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে যে আগামী শুক্রবার ও শনিবার হোটেলের দুটি তলা সাধারণ অতিথিদের ব্যবহারের জন্য বন্ধ থাকবে। সেই সঙ্গে বারসহ বেশ কিছু বিশেষ এলাকাও নির্ধারিত থাকবে এই রাজকীয় আয়োজনের জন্য।’

    এর আগে অবশ্য খবর ছড়িয়েছিল যে রেনেসাঁ আমলের ঐতিহ্যবাহী এস্টেট ‘কুইনতা দা রেগালেইরাতে’ বসবে বিয়ের আসর। তবে চলতি সপ্তাহে সেই ঐতিহাসিক প্রাসাদটি সাধারণ দর্শনার্থীদের জন্য খোলা থাকায় সেই গুঞ্জন ভুল প্রমাণিত হয়।

    সৌদি আরবের কোটি টাকার জাঁকজমক কিংবা বিলাসবহুল জীবনের অভাব নেই রোনালদোর। ১.২ থেকে ১.৪ বিলিয়ন ডলারের বিশাল সম্পদ যার ঝুলিতে, তিনি চাইলে বিশ্বের যে কোনো প্রান্তের সবচেয়ে ব্যয়বহুল স্থানে এই আয়োজন সারতে পারতেন। তবে জীবনের এই বিশেষ দিনটিতে নিজ জন্মভূমিতে ফিরে আসার সিদ্ধান্তটি যেন এক গভীর আবেগের সাক্ষী।

    ফুঞ্চাল শহরের একটি ছোট্ট ঘরে অতি দারিদ্র্যের মধ্য দিয়ে বেড়ে উঠেছিলেন রোনালদো, যেখানে এক রুমে ভাইবোনদের সঙ্গে রাত কাটাতে হতো তাকে। মাত্র ১১ বছর বয়সে স্পোর্টিং লিসবনে যোগ দিতে ঘর ছেড়েছিলেন যিনি, তিনি আজ গোটা বিশ্বের তারকা। যে শহর তাকে জন্ম দিয়েছিল, সেই শহরের ব্রোঞ্জের মূর্তি আর তার নামে তৈরি হোটেল এখন ইতিহাসের অংশ।

    বিলাসী জীবনের শীর্ষ চূড়ায় বসেও নিজের মূলকে ভুলে যাননি পর্তুগাল অধিনায়ক। সৌদি আরবের জমকালো জীবনের ভিড় ঠেলে নিজের জন্মস্থানের ভালোবাসার টানেই মাদেরার মাটিতে জর্জিয়ার হাত ধরে এক নতুন সূচনার অপেক্ষায় রোনালদো।

    সর্বশেষ হালনাগাদ 1 week আগে

    ফুটবল রোনালদো

    এই বিষয়ে আরও সংবাদ

    জুলকান বিটডাউন ০২: রিংয়ে রোমাঞ্চ, গ্যালারিতে উন্মাদনা

    এশিয়া কাপের সূচি চূড়ান্ত, একই গ্রুপে ভারত-পাকিস্তান

    প্রথমবার মাঠে নামছেন লিওনেল মেসি

    বিশ্বকাপ স্বত্ব বিক্রি প্রকল্প বাতিল করলো ফিফা

    মিরাজের জায়গায় ওয়ানডে অধিনায়ক লিটন দাস

    এবার নেপাল প্রিমিয়ার লিগে সাকিব

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    বাণিজ্য সম্পর্ক জোরদারে নিউজিল্যান্ডকে বাংলাদেশের ৩ প্রস্তাব

    বিতর্কিত মালিকদের হাতে ফিরছে না ৫ ব্যাংকের মালিকানা

    সালমান শাহের প্রয়াণ ও চলচ্চিত্র শিল্পের দীর্ঘমেয়াদী সংকট

    এসএসসি-সমমান পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৬২.২৫ শতাংশ

    কার্ডেই মেটানো যাবে বিদেশে পড়াশোনার খরচ

    সাবেক রাষ্ট্রপতিসহ ৩৮ জনের বিরুদ্ধে দুদকে ইসলামী ব্যাংকের অভিযোগ

    ফার্স্ট সিকিউরিটি ইসলামী বুঝে পেল সম্মিলিত ইসলামী ব্যাংক

    ব্যবসা ও বিনিয়োগ সহজ করতে জাতীয় টাস্কফোর্স গঠন

    বাংলা কিউআর কোডের মাধ্যমে লেনদেন ফ্রি

    প্রভাতী ইন্স্যুরেন্সের ভাইস চেয়ারম্যান হলেন মারুফ সাত্তার আলী

    আস্থা ফেরানোর পথে বাংলাদেশ-ভারত সম্পর্ক

    মির্জা ফখরুলই হচ্ছেন রাষ্ট্রপতি

    হলিউডের পরবর্তী ধাপে প্রিয়াঙ্কা

    আইপিডিসির ব্যবসায় ধস বাড়ছে খেলাপি ঋণ

    রিজার্ভ চুরির প্রতিবেদন পেছাল ৯৭ বার

    চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

    এরা শুধু বিশ্বাসঘাতকই না, এরা জুলুমবাজও

    ভারতীয় ভিসার অ্যাপয়েন্টমেন্ট স্লট নিয়ে নতুন সিদ্ধান্ত

    ৮ দিনে প্রবাসী আয় ৯১৫ মিলিয়ন ডলার

    এম এ কাশেম সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যান পুনর্নির্বাচিত

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.