Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    বুধবার, ১৯ ফাল্গুন, ১৪৩২ | ৪ মার্চ, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    আইএমএফের সীমায় বৈদেশিক ঋণ ব্যবস্থাপনায় নতুন চাপ

    সেপ্টেম্বর ২৯, ২০২৫ ১০:৪৭ পূর্বাহ্ণ0
    The seal of the International Monetary Fund is seen at the headquarters building in Washington, DC on July 5, 2015. The euro was dropping against the dollar after early results of the Greece bailout referendum suggested the country rejected fresh austerity demands from EU-IMF creditors. AFP PHOTO/MANDEL NGAN (Photo credit should read MANDEL NGAN/AFP/Getty Images)
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    বাংলাদেশের বৈদেশিক ঋণ পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। এরই ধারাবাহিকতায় প্রথমবারের মতো আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বিদেশি ঋণ গ্রহণে সীমা বেঁধে দিয়েছে। সংস্থাটির শর্ত অনুযায়ী, চলতি ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশ সর্বোচ্চ ৮ দশমিক ৪ বিলিয়ন বা ৮৪৪ কোটি ডলার পর্যন্ত ঋণ নিতে পারবে। অর্থাৎ, এক বছরের জন্য বৈদেশিক ঋণের একটি নির্দিষ্ট সর্বোচ্চ সীমা এখন নির্ধারিত হলো, যা বাংলাদেশকে ঋণ ব্যবস্থাপনায় আরও কড়াকড়ি শৃঙ্খলার মধ্যে নিয়ে যাবে।

    আইএমএফের এই শর্ত আসে গত জুনে ঋণের চতুর্থ ও পঞ্চম কিস্তির ১৩৪ কোটি ডলার ছাড়ের পর। এরপর সংস্থাটি ‘বাংলাদেশ কান্ট্রি রিপোর্ট’ প্রকাশ করে, যেখানে বলা হয় পরবর্তী কিস্তি পেতে হলে এই নতুন সীমা মেনে চলতে হবে। শুধু তাই নয়, বার্ষিক সীমার পাশাপাশি ত্রৈমাসিকভিত্তিক ঋণ গ্রহণের পরিমাণও নির্দিষ্ট করা হয়েছে—প্রথম তিন মাসে সর্বোচ্চ ১৯১ কোটি ডলার, ছয় মাস শেষে ৩৩৪ কোটি, নয় মাস শেষে ৪৩৪ কোটি এবং পুরো অর্থবছরে ৮৪৪ কোটি ডলার পর্যন্ত। প্রতি তিন মাস অন্তর বিদেশি ঋণের অগ্রগতি আইএমএফ সরাসরি পর্যবেক্ষণ করবে।

    অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তাদের ব্যাখ্যা অনুযায়ী, আইএমএফের সর্বশেষ ঋণ স্থায়িত্ব বিশ্লেষণ (ডিএসএ)-এর ভিত্তিতেই এ সীমা আরোপ করা হয়েছে। এই বিশ্লেষণে বাংলাদেশকে টানা দুই অর্থবছর ধরে ‘মধ্যম ঝুঁকি’র দেশ হিসেবে মূল্যায়ন করা হয়েছে। আগে ‘কম ঝুঁকি’ শ্রেণিভুক্ত থাকলেও সাম্প্রতিক সময়ে ঋণ পরিশোধের চাপ বেড়ে যাওয়ায় ঝুঁকির মাত্রা বেড়েছে। ডিএসএ প্রতিবেদনে দেখা গেছে, ২০২৩-২৪ অর্থবছরে ঋণ-রপ্তানি অনুপাত দাঁড়িয়েছে ১৬২ দশমিক ৭ শতাংশে, যেখানে পূর্বাভাস ছিল ১১৬-১১৮ শতাংশের মধ্যে। বিদেশি ঋণ-রাজস্ব অনুপাতও অস্বাভাবিক হারে বৃদ্ধি পেয়েছে। এ পরিস্থিতি ইঙ্গিত দিচ্ছে, রপ্তানি আয় ও রাজস্ব প্রবৃদ্ধি ঋণ বৃদ্ধির সঙ্গে সামঞ্জস্যপূর্ণভাবে বাড়ছে না। ফলে নতুন ঋণ গ্রহণের সক্ষমতা সীমিত হয়ে পড়েছে।

    বাংলাদেশের বৈদেশিক ঋণের প্রবণতা বিগত এক দশকেরও বেশি সময় ধরে ঊর্ধ্বমুখী। মেগা প্রকল্প, অবকাঠামো উন্নয়ন ও করোনাকালীন ব্যয়ের চাপ এই ঋণ বৃদ্ধিকে ত্বরান্বিত করেছে। সরকারি তথ্য বলছে, ২০০৯-১০ অর্থবছরে বৈদেশিক ঋণ ছিল মাত্র ২০৩ কোটি ডলার। কিন্তু ২০২৪-২৫ অর্থবছরে তা বেড়ে দাঁড়িয়েছে ৮০২ কোটি ডলারে—যা প্রায় তিনগুণেরও বেশি।

    অন্তর্বর্তী সরকারের কর্মকর্তারা বলছেন, বর্তমান প্রেক্ষাপটে ঋণ গ্রহণের প্রবণতা কিছুটা কমেছে। তবে বৈদেশিক ঋণের মোট পরিমাণ ইতোমধ্যে সর্বকালের সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। শুধু গত জুন মাসেই বাংলাদেশ আইএমএফ, বিশ্বব্যাংক, এডিবিসহ বিভিন্ন উন্নয়ন অংশীদারের কাছ থেকে ৫ বিলিয়ন ডলারের বেশি ঋণ নিয়েছে। ফলে বৈদেশিক ঋণের মোট পরিমাণ দাঁড়িয়েছে ১১২ দশমিক ১৫ বিলিয়ন ডলার, বা ১১ হাজার ২১৫ কোটি ডলারে। প্রতি ডলারের মূল্য ১২২ টাকা ধরে হিসাব করলে এটি প্রায় ১৩ লাখ ৬৮ হাজার ৩৫২ কোটি টাকার সমান।

    ঋণের এই ঊর্ধ্বগতি ভবিষ্যৎ বাজেট ব্যবস্থাপনায় বড় ধরনের চাপ সৃষ্টি করছে। বিশেষজ্ঞদের মতে, প্রতি বছর বাজেটে ঋণ পরিশোধের খাত ক্রমেই ফুলে উঠছে, যা উন্নয়ন ব্যয় ও সামাজিক খাতে বরাদ্দ সংকুচিত করার ঝুঁকি তৈরি করছে। নতুন করে ঋণ গ্রহণের সীমা নির্ধারণ করা মানে বাংলাদেশকে ঋণ ব্যবস্থাপনায় আরও স্বচ্ছ, দক্ষ ও শৃঙ্খলাপূর্ণ হতে হবে।

    আইএমএফ-এর এই নতুন সীমা তাই শুধু একটি শর্ত নয়, বরং বাংলাদেশের ঋণ গ্রহণ নীতি ও আর্থিক স্থিতিশীলতার জন্য একটি সতর্ক সংকেত। বিশেষজ্ঞরা বলছেন, এখন জরুরি হলো—ঋণনির্ভর অর্থনীতির পরিবর্তে রপ্তানি বৈচিত্র্য, রাজস্ব আয়ের সম্প্রসারণ এবং দক্ষ ঋণ ব্যবস্থাপনার দিকে মনোযোগ দেওয়া। অন্যথায় ঋণ পরিশোধের বোঝা অর্থনীতির টেকসই প্রবৃদ্ধির পথে বড় অন্তরায় হয়ে দাঁড়াতে পারে। ●
    অকা/ব্যাংখা/ই/সকাল/২৯ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 5 months আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    রফতানিতে টানা ৭ মাসের মন্দা

    মধ্যপ্রাচ্য সংকটে রপ্তানিতে নতুন ধাক্কা: আকাশপথে অচলাবস্থা, সাগরপথে অনিশ্চয়তা

    শেয়ার বাজারে স্বচ্ছতা জোরদারে হুইসেলব্লোয়ার সুরক্ষা বিধিমালার উদ্যোগ

    ঋণ প্রবৃদ্ধিতে রেকর্ড পতন: বিনিয়োগ ও অর্থনীতিতে অচলাবস্থার আশঙ্কা

    বাংলাদেশ ব্যাংক এর গভর্নর হলেন মোস্তাকুর রহমান

    জানুয়ারিতে রাজস্ব আদায়ে ধস – পুনর্নির্ধারিত লক্ষ্যমাত্রা এখন অধরাই

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    নগদ সহায়তায় স্বস্তি পেল পোশাক খাত

    রফতানিতে টানা ৭ মাসের মন্দা

    পুনঃতফসিলের ছোঁয়ায় খেলাপি ঋণ কমলেও শঙ্কা কাটেনি ব্যাংক খাতে

    মধ্যপ্রাচ্য সংকটে রপ্তানিতে নতুন ধাক্কা: আকাশপথে অচলাবস্থা, সাগরপথে অনিশ্চয়তা

    এক বছর বিশ্বজিৎ মন্ডলের মুখ্য বীমা নির্বাহী পদে কাজে নিষেধাজ্ঞা

    বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এর চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত

    শেয়ার বাজারে স্বচ্ছতা জোরদারে হুইসেলব্লোয়ার সুরক্ষা বিধিমালার উদ্যোগ

    ঋণ প্রবৃদ্ধিতে রেকর্ড পতন: বিনিয়োগ ও অর্থনীতিতে অচলাবস্থার আশঙ্কা

    রমজানে ঢাকার বাজারে স্বস্তির খোঁজে দীর্ঘ লাইন

    মধ্যপ্রাচ্যের যুদ্ধঝুঁকি: বাংলাদেশের জ্বালানি ও অর্থনীতির অস্বস্তি

    মাথাপিছু আয় বেড়েছে, জিডিপি প্রবৃদ্ধি কমেছে

    বিদেশি বিনিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ার বাজারে

    ফার্মাসলিউশনের সঙ্গে এনআরবি ইসলামিক লাইফের গ্রুপ বীমা চুক্তি

    বাংলাদেশ ব্যাংক এর গভর্নর হলেন মোস্তাকুর রহমান

    জানুয়ারিতে রাজস্ব আদায়ে ধস – পুনর্নির্ধারিত লক্ষ্যমাত্রা এখন অধরাই

    নির্বাচন-পরবর্তী আস্থায় ঘুরে দাঁড়ানোর পথে শেয়ার বাজার

    মার্কিন শুল্ক অনিশ্চয়তায় থমকে পোশাক রফতানি

    ঋণ পরিশোধে শিথিলতা: ব্যবসায়ীদের জন্য নতুন স্বস্তি

    নিম্নআয়ের সহায়তায় টিসিবি – কিন্তু বাড়ছে ব্যয়ের বোঝা

    ব্যাংক খাতের ত্রিমুখী সংকট

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.