অর্থকাগজ প্রতিবেদন 

বীমা খাতের নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান বীমা উন্নয়ন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) বীমা নির্বাহীদের সংগঠন বাংলাদেশ ইন্সুরেন্স ফোরাম এর নবনির্বাচিত কমিটির সঙ্গে মত বিনিময় সভায় গোল্ডেন লাইফ বন্ধে উদ্বেগ প্রকাশ করেছেন বীমা উন্নয়ন নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) এর চেয়ারম্যান . এম. আসলাম আলম। সংশ্লিষ্ট সূত্রে এ খবর জানা গেছে।

১৩ মার্চ সকালে রাজধানীর দিলকুশাস্থ আইডিআরএ সভাকক্ষে অনুষ্ঠিত দ্বিপক্ষীয় সভায় তিনি আলোচনাকালে বলেন, অতীতে কোনো বীমা কোম্পানি বন্ধ হয়নি। বিষয়টি উদ্বেগজনক! দাবী আদায়ের জন্য গ্রাহক বছরের বছরের পর কোম্পানিটিতে ঘুরছেন। পাওনা আদায়ে কেউ কেউ আইনের আশ্রয়ও নিয়েছেন গোল্ডেন লাইফ ইনসিওরেন্স লিমিটেড এর সমস্যা নিরসনে মালিক ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষকে নিয়ে সমন্বয় সভা করার ওপর গুরুত্বারোপ করেন চেয়ারম্যান ড. এম. আসলাম আলম।

সভায় বাংলাদেশ ইন্স্যুরেন্স ফোরাম এর সভাপতি পপুলার লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও বি এম ইউসুফ আলীর নেতৃত্বে অধিকাংশ সদস্য সভায় উপস্থিত ছিলেন। ফোরামের পক্ষে সভাপতি নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠানের চেয়ারম্যানকে ফুলের তোড়া উপহার দেন। মত বিনিময় সভায় আইডিআরএ’র সকল সদস্য উপস্থিত ছিলেন।

অকা/বীখা/প্র/বিকেল/১৩ মার্চ, ২০২৫ খ্রিষ্টাব্দ

 

 

 

সর্বশেষ হালনাগাদ 1 year আগে

Leave A Reply

Exit mobile version