Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • বিশ্ব অর্থনীতি
      • অপরাধ ও দুর্নীতি
      • শিল্প ও বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা
      • শিল্প
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • জাতীয় অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • শিল্প ও বাণিজ্য
          • যোগাযোগ
          • অপরাধ ও দুর্নীতি
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা
          • শ্রম বাজার
          • জাতীয় অর্থনীতি
          • আবাসন
          • বিশ্ব অর্থনীতি
          • শিল্প
          • তৈরি পোশাক
    , |
    অর্থকাগজঅর্থকাগজ

    আট খাতে কমলো ভ্যাট

    জানুয়ারি ২৩, ২০২৫ ৪:৩৩ পূর্বাহ্ণ3
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    ভ্যাট ও সাপ্লিমেন্টারি ডিউটি বাড়ানোর ১৩ দিনের মাথায় ওষুধ, টকটাইম, ইন্টারনেট ও রেস্তোরাঁসহ আট খাতের ভ্যাট কমানো হয়েছে। এর মধ্যে আলোচ্য চারটি খাত ছাড়াও নন-ব্র্যান্ডে পোশাকের বর্ধিত ভ্যাট প্রত্যাহার করা হয়েছে। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটা জানিয়েছে। এছাড়া, নন এসি হোটেল, মিষ্টান্ন ভাণ্ডার, ও নিজস্ব ব্রান্ডের তৈরি পোষাক বিপণনের ক্ষেত্রে বর্ধিত ভ্যাট পুরোপুরি প্রত্যাহার করা হয়নি। ১৫ শতাংশ থেকে থেকে কমিয়ে ১০ শতাংশ করা হয়েছে। এর আগে এসব খাতে ভ্যাট ছিল সাড়ে ৭ শতাংশ। অর্থাৎ এসব পণ্যে ভ্যাট আড়াই শতাংশ বেড়েছে।
    এনবিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়, "ওষুধের ওপর অতিরিক্ত আরোপিত ভ্যাট প্রত্যাহার করায় ওষুধ শিল্পের ধারাবাহিক বিকাশ বজায় থাকবে এবং সাধারণ ভোক্তা পর্যায়ে ওষুধের মূল্য বৃদ্ধি পাবে না। এছাড়া মোবাইল ফোন এবং আইএসপি সেবার উপর বর্ধিত বা নতুন আরোপিত সম্পূরক শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে।"
    প্রায় ১০০ পণ্য ও সেবায় ভ্যাট বাড়ানোর পর দেশব্যাপী সমালোচনা ও কিছু খাতের ব্যবসায়ীদের আন্দোলনের পরিপ্রেক্ষিতে কিছু পণ্য ও সেবার ভ্যাট কমালো সরকার। অবশ্য এর বাইরেও অনেক পণ্য ও সেবায় বর্ধিত ভ্যাট ও সম্পূরক শুল্ক রয়ে গেছে।
    মুঠোফোনের সিম বা রিম কার্ড ব্যবহারের মাধ্যমে টেলিফোন সেবায় (টক টাইম, ইন্টারনেট ব্যবহার ইত্যাদি) সম্পূরক শুল্ক ২০ শতাংশ থেকে বাড়িয়ে ২৩ শতাংশ করা হয়েছিল, যা এখন আগের হারে ফেরত আনা হয়েছে। ইন্টারনেট সংস্থার (আইএসপি) সেবার ওপর আরোপিত ১০ শতাংশ সম্পূরক শুল্কও প্রত্যাহার করা হয়েছে।
    রেস্তোরাঁর খাবারের বিলের ওপর পূর্বের ৫ শতাংশ হারেই ভ্যাট আরোপ হবে। নতুন অধ্যাদেশে এটি বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়েছিল, সেখান থেকে সরে এসে আগের হারেই ভ্যাট কার্যকর করা হবে। অর্থাৎ, প্রত্যাহার করা হয়েছে ভ্যাটের বাড়তি হার।
    নিজস্ব ব্র্যান্ডের পোশাক ব্যতীত অন্যান্য পোশাক বিক্রির ক্ষেত্রে ভ্যাট হার-ও আগের মতো সাড়ে ৭ শতাংশ রাখা হয়েছে।  এটি বাড়িয়ে ১৫ শতাংশ করা হয়েছিল। এখন বাড়তি হার প্রত্যাহার করেছে সরকার। ব্র্যান্ডের পোশাকে বাড়তি ভ্যাট থাকছে। যা ১০ শতাংশ হারে দিতে হবে।
    ওষুধের ক্ষেত্রে স্থানীয় ব্যবসায়ী পর্যায়ে ভ্যাটের হার ২ দশমিক ৪ শতাংশ বাড়িয়ে ৩ শতাংশ করা হয়েছিল। এখন বাড়তি ভ্যাট প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এতে ওষুধের দাম বাড়বে না বলে মনে করছে এনবিআর। 
    মিষ্টির দোকানেরও ভ্যাট হার ১৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা হয়েছে। আগে এই হার ছিল সাড়ে ৭ শতাংশ। অর্থাৎ, মিষ্টির দোকানে ভ্যাট হার বেড়েছে আড়াই শতাংশ।
    নন-এসি হোটেলের ওপর ভ্যাট হার ১৫ থেকে কমিয়ে ১০ শতাংশ করা হয়েছে। মোটর গাড়ির গ্যারেজ ও ওয়ার্কশপের ভ্যাটেও পরিবর্তন আনা হয়েছে। এখানেও ১০ শতাংশ ভ্যাট করা হয়েছে। ●
    অকা/রা/ই/ সকাল, ২৩ জানুয়ারি ২০২৫ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 1 year আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    আকুর বিল পরিশোধের পর রিজার্ভ ৩৬.৫২ বিলিয়ন ডলার

    জেট ফুয়েলের দাম আবার কমালো বিইআরসি

    ‘আমরা নারী’ ও ‘অরোরা’-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

    মূল্যস্ফীতি কমে ৯.১৬ শতাংশ, স্বস্তির ইঙ্গিত অর্থনীতিতে

    অর্থনীতি ও গণতন্ত্রের জন্য কেন ঐক্য জরুরি

    শিক্ষাবিদদের সতর্কবার্তা: ঝরে পড়া রোধে সমন্বিত উদ্যোগ জরুরি

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    ৭২ বছর পর বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ড

    বিশ্বকাপে বিতর্কের কেন্দ্রবিন্দু ফিফা

    এফডিআইয়ে আফ্রিকার কাছেও পিছিয়ে বাংলাদেশ

    ব্যাংকে অলস অর্থের পাহাড়

    বিশ্বকাপে মেসির অনন্য রেকর্ড, স্মরণীয় ১৫ মিনিট

    অবিশ্বাস্য প্রত্যাবর্তনে মিশরকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে আর্জেন্টিনা

    গুগলের ৫টি গোপন সার্চ কৌশল

    স্যামসাংয়ের নতুন ৫জি স্মার্টফোন

    ছেলের আত্মহত্যা: ওপেনএআইর বিরুদ্ধে মায়ের মামলা

    বন্ধ শিল্প ও সেবা প্রতিষ্ঠান চালু করতে ২০ হাজার কোটি টাকার তহবিল

    প্রযুক্তি নিয়ে প্রচলিত ২৪টি ভুল ধারণা, যেগুলো সত্য নয়

    ইউসিবির ৭৭৫ কোটি টাকার রাইট শেয়ার অনুমোদন

    আকুর বিল পরিশোধের পর রিজার্ভ ৩৬.৫২ বিলিয়ন ডলার

    শাহজালালে ১৮ কেজি স্বর্ণ জব্দ; নজরদারিতে বিমানের ৪ কর্মকর্তা

    বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক হলেন লোটন একরাম

    জেট ফুয়েলের দাম আবার কমালো বিইআরসি

    ৩ হাজার কোটি টাকার বিশেষ তহবিল
    উত্তরবঙ্গে হচ্ছে কৃষিভিত্তিক অর্থনৈতিক অঞ্চল

    কাজল মাখা চোঁখের ভাঁজে তিল কণ্যা সঙ্গীতশিল্পী রোক্সার রহমানের জন্মদিন

    ‘আমরা নারী’ ও ‘অরোরা’-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

    প্রথমবারের মতো নারীর নেতৃত্বে মার্কিন শেয়ারবাজার

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.