Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    বুধবার, ১৯ ফাল্গুন, ১৪৩২ | ৪ মার্চ, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    আমদানি নিয়ন্ত্রণের ফলে এলসি খোলা কমেছে গড়ে ৩৭ শতাংশ

    এপ্রিল ২৬, ২০২৩ ৪:২১ পূর্বাহ্ণ0
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    ডলার সংকট মোকাবিলায় আমদানি নিয়ন্ত্রণের ফলে এলসি খোলা কমেছে গড়ে ৩৭ শতাংশ। এতে আমদানি কমিয়ে ডলার কিছুটা সাশ্রয় করা সম্ভব হলেও ভোক্তার ভোগান্তি বেড়েছে।

    একদিকে ডলারের দাম বেড়েছে, ফলে পণ্য আমদানি ব্যয়ও বেড়েছে। অন্যদিকে আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম বৃদ্ধি এবং ভোগ্যপণ্যসহ শিল্পপণ্যের আমদানি কমেছে। ফলে দেশের বাজারে পণ্যের দাম বেড়েছে। এতে একদিকে মূল্যস্ফীতির হার হয়েছে লাগামহীন, অন্যদিকে ভোক্তার ক্রয়ক্ষমতা কমেছে। ভোক্তার এই ভোগান্তির মধ্যেও আমদানি নিয়ন্ত্রণ করে ডলার সংকটের সমাধান করা সম্ভব হয়নি। এ সংকট বরং আরও দীর্ঘমেয়াদি রূপ ধারণ করছে।

    সূত্র জানায়, ২০২২ সালের মার্চ থেকে ডলার সংকট শুরু হয়। মে থেকে তা প্রকট আকার ধারণ করে। মার্চ থেকে আমদানিতে নিয়ন্ত্রণ আরোপিত হয়। মে মাসে তা বাড়ানো হয়। জুনে আরও কঠোর করা হয়। জুলাই থেকে কেন্দ্রীয় ব্যাংক রিজার্ভ থেকে ডলার বিক্রিতে কড়াকড়ি আরোপ করে। অত্যাবশ্যকীয় পণ্য ছাড়া ব্যাংকগুলো এলসি খোলা বন্ধ করে দেয়। আগস্ট থেকে ডলারের সংস্থান ছাড়া এলসি খোলা প্রায় বন্ধই হয়ে যায়। গত রোজার পণ্য আমদানির জন্য জানুয়ারি থেকে কেন্দ্রীয় ব্যাংক কিছুটা ডলারের জোগান বাড়ায়। যে কারণে ওই সময়ের পর থেকে এলসি খোলার মাত্রা কিছুটা বেড়েছে।

    এদিকে আমদানি নিয়ন্ত্রণ করেও রিজার্ভ ধরে রাখা সম্ভব হচ্ছে না। উলটো কমে যাচ্ছে। ২০২১ সালের আগস্টে রিজার্ভ সর্বোচ্চ ৪ হাজার ৮০৬ কোটি ডলারে উঠেছিল। এরপর থেকে তা কমতে থাকে। এখনো কমার ধারা অব্যাহত রয়েছে। মঙ্গলবার রিজার্ভ ছিল ৩ হাজার ১১৮ কোটি ডলার।

    এ প্রসঙ্গে পলিসি রিসার্স ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক ও বিশিষ্ট অর্থনীতিবিদ ড. আহসান এইচ মনসুর বলেন, বাংলাদেশ আমদানিনির্ভর। রপ্তানি যেটুকু হয়, এর পেছনেও ৩০ থেকে ৪০ শতাংশ আমদানি করতে হয়। এছাড়া ভোগ্য ও বিলাসীপণ্য তো আছেই। আমদানির বিকল্প পণ্য দেশে তৈরির উদ্যোগ খুব বেশি সুফল হয়নি। এখন আমদানির বিকল্প পণ্য উৎপাদনের দিকে নজর দিতে হবে। তৈরি পোশাক দিয়ে হয়তো ব্যাপক কর্মসংস্থান হচ্ছে; কিন্তু অর্থনৈতিক ভারসাম্য রক্ষা করা কঠিন হয়ে পড়েছে। কেননা পোশাক রপ্তানির বিপরীতে তুলা, কাপড়, অন্যান্য উপকরণ মিলে অনেক আমদানি করতে হয়। বিভিন্ন শিল্পের কাঁচামাল কিছুটা দেশে তৈরির উদ্যোগ নিতে হবে। খাদ্যপণ্যে স্বয়ংস্পূর্ণতা অর্জন করাটা এখন জরুরি। এজন্য কৃষি ও শিল্প দুই খাতেই জোর দিতে হবে।

    কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন থেকে দেখা যায়, চলতি অর্থবছরের জুলাইয়ে এলসি খোলা হয়েছিল ৬৩২ কোটি ডলার। আগস্টে তা বেড়ে ৬৫২ কোটি ডলারে ওঠে। সেপ্টেম্বরে আরও বেড়ে ৬৫৪ কোটি ডলারে ওঠে। অর্থাৎ জুলাই থেকে আগস্ট-প্রতিমাসে গড়ে এলসি খোলা হয়েছিল ৬০০ কোটি ডলারের বেশি করে। ডলার সংকট মোকাবিলায় নিয়ন্ত্রণ আরও কঠোর করার পর অক্টোবর থেকে এলসি খোলা কমে যায়। অক্টোবরে এলসি খোলা কমে ৫২৬ কোটি ডলারে নামে। নভেম্বরে আরও কমে ৪৭৪ কোটি ডলার হয়। সাম্প্রতিক সময়ে নভেম্বরেই এলসি খোলা সবচেয়ে বেশি কমে। ডিসেম্বরে আবার বেড়ে ৫৪৫ কোটি ডলারে ওঠে। জানুয়ারিতে আরও বেড়ে ৫৬৪ কোটি ডলার, ফেব্রুয়ারিতে আরও বেড়ে ৫৬৯ কোটি ডলারের এলসি খোলা হয়। ডিসেম্বর থেকে রোজানির্ভর পণ্যের এলসি খোলার মাত্রা বাড়ে। যে কারণে এলসি খোলাও বাড়ে। এ সময় কেন্দ্রীয় ব্যাংকও রিজার্ভ থেকে ভোগ্যপণ্য আমদানিতে ডলারের জোগান দেয়। গত মার্চে এলসি খোলা আবার কমে ৫২১ কোটি ডলারে নেমে যায়। গত ডিসেম্বর থেকেই এলসি খোলা আবার ৫০০ কোটি ডলারের ওপরে অবস্থান করে, যা এখনো অব্যাহত রয়েছে। ২০২২ সালের মার্চে এলসি খোলা হয়েছিল ৯৫১ কোটি ডলারের, যা বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি। ওই সময়ের তুলনায় গত মার্চে এলসি খোলা কমেছে প্রায় ৪৬ শতাংশ।

    সূত্র জানায়, গত বছরের ২৪ ফেব্র“য়ারি রাশিয়া ইউক্রেনে আক্রমণ করলে আন্তর্জাতিক বাজারে সব ধরনের পণ্যের দাম বেড়ে যায়। এতে বাড়ে এলসি খোলাও। গত বছরের জুলাই থেকে আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম কমতে শুরু করেছে, যা এখনো অব্যাহত রয়েছে। কিন্তু এখনো গত বছরের ফেব্র“য়ারির আগের পর্যায়ে কমেনি। যে কারণে এখনো আমদানি ব্যয় বেশি। এর মধ্যে ডলারের দাম বেড়েছে প্রায় ৩০ শতাংশ। কোনো কোনো ক্ষেত্রে আরও বেশি। এতেও পণ্যের দাম বেড়েছে।

    বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন থেকে দেখা যায়, গত অর্থবছরের জুলাইয়ে ৫১৫ কোটি ডলারের এলসি খোলা হয়। আগস্টে তা বেড়ে ৭২৭ কোটি ডলারে ওঠে। সেপ্টেম্বরে আরও বেড়ে ৮০৫ কোটি ডলারে ওঠে। অক্টোবরে আবার সামান্য কমে ৭৪৮ কোটি ডলারে নামে। নভেম্বরে আবার বেড়ে ৮৪১ কোটি ডলার হয়। ডিসেম্বরে সামান্য কমে ৮১৬ কোটি, জানুয়ারিতে আবার বেড়ে ৮৪৯ কোটি ডলারের এলসি খোলা হয়। অর্থাৎ সেপ্টেম্বর থেকে জানুয়ারি-টানা পাঁচ মাস এলসি খোলা হয় প্রতিমাসে গড়ে ৮০০ কোটি ডলারের ওপরে। করোনার সংক্রমণের পর পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করায় পণ্যের চাহিদা বেড়ে যায়। একই সঙ্গে বাড়ে দামও। কারণ, করোনার সময় আমদানি ব্যাপকভাবে কমে গিয়েছিল।

    গত অর্থবছরের ফেব্র“য়ারিতে এলসি খোলা কমে ৭৩৪ কোটি ডলারে নেমে যায়। ফেব্র“য়ারিতে রাশিয়া ইউক্রেনে আক্রমণ করলে আন্তর্জাতিক বাজারে সব ধরনের পণ্যের দাম বেড়ে যায়। ফলে মার্চে সর্বোচ্চ এলসি খোলা বেড়ে ৯৫১ কোটি ডলারে ওঠে। এরপর থেকে আমদানি নিয়ন্ত্রণ শুরু করায় এবং পণ্যের সরবরাহ সংকট ও দাম বাড়ার কারণে এলসি খোলার প্রবণতা কমে যায়। যে কারণে গত অর্থবছরের এপ্রিলে এলসি খোলা হয় ৮৪১ কোটি ডলারের। মে মাসে আরও কমে ৬৯৬ কোটি ডলার এবং জুনে ৭০২ কোটি ডলারের এলসি খোলা হয়।

    প্রতিবেদন থেকে আরও দেখা যায়, চলতি অর্থবছরের জুলাই থেকে মার্চ পর্যন্ত ৫ হাজার ১৩৭ কোটি ডলারের এলসি খোলা হয়। আগের অর্থবছরের একই সময়ের তুলনায় এলসি খোলা কমেছে ২৫ দশমিক ৩৮ শতাংশ। এর মধ্যে চলতি অর্থবছরের ওই সময়ে ভোগ্যপণ্যের ১৬ শতাংশ, শিল্পের মধ্যবর্তী কাঁচামালের ৩১ শতাংশ, শিল্পের কাঁচামালের ৩১ শতাংশ, শিল্পের যন্ত্রপাতির ৫৬ শতাংশ, বিবিধ শিল্পের যন্ত্রপাতি ৪৫ শতাংশ এবং অন্যান্য খাতে ১৯ শতাংশ এলসি খোলা কমেছে। তবে পেট্রোলিয়াম পণ্যের এলসি খোলা বেড়েছে সাড়ে ১১ শতাংশ। আন্তর্জাতিক বাজারে এর দাম বাড়ার কারণেই বেশি দাম দিয়ে কম পণ্য আমদানি করতে হচ্ছে। যে কারণে বিদ্যুৎ খাতে জ্বালানি তেল ব্যবহারের ক্ষেত্রে নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। গড়ে প্রতিমাসে এলসি খোলা কমেছে ৩৭ শতাংশ। এরপরও ডলার সংকট মেটেনি। কারণ, এখন বৈদেশিক ঋণ শোধ করতে হচ্ছে বেশি। এছাড়া রফতানি আয় কমে গেছে।

    অকা/ব্যাংখা/ সকাল, ২৬ এপ্রিল, ২০২৩ খ্রিষ্টাব্দ 

    সর্বশেষ হালনাগাদ 3 years আগে

    আমদানি নিয়ন্ত্রণের ফলে এলসি খোলা কমেছে গড়ে ৩৭ শতাংশ

    এই বিষয়ে আরও সংবাদ

    মধ্যপ্রাচ্য সংকটে রপ্তানিতে নতুন ধাক্কা: আকাশপথে অচলাবস্থা, সাগরপথে অনিশ্চয়তা

    ঋণ প্রবৃদ্ধিতে রেকর্ড পতন: বিনিয়োগ ও অর্থনীতিতে অচলাবস্থার আশঙ্কা

    বাংলাদেশ ব্যাংক এর গভর্নর হলেন মোস্তাকুর রহমান

    ঋণ পরিশোধে শিথিলতা: ব্যবসায়ীদের জন্য নতুন স্বস্তি

    ব্যাংক খাতের ত্রিমুখী সংকট

    ব্যাংকিং খাতে গভীর ক্ষত
    সংকোচন নীতির চাপে প্রবৃদ্ধি

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    নগদ সহায়তায় স্বস্তি পেল পোশাক খাত

    রফতানিতে টানা ৭ মাসের মন্দা

    পুনঃতফসিলের ছোঁয়ায় খেলাপি ঋণ কমলেও শঙ্কা কাটেনি ব্যাংক খাতে

    মধ্যপ্রাচ্য সংকটে রপ্তানিতে নতুন ধাক্কা: আকাশপথে অচলাবস্থা, সাগরপথে অনিশ্চয়তা

    এক বছর বিশ্বজিৎ মন্ডলের মুখ্য বীমা নির্বাহী পদে কাজে নিষেধাজ্ঞা

    বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এর চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত

    শেয়ার বাজারে স্বচ্ছতা জোরদারে হুইসেলব্লোয়ার সুরক্ষা বিধিমালার উদ্যোগ

    ঋণ প্রবৃদ্ধিতে রেকর্ড পতন: বিনিয়োগ ও অর্থনীতিতে অচলাবস্থার আশঙ্কা

    রমজানে ঢাকার বাজারে স্বস্তির খোঁজে দীর্ঘ লাইন

    মধ্যপ্রাচ্যের যুদ্ধঝুঁকি: বাংলাদেশের জ্বালানি ও অর্থনীতির অস্বস্তি

    মাথাপিছু আয় বেড়েছে, জিডিপি প্রবৃদ্ধি কমেছে

    বিদেশি বিনিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ার বাজারে

    ফার্মাসলিউশনের সঙ্গে এনআরবি ইসলামিক লাইফের গ্রুপ বীমা চুক্তি

    বাংলাদেশ ব্যাংক এর গভর্নর হলেন মোস্তাকুর রহমান

    জানুয়ারিতে রাজস্ব আদায়ে ধস – পুনর্নির্ধারিত লক্ষ্যমাত্রা এখন অধরাই

    নির্বাচন-পরবর্তী আস্থায় ঘুরে দাঁড়ানোর পথে শেয়ার বাজার

    মার্কিন শুল্ক অনিশ্চয়তায় থমকে পোশাক রফতানি

    ঋণ পরিশোধে শিথিলতা: ব্যবসায়ীদের জন্য নতুন স্বস্তি

    নিম্নআয়ের সহায়তায় টিসিবি – কিন্তু বাড়ছে ব্যয়ের বোঝা

    ব্যাংক খাতের ত্রিমুখী সংকট

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.