অর্থকাগজ প্রতিবেদন ●
অর্থ বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহকে সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। তিনি বর্তমান সচিব মো. আসাদুল ইসলামের স্থলাভিষিক্ত হবেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ সচিব এবিএম ইফতেখারুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়েছে।১৯ আগস্ট ।
এতে বলা হয়েছে, অর্থ বিভাগের অতিরিক্ত সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহকে আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব হিসেবে সংযুক্ত করা হলো।
চলতি মাসেই অবসর উত্তর ছুটিতে যাচ্ছেন আর্থিক প্রতিষ্ঠানের বিভাগের বর্তমান সচিব মো. আসাদুল ইসলাম। নতুন পদোন্নতিপ্রাপ্ত সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ তার স্থলাভিষিক্ত হবেন।
ফেনীর সোনাগাজী উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের অধিবাসী শেখ সলীম উল্লাহ।
শেখ মোহাম্মদ সলীম উল্লাহ বিসিএস ১০ম ব্যাচের প্রশাসন ক্যাডারে কর্মজীবন শুরু করেন এবং ২০০৬ সালে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগে সিনিয়র সহকারী সচিব হিসেবে যোগ দেন এবং অতিরিক্ত সচিবসহ বিভিন্ন পদে তিনি এ মন্ত্রণালয়ে কর্মরত ছিলেন।
#
সর্বশেষ হালনাগাদ 5 years আগে
