আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক আধুনিক ব্যাংকিং সেবার পরিধি আরো সম্প্রসারণের ল্েয আল-ওয়াদিয়াহ্ কারেন্ট প্লাস অ্যাকাউন্ট, মুদারাবা সেভিংস প্লাস ডিপোজিট এবং মুদারাবা ইয়ুথসেভার অ্যাকাউন্ট নামে নতুন তিনটি রিটেইল ডিপোজিট প্রোডাক্ট উদ্বোধন করেছে।
২৭ মে ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো. রাফাত উল্লা খান প্রধান অতিথি হিসেবে প্রোডাক্ট তিনটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। উপব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুর রহমান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপব্যবস্থাপনা পরিচালক মো. আবদুল্লাহ আল মামুন, মো. আসাদুজ্জামান ভূঁইয়া, মোহাম্মদ হোসেন, এস এম আবু জাফর, প্রধান কার্যালয়ের শীর্ষ নির্বাহীরা এবং করপোরেট শাখার ব্যবস্থাপকগণ উপস্থিত ছিলেন। এ সময় দেশের সব শাখা ব্যবস্থাপকরা অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নেন। খবর বিজ্ঞপ্তির ●
অকা/আখা/সখবি/ফর/রাত/২৭ মে, ২০২৫ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 9 months আগে

