শিার্থীদের মধ্যে সঞ্চয়ের মনোভাব গড়ে তোলার ল্য নিয়ে খুলনায় অনুষ্ঠিত হয়েছে স্কুল ব্যাংকিং কনফারেন্স-২০২৫। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা ও আল আরাফাহ্ ইসলামী ব্যাংকের উদ্যোগে খুলনার ৪৫টি শিক্ষা প্রতিষ্ঠানের শিার্থীরা এতে অংশগ্রহণ করে। জেলার ৪৯টি তফসিলি ব্যাংককে নিয়ে ২৭ ফেব্রুয়ারি খুলনার হোটেল টাইগার গার্ডেনে দিনব্যাপী এ কনফারেন্স অনুষ্ঠিত হয়।
স্কুল ব্যাংকিং কনফারেন্সে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ ব্যাংক খুলনার নির্বাহী পরিচালক মোহাম্মদ শওকাতুল আলম ও বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশ ব্যাংক খুলনার পরিচালক এস এম কামারুজ্জামান কামাল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও খুলনা জোনাল হেড মোহাম্মদ উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক প্রধান কার্যালয়ের ফাইন্যান্সিয়াল ইনকুশন ডিপার্টমেন্টের পরিচালক মোহাম্মদ ইকবাল মহসীন, বাংলাদেশ ব্যাংক খুলনার অতিরিক্ত পরিচালক শেখ শাহরিয়ার রহমান, জাহানারা খাতুন, খুলনা জেলা শিা অফিসার মোহাম্মদ শামছুল হক ও খুলনা কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের প্রিন্সিপাল প্রফেসর এম আবুল বাসার মোল্লা। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এ কে এম আমজাদ হোসেন, মোহাম্মদ ফেরদৌস হাসান, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট শেখ আসাদুল হক এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা। খবর বিজ্ঞপ্তির ●
অকা/ব্যাংখা/সখবি/ফর/রাত/৩ মার্চ, ২০২৫ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 1 year আগে
