আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকে ‘জেনারেল ব্যাংকিং ম্যানেজমেন্ট’ শীর্ষক তিন দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা ব্যাংকের ট্রেইনিং ইনস্টিটিউটে শুরু হয়েছে। ৮ জুলাই ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো. রাফাত উল্লা খান প্রধান অতিথি হিসেবে এ কর্মশালার উদ্বোধন করেন।

প্রধান অতিথির বক্তব্যে মো. রাফাত উল্লা খান বলেন, আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক সবসময়ই মানবিক মূল্যবোধ ও ইসলামী শরিয়ার ভিত্তিতে গ্রাহকসেবায় প্রতিশ্রুতিবদ্ধ। আজকের এই প্রশিণ কোর্স হিসাব খোলা, জমা ও উত্তোলন, চেক পরিচালনা, ক্যাশ লেনদেন, রেমিটেন্স, গ্রাহকসেবা, আইটি ব্যবস্থাপনা, এবং শরিয়াহ্ ভিত্তিক হিসাব পরিচালনার মতো মৌলিক ব্যাংকিং সেবার বিষয়গুলোর েেত্র অংশগ্রহণকারীদের জ্ঞান ও দতা উন্নয়নে সহায়ক হবে বলে আমি বিশ্বাস করি।

এ প্রশিণ কর্মশালার মাধ্যমে সংশ্লিষ্ট কর্মকর্তাদের দতা আরো বাড়বে এবং গ্রাহকসেবার মান আরো উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি আশা করি।

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের (এআইবিটিআই) প্রিন্সিপাল মো. আবদুর রহিম দুয়ারীর সভাপতিত্বে কর্মশালায় সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তৌহিদ সিদ্দিকী, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট এস এম জুলকার নায়েন উপস্থিত ছিলেন। কর্মশালায় বিভিন্ন শাখার ৪৭ জন কর্মকর্তা প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। খবর বিজ্ঞপ্তির 

অকা/ব্যাংখা/সখবি/ফর/রাত/৮ জুলাই, ২০২৫ খ্রিষ্টাব্দ

সর্বশেষ হালনাগাদ 8 months আগে

Leave A Reply

Exit mobile version