আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের উদ্যোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করা হয়েছে।

‘পরিকল্পিত বনায়ন করি, সবুজ বাংলাদেশ গড়ি’ স্লোগানকে সামনে রেখে রোববার এ কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. ইয়াহিয়া আক্তার। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) মো. রাফাত উল্লা খান। বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস-এর সার্বিক তত্ত্বাবধানে দিনব্যাপী কর্মসূচির আওতায় র‌্যালি, সেমিনার ও বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।

অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুর রহমান চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি অধ্যাপক ড. মোহাম্মদ শামীম উদ্দিন খান, ইনস্টিটিউটের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আকতার হোসেন, ড. মো. কামাল হোসেন, ড. মো. আল আমিন, ব্যাংকের শীর্ষ নির্বাহীরা এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। খবর বিজ্ঞপ্তির 

অকা/ব্যাংখা/সখবি/ফর/রাত/১৮ আগস্ট, ২০২৫ খ্রিষ্টাব্দ

সর্বশেষ হালনাগাদ 7 months আগে

Leave A Reply

Exit mobile version