আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক এবং লুবানা জেনারেল হাসপাতাল লিমিটেডের মধ্যে সম্প্রতি পে-রোল ব্যাংকিং চুক্তি স্বারিত হয়েছে। ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল-মামুন এবং হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহ জহিরুল ইসলাম নিজ নিজ প্রতিষ্ঠানের পে চুক্তিতে স্বার করেন।
এ সময় লুবানা জেনারেল হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সোহরাওয়ার্দী উপস্থিত ছিলেন। চুক্তির আওতায় প্রতিষ্ঠানটির কর্মকর্তারা ব্যাংকের পে-রোল প্রিভিলেজ সার্ভিসের (এপিপিএস) বিশেষ সুবিধা পাবেন।
অনুষ্ঠানে ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রফিকুল ইসলাম, মোহাম্মদ মজিবুর রহমান, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোজাহারুল ইসলাম চৌধুরী, গাজী মোস্তাফিজুর রহমান ও লুবানা জেনারেল হাসপাতাল লিমিটেডের ম্যানেজার আপেল মাহমুদ, চিফ অ্যাকাউন্ট অফিসার শরিফুল ইসলাম রাসেল এবং উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। খবর বিজ্ঞপ্তির ●
অকা/ব্যাংখা/ফর/বিকাল/১৮ মার্চ, ২০২৫ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 12 months আগে

