অর্থকাগজ ডেস্ক>
বিশিষ্ট ব্যাংকার সুফিয়া আক্তার ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে যোগ দিয়েছেন। তিনি ব্যাংকটির হোলসেল ব্যাংকিং ডিভিশনের নেতৃত্ব দেবেন।
ইউসিবিতে যোগদানের আগে তিনি ব্যাংক এশিয়া পিএলসি-তে ট্রানজ্যাকশন ব্যাংকিং বিভাগ প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তাঁর নেতৃত্বে বিভাগটি অল্প সময়ের মধ্যেই উল্লেখযোগ্য ব্যবসায়িক প্রবৃদ্ধি অর্জন করে।
ব্যাংকিং খাতে ২৬ বছরেরও বেশি অভিজ্ঞতার অধিকারী সুফিয়া আক্তার এইচএসবিসি, স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, দ্য সিটি ব্যাংক পিএলসি, মেঘনা ব্যাংক পিএলসি এবং ব্যাংক এশিয়া পিএলসি-সহ দেশের ও আন্তর্জাতিক বিভিন্ন শীর্ষ আর্থিক প্রতিষ্ঠানে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।
কর্মজীবনে তিনি ব্যবসায়িক সম্প্রসারণ, দক্ষ টিম গঠন এবং টেকসই প্রবৃদ্ধি অর্জনে সফল নেতৃত্ব দিয়েছেন। করপোরেট ব্যাংকিং, ট্রানজ্যাকশন ব্যাংকিং, ক্যাশ ম্যানেজমেন্ট, ট্রেড ফাইন্যান্স, ট্রেজারি সল্যুশনস এবং ওয়ার্কিং ক্যাপিটাল ফাইন্যান্সিং বিষয়ে তাঁর উল্লেখযোগ্য দক্ষতা ও অভিজ্ঞতা রয়েছে।
তিনি নিউজিল্যান্ডভিত্তিক ডব্লিউএসডিএ (WSDA)-এর ফিউচার সিইও প্রোগ্রাম এবং ফিউচার সিইও লিডারশিপ রিচার্জ প্রোগ্রামের গ্র্যাজুয়েট। এসব প্রশিক্ষণ তাঁর কৌশলগত নেতৃত্ব, বৈশ্বিক দৃষ্টিভঙ্গি এবং নির্বাহী পর্যায়ের সিদ্ধান্ত গ্রহণের সক্ষমতাকে আরও সমৃদ্ধ করেছে।
ইউসিবিতে যোগদান প্রসঙ্গে সুফিয়া আক্তার বলেছেন, “ইউসিবির অগ্রযাত্রার অংশ হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। আরও শক্তিশালী, উদ্ভাবনী এবং গ্রাহককেন্দ্রিক করপোরেট ব্যাংকিং প্ল্যাটফর্ম গড়ে তুলতে অবদান রাখতে আমি আগ্রহের সঙ্গে কাজ করতে চাই।”
সর্বশেষ হালনাগাদ 3 hours আগে

