ইজি গ্রুপের চেয়ারম্যান বিশিষ্ট সমাজ সেবক ও উদ্যোক্তা কামাল উদ্দিন আহমেদ গত ২৬ এপ্রিল বুধবার ইরাকের কারবালায় মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি চট্টগ্রামে জন্মগ্রহণ করেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার জ্যেষ্ঠ সন্তান জুলফিকার আলী ইজি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও গুয়াতেমালার অনারেরি কাউন্সিলর হিসেবে বাংলাদেশে নিযুক্ত আছেন। তাকে কারবালা কবরস্থানে দাফন করা হয়েছে। পরিবার ও তার প্রতিষ্ঠানের পক্ষ থেকে মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া কামনা করা হয়েছে। খবর বিজ্ঞপ্তির ●
অকা/ সখবি/ রাত, ২৭ এপ্রিল, ২০২৩ খ্রিষ্টাব্দ
সর্বশেষ হালনাগাদ 3 years আগে
