সম্প্রতি সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড-এর বার্ষিক কক্সবাজার সম্মেলন–২০২৬ অনুষ্ঠিত হয়েছে হোটেল ওশান প্যারাডাইস-এর অডিটোরিয়ামে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা নিমাই কুমার সাহা।

অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির ভাইস চেয়ারম্যান গোলাম ফাতেমা তাহেরা খানম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান মজিবুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক শাফাফ রহমান সাদ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক কর্ণেল (অব.) ওয়েস হুদা, পরিচালক শাহেদুজ্জামান চৌধুরী, এফসিএ; কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আলহাজ ইদ্রিস মিয়া তালুকদার; কর্ণেল (অব.) সালেহ আহমেদ, ব্যবস্থাপনা পরিচালক, সন্ধানী লাইফ হাউজিং লি.; মনিটরিং ইনচার্জবৃন্দ, সফল জিএম, ডিজিএম, এজিএম, বিএম ও এফএসহ দেশের বিভিন্ন জেলা থেকে আগত ৪০০-র অধিক ব্যবসায়িক সাফল্য অর্জনকারী উন্নয়নকর্মী ও কর্মকর্তারা।

সম্মেলনে অংশগ্রহণকারীরা ২০২৬ সালে নতুন নিয়োগ বৃদ্ধি, নবায়ন (পারসিসটেন্সি) শক্তিশালীকরণ এবং সার্বিক ব্যবসায়িক কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যাশা ব্যক্ত করেন।

অনুষ্ঠানে ২০২৫ সালের ব্যবসায়িক পারফরম্যান্সের ভিত্তিতে বিভিন্ন ক্যাটাগরিতে শীর্ষস্থান অর্জনকারী উন্নয়ন কর্মকর্তাদের উপহার, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। খবর বিজ্ঞপ্তির

অকা/জীবীকো/সখবি/ সন্ধ্যা/১৭ এপ্রিল, ২০২৬ খ্রিষ্টাব্দ

সর্বশেষ হালনাগাদ 2 hours আগে

Leave A Reply

Exit mobile version