অর্থকাগজ প্রতিবেদন>
ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জের প্রধান উপদেষ্টা ও পরিচালক মাসুকুর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ জুন) সকালে রাজধানীর কোতোয়ালি থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের সহকারী পুলিশ কমিশনার শাহ মোস্তফা তারিকুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, গুলশান থানায় দায়ের করা একটি প্রতারণা মামলায় ছয় মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি ছিলেন মাসুকুর রহমান। গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানিয়েছে, মাসুকুর রহমানের বিরুদ্ধে গুলশান ছাড়াও মোহাম্মদপুর, মতিঝিলসহ রাজধানীর বিভিন্ন থানায় প্রতারণার অভিযোগে অন্তত দুই ডজন মামলা রয়েছে। তাকে বুধবার আদালতে হাজির করা হবে।
সর্বশেষ হালনাগাদ 4 hours আগে

