নিজস্ব প্রতিবেদক>

খুঁজে পাওয়া যাচ্ছে না ক্ষুদ্র ব্যবসায়ী মো: মিজানুর রহমান মিজানকে। গত সোমবার রাজধানীর উত্তরা, দক্ষিণ খান থানার বিএনএস এলাকা থেকে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মিজান নিখোঁজ -এই মর্মে তার পরিবারের পক্ষ থেকে দক্ষিণ খান থানায় সাধারণ অভিযোগ করা হয়েছে।

মিজানের ছোট ভাই রাসেল জানান, মো: মিজানুর রহমান মিজান দক্ষিণ খান থানার দেওয়ানবাড়ী এলাকার "মা টেলিকম" এর প্রোপাইটর। তাদের বাবার নাম আব্দুল খালেক। গত সোমবার ১৫ জুন বিকেল ৫টার পর থেকে মিজানুর রহমান মিজান নিখোঁজ। এ ঘটনায় মিজানের পরিবার, আত্মীয়-স্বজনেরা চরম দুশ্চিন্তার মধ্যে সময় কাটাচ্ছেন। অনেকে ধারণা করছেন, মিজানকে অপহরণও করা হতে পারে। কারণ, অত্যন্ত স্বজ্জন ব্যক্তি হিসেবে মিজানের দক্ষিণ খান এলাকায় পরিচিতি রয়েছে।

কেউ মিজানের সন্ধান পেয়ে থাকলে যোগাযোগ করুন : ছোট ভাই রাসেল, মোবাইল : 01811-108791

সর্বশেষ হালনাগাদ 2 days আগে

Leave A Reply

Exit mobile version