Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    বুধবার, ১৯ ফাল্গুন, ১৪৩২ | ৪ মার্চ, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    উলটো স্রোতে ডলারের বিনিময় হার

    এপ্রিল ২৩, ২০২৫ ১০:২২ পূর্বাহ্ণ1
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    বাংলাদেশের মুদ্রা টাকার বিপরীতে ডলারের দাম এখন উলটো স্রোতে। বাংলাদেশের মতো অর্থনীতির দেশগুলোর মুদ্রার প্রকৃত বিনিময় হারের চেয়ে বাজারে প্রচলিত বিনিময় হার বেশি থাকার কথা। এর মাধ্যমে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স ও রফতানিকারকদের আনা রফতানি আয়ের বিপরীতে মুদ্রার বিনিময় হারের সুবিধা দেওয়া হয়। কিন্তু বাংলাদেশে বেশ কয়েক বছর ধরে ডলারের প্রকৃত বিনিময় হারের চেয়ে বাজারে প্রচলিত দর কম। ফলে প্রবাসী ও রফতানিকারকরা বিনিময় হারের বাড়তি সুবিধা পাচ্ছেন না। এদিকে প্রকৃত বিনিময় হার কেন বেশি বা বাজার দর কেন কম এর যথাযথ ব্যাখ্যা খুঁজে পেতে কেন্দ্রীয় ব্যাংক গবেষণা করেছে। এতে অর্থনৈতিক সূচকগুলোতে ভারসাম্যহীনতা পেয়েছে। একটির সঙ্গে সম্পর্কযুক্ত অন্য সূচকের সাদৃশ্য নেই।
    কেন্দ্রীয় ব্যাংক মনে করছে, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে সূচকগুলোকে কৃত্রিমভাবে বাড়ানো বা কমানো হয়েছে। যে কারণে বাস্তবতার সঙ্গে সার্বিক অর্থনৈতিক সূচকগুলো একটির সঙ্গে অন্যটি মিলছে না। জিডিপির প্রবৃদ্ধির হার বেড়েছে, কিন্তু সে অনুপাতে বিনিয়োগ ও ঋণ প্রবাহ বাড়েনি। যেটুকু ঋণ প্রবাহ বেড়েছে, সে তুলনায় বাড়েনি বিনিয়োগ। শিল্পের যন্ত্রপাতি যে হারে আমদানি বেড়েছে, ওই হারে শিল্পের বিকাশ হয়নি। যে হারে উৎপাদন বাড়ানো হয়েছে, সেই হারে বাজারে সরবরাহ বাড়েনি। এছাড়াও কখনো কখনো রপ্তানি আয় ও রেমিট্যান্স প্রবাহ কমলেও সেগুলো বাড়িয়ে দেখানো হয়েছে।
    কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন থেকে দেখা যায়, ফেব্রুয়ারিতে ডলারের বিপরীতে টাকার প্রকৃত বিনিময় হার ছিল ১২৪ টাকা ২৭ পয়সা। বাজারে বিনিময় হার ছিল ১২২ টাকা। অর্থাৎ বাজার দরের চেয়ে টাকার মান ২ টাকা ২৭ পয়সা বা ১ দশমিক ৮৬ শতাংশ অতি মূল্যায়িত।
    ২০২২ সালের ফেব্রুয়ারিতে বৈশ্বিক মন্দা শুরু হলে ডলারের দাম বাড়তে থাকে। ওই সময়ে প্রতি ডলারের দাম ছিল ৮৬ টাকা। এখন তা বেড়ে দাঁড়িয়েছে ১২২ টাকায়। আলোচ্য সময়ে টাকার মান কমেছে ৩৬ টাকা বা ৪১ দশমিক ৮৬ শতাংশ। বাজারে যখন তীব্র সংকটে টাকার মান কমেছে ও ডলারের দাম বেড়েছে তখন টাকাকে অতি মূল্যায়িত রাখার সুযোগ নেই। কিন্তু ডলারের বিপরীতে টাকার মান অতি মূল্যায়িত রয়েছে। তবে অতি মূল্যায়নের হার এখন কমতে শুরু করেছে। কেন্দ্রীয় ব্যাংক আশা করছে, ধীরে ধীরে ডলারের দূটি দরে ভারসাম্যহীনতা কমে যাবে। ডলারের দাম প্রতিযোগী দেশগুলোর মুদ্রার সঙ্গে সমন্বয় রেখে ওঠানামা করবে। এখনকার মতো ডলারের দাম একতরফাভাবে শুধু বাড়বেই না, মাঝেমধ্যে কমবেও।
    সূত্র জানায়, বাংলাদেশের সঙ্গে সবচেয়ে বেশি বৈদেশিক বাণিজ্য রয়েছে এমন ১৮টি দেশের মুদ্রার সঙ্গে সমন্বয় রেখে ডলারের বিপরীতে টাকার মান নিরূপণের জন্য একটি ঝুড়ি তৈরি হয়েছে। এতে সংশ্লিষ্ট দেশগুলোর আমদানি-রফতানি ও রেমিট্যান্সের তথ্যের সমন্বয়ে টাকার প্রকৃত বিনিময় হার নিরূপণ করা হয়। সার্বিকভাবে অর্থনীতির অবস্থা ভালো হলে প্রকৃত বিনিময় হার বেশি হতো এবং বাজার দর কম হতো। কিন্তু ২০২৮ সালে বৈশ্বিক মন্দার পর থেকে দেশের সার্বিক অর্থনীতির অবস্থা ভালো যাচ্ছে না। তারপরও প্রকৃত বিনিময় হার বেশি, বাজার দর কম।
    এদিকে ডলার সংকটের পুরো সময়টাতেই কেন্দ্রীয় ব্যাংক টাকার মান ধরে রাখতে রিজার্ভ থেকে ডলার বিক্রি করেছে। তারপরও টাকার মান ধরে রাখা সম্ভব হয়নি। তবে ডলার বিক্রি না করলে টাকার মান কমে যেত সেটা হয়নি। বাংলাদেশ ব্যাংক গত বছরের জুলাই-ডিসেম্বরে ৬২ কোটি ৮৪ লাখ ডলার নিট বিক্রি করেছে। যা ২০২৩ সালের একই সময়ের তুলনায় ৫০৫ কোটি ৮৭ লাখ ডলার কম। গত অর্থবছরের জুলাই-ফেব্রুয়ারিতে ৭৫৭ কোটি ডলার এবং চলতি অর্থবছরের একই সময়ে বিক্রি করেছে ৭২ লাখ ডলার। বাজারে ডলারের প্রবাহ বাড়ায় রিজার্ভ থেকে এর বিক্রি কমেছে। ফলে রিজার্ভের ক্ষয় রোধ হয়েছে।
    এদিকে বাজার দরের চেয়ে ডলারের প্রকৃত দর বেশি হওয়ায় আন্তর্জাতিক অর্থ তহবিল (আইএমএফ) মনে করছে ডলারের তুলনায় টাকা অতি মূল্যায়িত। ডলার ও টাকার বিনিময় হার বাজারের ওপর ছেড়ে দিলেই টাকার মান কমে যাবে, ডলারের দাম বেড়ে যাবে। এ কারণে আইএমএফ ঋণের অন্যতম শর্ত দিয়েছে বিনিময় হারকে পুরোপুরি বাজারের ওপর ছেড়ে দেওয়া এবং বাজারে কেন্দ্রীয় ব্যাংকের সব ধরনের হস্তক্ষেপ বন্ধ করা।
    কেন্দ্রীয় ব্যাংক বলছে, এটি করলে ডলারের দাম বেশি মাত্রায় উঠানামা করবে। এতে বাজার আরও অস্থিতিশীল হয়ে ওঠবে। যে কারণে বিনিময় হার পুরোপুরি বাজারের ওপর ছাড়তে চাচ্ছে না কেন্দ্রীয় ব্যাংক। তবে কিছু বিধিনিষেধ জারি করে ডলারের দাম বাজারের ওপর ছেড়ে দেওয়া হয়েছে। বর্তমানে একটি সীমার মধ্যে থেকে ডলারের দাম ওঠানামা করার সুযোগ দিয়েছে। কিন্তু তা কমছে না। ডলার ঊর্ধ্বমুখী হয়ে সর্বোচ্চ ১২২ টাকা দরে স্থির হয়ে আছে। আইএমএফ চাচ্ছে এটি স্থির না থেকে অর্থনীতির চাহিদা ও সরবরাহ অনুযায়ী ওঠানামা করুক। ●
    অকা/ব্যাংখা/ই/সকাল, ২৩ এপ্রিল, ২০২৫ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 11 months আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    মধ্যপ্রাচ্য সংকটে রপ্তানিতে নতুন ধাক্কা: আকাশপথে অচলাবস্থা, সাগরপথে অনিশ্চয়তা

    বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এর চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত

    ঋণ প্রবৃদ্ধিতে রেকর্ড পতন: বিনিয়োগ ও অর্থনীতিতে অচলাবস্থার আশঙ্কা

    মধ্যপ্রাচ্যের যুদ্ধঝুঁকি: বাংলাদেশের জ্বালানি ও অর্থনীতির অস্বস্তি

    মাথাপিছু আয় বেড়েছে, জিডিপি প্রবৃদ্ধি কমেছে

    বাংলাদেশ ব্যাংক এর গভর্নর হলেন মোস্তাকুর রহমান

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    নগদ সহায়তায় স্বস্তি পেল পোশাক খাত

    রফতানিতে টানা ৭ মাসের মন্দা

    পুনঃতফসিলের ছোঁয়ায় খেলাপি ঋণ কমলেও শঙ্কা কাটেনি ব্যাংক খাতে

    মধ্যপ্রাচ্য সংকটে রপ্তানিতে নতুন ধাক্কা: আকাশপথে অচলাবস্থা, সাগরপথে অনিশ্চয়তা

    এক বছর বিশ্বজিৎ মন্ডলের মুখ্য বীমা নির্বাহী পদে কাজে নিষেধাজ্ঞা

    বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এর চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত

    শেয়ার বাজারে স্বচ্ছতা জোরদারে হুইসেলব্লোয়ার সুরক্ষা বিধিমালার উদ্যোগ

    ঋণ প্রবৃদ্ধিতে রেকর্ড পতন: বিনিয়োগ ও অর্থনীতিতে অচলাবস্থার আশঙ্কা

    রমজানে ঢাকার বাজারে স্বস্তির খোঁজে দীর্ঘ লাইন

    মধ্যপ্রাচ্যের যুদ্ধঝুঁকি: বাংলাদেশের জ্বালানি ও অর্থনীতির অস্বস্তি

    মাথাপিছু আয় বেড়েছে, জিডিপি প্রবৃদ্ধি কমেছে

    বিদেশি বিনিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ার বাজারে

    ফার্মাসলিউশনের সঙ্গে এনআরবি ইসলামিক লাইফের গ্রুপ বীমা চুক্তি

    বাংলাদেশ ব্যাংক এর গভর্নর হলেন মোস্তাকুর রহমান

    জানুয়ারিতে রাজস্ব আদায়ে ধস – পুনর্নির্ধারিত লক্ষ্যমাত্রা এখন অধরাই

    নির্বাচন-পরবর্তী আস্থায় ঘুরে দাঁড়ানোর পথে শেয়ার বাজার

    মার্কিন শুল্ক অনিশ্চয়তায় থমকে পোশাক রফতানি

    ঋণ পরিশোধে শিথিলতা: ব্যবসায়ীদের জন্য নতুন স্বস্তি

    নিম্নআয়ের সহায়তায় টিসিবি – কিন্তু বাড়ছে ব্যয়ের বোঝা

    ব্যাংক খাতের ত্রিমুখী সংকট

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.