Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    বৃহস্পতিবার, ১৯ ফাল্গুন, ১৪৩২ | ৫ মার্চ, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    ঋণের বোঝা বাড়লেও তালমিলিয়ে বাড়ছে না রাজস্ব আহরণ

    ফেব্রুয়ারি ২, ২০২৫ ৪:১২ পূর্বাহ্ণ9
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●
    সরকারের বৈদেশিক ঋণের বোঝা ক্রমাগত বাড়লেও সেই সঙ্গে তালমিলিয়ে রাজস্ব আহরণ বাড়ছে না। যে কারণে রাজস্ব আদায়ের বিপরীতে ঋণের হার বিপজ্জনকভাবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ১৮ শতাংশের সীমার (থ্রেশহোল্ড লেভেলের) দ্বারপ্রান্তে পৌঁছেছে ২০২৩-২৪ অর্থবছরের শেষে। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) এক প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে।
    ঋণের সম্ভাব্য অর্থনৈতিক রিটার্ন যাচাই না করেই সরকার বিদেশি ঋণের দিকে ঝোঁকায় ২০২৩-২৪ অর্থবছরে রাজস্বের বিপরীতে ঋণের হার বা অনুপাত বেড়ে দাঁড়িয়েছে ১৬.৫৩ শতাংশ, এক বছর আগেও যা ছিল ১২ শতাংশ।
    ইআরডির তথ্য বলছে, সরকারের বৈদেশিক ঋণের স্টক প্রায় ৬.৫ বিলিয়ন ডলার বেড়ে ২০২৩-২৪ অর্থবছরে ৬৯ বিলিয়ন ডলারে পৌঁছেছে। এই অবস্থায়, ২০২৭ ও ২০২৮ অর্থবছরে ঋণের আসল পরিশোধ প্রতিবছর ৩ বিলিয়ন ডলার ছাড়াবে।
    প্রতিকূলতার চাপ যদিও আরও গভীর। সরকার এখন মার্কিন ডলার ও জাপানি ইয়েনে প্রদত্ত বাজার-ভিত্তিক ঋণের দিকে ঝুঁকছে। অন্যদিকে, স্পেশাল ড্রয়িং রাইটস (এসডিআর) এর আওতায় রেয়াতি বা সহজ শর্তের ঋণ কমছে।
    এই পরিবর্তন ঋণ পরিশোধের চাপ আরও বাড়াচ্ছে, কারণ বাজারভিত্তিক ঋণের সুদহার যেমন বেশি হয়, তেমনি বিনিময় হারের দ্বারা প্রভাবিত হওয়ার ঝুঁকিও থাকে বেশি। এতে করে দেশের আর্থিক সক্ষমতাও নাজুক হচ্ছে।
    এনিয়ে সতর্ক করছেন বিশেষজ্ঞরা। হুঁশিয়ারি দিয়ে বলছেন, এতে করে সরকারি ব্যয়ের মধ্যে ঋণের সুদ পরিশোধের অংশ বাড়বে, ফলে অবকাঠামো, শিক্ষা ও স্বাস্থ্যের মতো খাতে বিনিয়োগের জন্য দরকারি আর্থিক সম্পদে টান পড়বে। অথচ অর্থনীতির দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধির জন্য এসব খাতে বিনিয়োগ অপরিহার্য।
    বিশ্বব্যাংকের ঢাকা অফিসের সাবেক প্রধান অর্থনীতিবিদ ড. জাহিদ হোসেন বলেন, 'বাংলাদেশের বৈদেশিক ঋণের অবস্থা দুর্দশার দিকে যাচ্ছে, চাপ বাড়ছে।   আগে যেটা আশঙ্কা ছিল— সেটাই এখন বাস্তবে দেখা যাচ্ছে ইআরডির ২০২৩-২৪ অর্থবছরের চূড়ান্ত পরিসংখ্যানে। এখনো ঋণ পরিশোধের চাপটা যে বাড়ছে, তার সিগনাল পাওয়া যাচ্ছে। ডেবট -টু- রেভিনিউ (রাজস্বের বিপরীতে ঋণের হার) এর ক্ষেত্রে দুই দিকে সমস্যা রয়েছে।'
    তিনি বলেন, 'অর্থনীতির আকার তুলনায় রাজস্বের চেয়ে বেশি বেড়েছে ঋণ। কোভিডের পরে সুদহার বেড়ে যাওয়ার কারণে সুদ পরিশোধে এটা বেড়ে গিয়েছিল। এর সঙ্গে সম্প্রতি সময়ে আমরা যেসব ঋণ নিয়েছি, সেগুলোর গ্রেস পিরিয়ড, ম্যাচিউরিটি পিরিয়ড ‍কমে গেছে। বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) আগে ঋণ পরিশোধের সময় ৪০ বছর ছিল, এখন তা ৩০ বছরে নেমে গেছে। আগে যেখানে ১০ বছর গ্রেস পিরিয়ড পাওয়া যেত, সেখানে এখন পাঁচ বছরের বেশি পাওয়া যাচ্ছে না। বিশ্বব্যাংক, এডিবি, জাইকাসহ সবার ঋণের সুদহার বেড়েছে।'
    বিশিষ্ট এই অর্থনীতিবিদের মতে, 'রাজস্ব বাড়াতে হবে— এটা যেমন সত্য, একইসঙ্গে ঋণ ব্যবস্থাপনায়ও পরিবর্তন আনতে হবে। এই ব্যবস্থাপনায় বড় সমস্যা হলো— অনেক প্রকল্প থেকে প্রত্যাশিত রিটার্ন বা সুফল আসেনি। কঠিন শর্তে ঋণ নিয়ে প্রকল্প থেকে যদি আয় না আসে— তাহলে  রাজস্ব বাড়বে কীভাবে?'  
    ইআরডির তথ্য অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরে শেষে বৈদেশিক ঋণের স্টক এর মধ্যে স্পেশাল ড্রয়িং রাইটস (এসডিআর) দুর্বল  হয়েছে। গত অর্থবছর শেষে এসডিআর এর অংশ কমে ৩৫.১ শতাংশে নেমেছে। এর আগের অর্থবছরে এসডিআর সর্বোচ্চ ছিল, যা ছিল মোট ডেবট স্টক বা ঋণ স্থিতির ৩৮.১ শতাংশ।
    এসডিআর কমে যাওয়ায় ডেবট স্টক এর শীর্ষে উঠে এসেছে ডলার। ২০২৩-২৪ অর্থবছরে যা বেড়ে ৩৮.৪ শতাংশ হয়েছে, যা এর আগের অর্থবছর ছিল ৩৬.৪ শতাংশ। এর মধ্যে বাজারভিত্তিক বা সিকিউরড ওভারনাইট ফাইন্যান্সিং রেট (সোফর) ভিত্তিক ঋণও রয়েছে।
    ডলারভিত্তিক ঋণের উচ্চ সুদহার এড়াতে সম্প্রতি সরকার জাপানি ইয়েনে বেশকিছু বাজটে সহায়তা ও প্রকল্প ঋণ নিয়েছে। এতে ২০২৩-২৪ অর্থবছর শেষে ডেবট স্টকে  ইয়েন এর অংশ বেড়ে ১৭.৪ শতাংশ হয়েছে। এর আগের অর্থবছরে তা ছিল ১৬.৭ শতাংশ।
    ইআরডি কর্মকর্তারা জানান, এসডিআর কমার কারণে ঋণ পরিশোধে চাপ আরো বাড়বে। এসডিআরে নেওয়া ঋণ এসডিআর বাস্কেটের যেকোনো মুদ্রায় (মার্কিন ডলার, ইউরো, চীনের ইউয়ান, জাপানি ইয়েন বা ব্রিটিশ পাউন্ড স্টার্লিংয়ে) পরিশোধ করার সুযোগ থাকে। এতে ঋণ পরিশোধের চাপ কমে।
    তবে কর্মকর্তারা এটাও জানান যে, জাপানি মুদ্রার ঋণ বেড়ে যাওয়ার কারণেও ঋণ পরিশোধে চাপ বাড়বে। একজন কর্মকর্তা টিবিএসকে বলেন, 'ডলারের বিপরীতে ইয়েন এর মূল্য বেড়ে যাওয়ার শঙ্কা রয়েছে। এতে আমাদের অনেক বেশি পরিশোধ করতে হবে।'  
    এই প্রসঙ্গে জাহিদ হোসেন ব্যাখ্যা করেন, 'আমরা বিভিন্ন কারেন্সিতে ঋণ দিয়েছি, বাজারের অবস্থার ওপর নির্ভর করে আমাদের কারেন্সি মিক্সে বৈচিত্র্য এসেছে। এটা যে বাই চয়েজ হয়েছে, তা নয়। এখানে ভালো নিউজও আছে, আবার খারাপ নিউজও আছে। ভালো খরচ হলো, মুদ্রায় বৈচিত্র্য থাকার ফলে বিনিময় হারের ওঠানামা থেকে আমাদের দেনা রক্ষা পাবে বা বাড়বে না।'
    তিনি বলেন, সম্প্রতি ডলার অনেক বেশি শক্তিশালী হয়েছে, যেকারণে আমাদের দেনার বোঝা বাড়ছে। কোভিডের পর থেকে ডলার অনেক শক্তিশালী হয়েছে। ডলারের দর কারেক্টেড হওয়ার কথা বলা হলেও— বর্তমানে এটিকে ওভার ভ্যালুড (অতি-মূল্যায়িত) মনে হচ্ছে। দীর্ঘসময় ধরে ডলার ওভার ভ্যালুড থাকলে টাকার অংকে ঋণের বোঝা বাড়তে থাকবে। সম্প্রতি ডলারের চরিত্র দেখলে মনে হয়, এই কারেন্সির ওপর নির্ভশীলতা মানে মহাবিপদ।'
    'এখানে খারাপ সংবাদ হলো- এসডিআর কমে যাওয়া। এসডিআর হলো পাঁচটি কারেন্সির বাস্কেট। এসডিআর ডলার বা ইয়েনের মতো খুব বেশি ওঠানামা করে না। এসডিআরের মধ্যেই একটা ডাইভারসিকেশন আছে। কিন্তু, বহুপাক্ষিক উন্নয়ন সহযোগীরা অন্য কারেন্সিতে ঋণের সুযোগ দিচ্ছে। যেকারণে এসডিআর থেকে ডলারে শিফট হয়েছে। সুদহারের পাশাপাশি নন-ইন্টারেস্ট রেটও বিবেচনায় নিতে হবে। কারেন্সির বৈচিত্র্য ভালো খবর, কিন্তু সেটা যেভাবে হয়েছে সেখানে ঝুঁকি কমে যায়নি'- যোগ করেন তিনি।
    ইআরডির তথ্য অনুযায়ী, ডলারের বিনিময় হারের ঝুঁকি কমাতে সরকার সম্প্রতি জাপানি মুদ্রায় ঋণ নিয়েছে। এর ফলে ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশে যেসব বিদেশি ঋণ নিয়েছে, তার গড় সুদহার কমে ২.২৫ শতাংশ হয়েছে। আগের  অর্থবছরে গড় সুদহার ছিল ২.২৭ শতাংশ। এর আগে ২০২১-২২ এবং  ২০২০-২১ অর্থবছরে গড় সুদহার ছিল যথাক্রমে ২.১১ এবং ১.৩৫ শতাংশ।
    ইআরডির প্রতিবেদন অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছর পর্যন্ত বাংলাদেশ যেসব বিদেশি ঋণ নিয়েছে তার জন্য ২০২৯ থেকে ২০৩২ সাল পর্যন্ত বাংলাদেশকে প্রতিবছর ৩.৫ বিলিয়ন ডলারের বেশি আসল পরিশোধ করতে হবে।
    ইআরডির তথ্য অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছর শেষে বাংলাদেশের ঋণের ভার বা স্টক বেড়ে হয়েছে ৬৮.৮২১ বিলিয়ন ডলার, যা এর আগের অর্থবছর ছিল ৬২.৪ বিলিয়ন ডলার।
    ২০২৩-২৪ অর্থবছরে শেষে সবচেয়ে বেশি ঋণের স্থিতি বিশ্বব্যাংকের কাছে ২০.৬২২ বিলিয়ন ডলার, এরপরে এডিবির কাছে ১৫.৭৪ বিলিয়ন ডলার, জাপানের কাছে ১১.২৫ বিলিয়ন ডলার এবং চীনের কাছে ৫.৮৩৭ বিলিয়ন ডলার। ●
    অকা/রা/ই/ সকাল, ২ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 1 year আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    মধ্যপ্রাচ্য সংকটে রপ্তানিতে নতুন ধাক্কা: আকাশপথে অচলাবস্থা, সাগরপথে অনিশ্চয়তা

    বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এর চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত

    ঋণ প্রবৃদ্ধিতে রেকর্ড পতন: বিনিয়োগ ও অর্থনীতিতে অচলাবস্থার আশঙ্কা

    মধ্যপ্রাচ্যের যুদ্ধঝুঁকি: বাংলাদেশের জ্বালানি ও অর্থনীতির অস্বস্তি

    মাথাপিছু আয় বেড়েছে, জিডিপি প্রবৃদ্ধি কমেছে

    বাংলাদেশ ব্যাংক এর গভর্নর হলেন মোস্তাকুর রহমান

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    নগদ সহায়তায় স্বস্তি পেল পোশাক খাত

    রফতানিতে টানা ৭ মাসের মন্দা

    পুনঃতফসিলের ছোঁয়ায় খেলাপি ঋণ কমলেও শঙ্কা কাটেনি ব্যাংক খাতে

    মধ্যপ্রাচ্য সংকটে রপ্তানিতে নতুন ধাক্কা: আকাশপথে অচলাবস্থা, সাগরপথে অনিশ্চয়তা

    এক বছর বিশ্বজিৎ মন্ডলের মুখ্য বীমা নির্বাহী পদে কাজে নিষেধাজ্ঞা

    বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এর চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত

    শেয়ার বাজারে স্বচ্ছতা জোরদারে হুইসেলব্লোয়ার সুরক্ষা বিধিমালার উদ্যোগ

    ঋণ প্রবৃদ্ধিতে রেকর্ড পতন: বিনিয়োগ ও অর্থনীতিতে অচলাবস্থার আশঙ্কা

    রমজানে ঢাকার বাজারে স্বস্তির খোঁজে দীর্ঘ লাইন

    মধ্যপ্রাচ্যের যুদ্ধঝুঁকি: বাংলাদেশের জ্বালানি ও অর্থনীতির অস্বস্তি

    মাথাপিছু আয় বেড়েছে, জিডিপি প্রবৃদ্ধি কমেছে

    বিদেশি বিনিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ার বাজারে

    ফার্মাসলিউশনের সঙ্গে এনআরবি ইসলামিক লাইফের গ্রুপ বীমা চুক্তি

    বাংলাদেশ ব্যাংক এর গভর্নর হলেন মোস্তাকুর রহমান

    জানুয়ারিতে রাজস্ব আদায়ে ধস – পুনর্নির্ধারিত লক্ষ্যমাত্রা এখন অধরাই

    নির্বাচন-পরবর্তী আস্থায় ঘুরে দাঁড়ানোর পথে শেয়ার বাজার

    মার্কিন শুল্ক অনিশ্চয়তায় থমকে পোশাক রফতানি

    ঋণ পরিশোধে শিথিলতা: ব্যবসায়ীদের জন্য নতুন স্বস্তি

    নিম্নআয়ের সহায়তায় টিসিবি – কিন্তু বাড়ছে ব্যয়ের বোঝা

    ব্যাংক খাতের ত্রিমুখী সংকট

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.