Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন খাত
      • তৈরি পোশাক শিল্প
      • ওষুধ শিল্প
      • কৃষি শিল্প
      • ই-কমার্স
      • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
      • চামড়া শিল্প
      • তথ্য ও প্রযুক্তি
      • পর্যটন
      • বিশেষ প্রতিবেদন
      • বাণিজ্য
      • প্রবাসী আয়
      • পোলট্রি খাত
      • বাজার
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • রাজস্ব
      • মৎস্য খাত
      • শ্রম বাজার
      • স্বাস্থ্য অর্থনীতি
      • হিমায়িত খাদ্য
      • যোগাযোগ
      • পরিবহন খাত
      • নগর দর্পন
      • বিশ্ব অর্থনীতি
      • ভিনদেশ
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • পুঁজি বাজার
    • নির্বাচিত লেখা
    • আলাপন
    • পরিবেশ
    • আরও
          • আর্থিক খাত
          • ওষুধ শিল্প
          • চামড়া শিল্প
          • বাণিজ্য
          • বাজার
          • মৎস্য খাত
          • যোগাযোগ
          • হিমায়িত খাদ্য
          • বিশেষ প্রতিবেদন
          • তথ্য ও প্রযুক্তি
          • প্রবাসী আয়
          • শিক্ষা খাত
          • কৃষি শিল্প
          • শ্রম বাজার
          • পরিবহন খাত
          • ভিনদেশ
          • রাজস্ব
          • বিশ্ব অর্থনীতি
          • আবাসন খাত
          • ক্ষুদ্র ও মাঝারি শিল্প
          • ই-কমার্স
          • পর্যটন
          • পোলট্রি খাত
          • শিল্প খাত
          • স্বাস্থ্য অর্থনীতি
          • তৈরি পোশাক শিল্প
          • নগর দর্পন
    বুধবার, ১৯ ফাল্গুন, ১৪৩২ | ৪ মার্চ, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    ঋণের সুদহারের সীমা প্রত্যাহারের দাবি ব্যাংকগুলোর

    জানুয়ারি ১০, ২০২৩ ৪:৩৯ পূর্বাহ্ণ0
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন ●

    উচ্চ মূল্যস্ফীতি প্রভাবে কমেছে সঞ্চয় প্রবণতা। পণ্যের মূল্যবৃদ্ধির ফলে বাড়ছে ঋণের চাপ। এর মধ্যে গত বছর ডলার বিক্রির বিপরীতে বাজার থেকে ১ লাখ ২০ হাজার কোটি টাকার মতো কেন্দ্রীয় ব্যাংকে উঠে এসেছে। এসব কারণে তারল্যের ওপর বাড়তি চাপ তৈরি হয়েছে। সংকটে থাকা এক ব্যাংক এখন আরেক ব্যাংক থেকে ধার করে চলছে। কেন্দ্রীয় ব্যাংকও প্রতিনিয়ত বড় অঙ্কের ধার দিচ্ছে। সব মিলিয়ে বিদ্যমান ৯ শতাংশ সুদহারের সীমা প্রত্যাহারের ওপর চাপ বাড়ছে। প্রসঙ্গত, ২০২০ সালের এপ্রিল থেকে ক্রেডিট কার্ড ছাড়া সব ধরনের ঋণের সুদহার সর্বোচ্চ সীমা ৯ শতাংশ বেঁধে দেয় কেন্দ্রীয় ব্যাংক।

    ব্যাংকাররা জানান, ব্যাংকগুলো অনেক দিন ধরেই সুদহারের সীমা তুলে দেওয়ার দাবি জানিয়ে আসছে। কেননা ঋণে ৯ শতাংশ সুদের সীমা থাকায় আমানতে সুদ বাড়াতে পারছে না ব্যাংকগুলো। আবার সুদ না বাড়িয়েও ঋণ পাচ্ছে না। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সাড়ে ৪ বিলিয়ন ডলার ঋণের অন্যতম শর্ত সুদহার বাজারভিত্তিক করা। সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের এক গবেষণা প্রতিবেদনেও সুদহারের সীমা প্রত্যাহার অথবা বাড়ানোর সুপারিশ করা হয়েছে।

    গত জুলাইয়ে ব্যাংকের উদ্যোক্তাদের সংগঠন বিএবির একটি প্রতিনিধি দল গভর্নরের সঙ্গে দেখা করে সুদহারের সীমা প্রত্যাহার চেয়ে চিঠি দেয়। সেখানে বলা হয়, চলমান মূল্যস্ফীতির প্রেক্ষাপটে ঋণের সুদহারের বিষয়টি পুনর্বিবেচনা প্রয়োজন। বড় ঋণ বাদে কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প, বিলাসবহুল পণ্য উৎপাদন ও আমদানি, অনুৎপাদনশীল ও আমদানিনির্ভর শিল্প ঋণ এবং ভোক্তা ঋণে ৯ শতাংশ সুদহারের সীমা প্রত্যাহার চাওয়া হয়। একই সঙ্গে সঞ্চয়পত্রে সুদহার কমানোর অনুরোধ করা হয়। তবে গভর্নর আব্দুর রউফ তালুকদার সম্প্রতি বিভিন্ন অনুষ্ঠানে জানান, সুদহারের সীমা প্রত্যাহার করলে খরচ বেড়ে যাবে। আপাতত তা প্রত্যাহার করা হচ্ছে না।

    বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, এক বছর আগেও ব্যাংক খাতে উদ্বৃত্ত তারল্য ছিল ২ লাখ ৩১ হাজার কোটি টাকা। ধারাবাহিকভাবে কমে গত অক্টোবরে তা ১ লাখ ৬৯ হাজার ৫৫৬ কোটি টাকায় নেমেছে। এর মধ্যে অক্টোবরের তুলনায় গত নভেম্বর মাসে মেয়াদি আমানত প্রায় সাড়ে ৪ হাজার কোটি টাকা কমে ১৩ লাখ ৮ হাজার কোটি টাকার নিচে নেমেছে।

    মূলত বিভিন্ন ধরনের বিভ্রান্তির ফলে অনেকে ব্যাংক থেকে টাকা তুলে ঘরে রাখেন। যে কারণে আমানত কমেছে। আর সামগ্রিক তারল্যের ওপর চাপ বাড়ার অন্যতম কারণ বেসরকারি খাতে ১৪ শতাংশের মতো ঋণ প্রবৃদ্ধি হয়েছে। এ ছাড়া গত বছর বিভিন্ন ব্যাংকের কাছে ১ হাজার ২৬১ কোটি ডলার বিক্রির বিপরীতে ব্যাংক থেকে ১ লাখ ২০ হাজার কোটি টাকার বেশি উঠে এসেছে কেন্দ্রীয় ব্যাংকে।

    ব্যাংকাররা জানান, বাজারে তারল্য বাড়াতে বিভিন্ন উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এরই মধ্যে সিএমএসএমই খাতের জন্য ২৫ হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল করা হয়েছে। আবার রপ্তানি খাতের উন্নয়নে ১০ হাজার কোটি টাকা, খাদ্য নিরাপত্তা নিশ্চিতে ৫ হাজার কোটি টাকাসহ কম সুদের বিভিন্ন তহবিল গঠন করেছে কেন্দ্রীয় ব্যাংক। গ্রাহক পর্যায়ে বিতরণের জন্য ব্যাংকগুলোকে নামমাত্র সুদে এ অর্থ দেওয়া হবে। পাশাপাশি সরকার নতুন করে যে ঋণ নিচ্ছে তার প্রায় সবই সরবরাহ করছে কেন্দ্রীয় ব্যাংক।

    এমনকি বাণিজ্যিক ব্যাংক থেকে আগে দেওয়া ঋণের মেয়াদপূর্তি হলেও তা কেন্দ্রীয় ব্যাংক পরিশোধ করছে। ব্যাংকিং পরিভাষায় এ ধরনের প্রক্রিয়াকে ডিভল্ক্বমেন্ট বা নিজের ওপর চাপিয়ে দেওয়াকে বোঝায়। পরে ব্যাংক খাতে তারল্য বাড়লে এসব বিল বন্ড আবার অফলোড বা বাজারে ছাড়া হবে। কেন্দ্রীয় ব্যাংকের ডিভল্ক্বমেন্ট বাড়ার ফলে চলতি অর্থবছরের ২৮ ডিসেম্বর পর্যন্ত ব্যাংক ব্যবস্থা থেকে সরকারের নিট ঋণ বেড়েছে ২৭ হাজার ৪৭৫ কোটি টাকা। অথচ এ সময়ে বাংলাদেশ ব্যাংকে সরকারের ঋণ বেড়েছে ৪৫ হাজার ৫৭ কোটি টাকা। একই সময়ে বাণিজ্যিক ব্যাংকে ১৭ হাজার ৫৮২ কোটি টাকা কমেছে।

    বাজারে তারল্য বাড়াতে কেন্দ্রীয় ব্যাংকের নানা উদ্যোগের মধ্যেও আন্তঃব্যাংক কলমানির সুদহার বাড়ছে। গতকাল কলমানিতে এক দিন মেয়াদি ধারের গড় সুদহার ওঠে ৬ দশমিক ৮০ শতাংশ। কয়েক মাস আগেও যা আড়াই শতাংশের মতো ছিল।

    আন্তঃব্যাংকে স্বল্পমেয়াদি অন্য সব লেনদেনের সুদহার উঠেছে ৮ শতাংশের ওপরে। আবার সরকারি ট্রেজারি বিল ও বন্ডের সুদহার অনেক বেড়েছে। ১ জানুয়ারি ৯১ দিন মেয়াদি ট্রেজারি বিলের সুদহার ওঠে ৭ দশমিক ৪০ শতাংশ। গত বছরের জানুয়ারিতে যা ২ দশমিক ৩৩ শতাংশ এবং ২০২১ সালের জানুয়ারিতে ছিল শূন্য দশমিক ৪৯ শতাংশ।

    অকা/ব্যাংখা/সকাল, ১০ জানুয়ারি, ২০২৩ খ্রিষ্টাব্দ

    সর্বশেষ হালনাগাদ 3 years আগে

    ঋণের সুদহারের সীমা প্রত্যাহারের দাবি ব্যাংকগুলোর

    এই বিষয়ে আরও সংবাদ

    মধ্যপ্রাচ্য সংকটে রপ্তানিতে নতুন ধাক্কা: আকাশপথে অচলাবস্থা, সাগরপথে অনিশ্চয়তা

    ঋণ প্রবৃদ্ধিতে রেকর্ড পতন: বিনিয়োগ ও অর্থনীতিতে অচলাবস্থার আশঙ্কা

    বাংলাদেশ ব্যাংক এর গভর্নর হলেন মোস্তাকুর রহমান

    ঋণ পরিশোধে শিথিলতা: ব্যবসায়ীদের জন্য নতুন স্বস্তি

    ব্যাংক খাতের ত্রিমুখী সংকট

    ব্যাংকিং খাতে গভীর ক্ষত
    সংকোচন নীতির চাপে প্রবৃদ্ধি

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    নগদ সহায়তায় স্বস্তি পেল পোশাক খাত

    রফতানিতে টানা ৭ মাসের মন্দা

    পুনঃতফসিলের ছোঁয়ায় খেলাপি ঋণ কমলেও শঙ্কা কাটেনি ব্যাংক খাতে

    মধ্যপ্রাচ্য সংকটে রপ্তানিতে নতুন ধাক্কা: আকাশপথে অচলাবস্থা, সাগরপথে অনিশ্চয়তা

    এক বছর বিশ্বজিৎ মন্ডলের মুখ্য বীমা নির্বাহী পদে কাজে নিষেধাজ্ঞা

    বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এর চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত

    শেয়ার বাজারে স্বচ্ছতা জোরদারে হুইসেলব্লোয়ার সুরক্ষা বিধিমালার উদ্যোগ

    ঋণ প্রবৃদ্ধিতে রেকর্ড পতন: বিনিয়োগ ও অর্থনীতিতে অচলাবস্থার আশঙ্কা

    রমজানে ঢাকার বাজারে স্বস্তির খোঁজে দীর্ঘ লাইন

    মধ্যপ্রাচ্যের যুদ্ধঝুঁকি: বাংলাদেশের জ্বালানি ও অর্থনীতির অস্বস্তি

    মাথাপিছু আয় বেড়েছে, জিডিপি প্রবৃদ্ধি কমেছে

    বিদেশি বিনিয়োগে ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত শেয়ার বাজারে

    ফার্মাসলিউশনের সঙ্গে এনআরবি ইসলামিক লাইফের গ্রুপ বীমা চুক্তি

    বাংলাদেশ ব্যাংক এর গভর্নর হলেন মোস্তাকুর রহমান

    জানুয়ারিতে রাজস্ব আদায়ে ধস – পুনর্নির্ধারিত লক্ষ্যমাত্রা এখন অধরাই

    নির্বাচন-পরবর্তী আস্থায় ঘুরে দাঁড়ানোর পথে শেয়ার বাজার

    মার্কিন শুল্ক অনিশ্চয়তায় থমকে পোশাক রফতানি

    ঋণ পরিশোধে শিথিলতা: ব্যবসায়ীদের জন্য নতুন স্বস্তি

    নিম্নআয়ের সহায়তায় টিসিবি – কিন্তু বাড়ছে ব্যয়ের বোঝা

    ব্যাংক খাতের ত্রিমুখী সংকট

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.