Close Menu
অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
      • আর্থিক খাত
      • আবাসন
      • তৈরি পোশাক
      • তথ্যপ্রযুক্তি
      • পর্যটন
      • অনুসন্ধান
      • বাণিজ্য
      • রেমিট্যান্স
      • শিক্ষা খাত
      • শিল্প খাত
      • শ্রম বাজার
      • যোগাযোগ
      • অর্থনীতি
    Facebook X (Twitter) Instagram YouTube LinkedIn WhatsApp
    অর্থকাগজঅর্থকাগজ
    • ব্যাংক
    • বীমা
    • শেয়ার বাজার
    • পর্যবেক্ষণ
    • আরও
          • আর্থিক খাত
          • বাণিজ্য
          • যোগাযোগ
          • অনুসন্ধান
          • তথ্যপ্রযুক্তি
          • রেমিট্যান্স
          • শিক্ষা খাত
          • শ্রম বাজার
          • অর্থনীতি
          • আবাসন
          • পর্যটন
          • শিল্প খাত
          • তৈরি পোশাক
    সোমবার, ২৫ জ্যৈষ্ঠ, ১৪৩৩ | ৮ জুন, ২০২৬
    অর্থকাগজঅর্থকাগজ

    ঋণ খেলাপ বিলম্বে দণ্ড সুদ কমালো কেন্দ্রীয় ব্যাংক

    মে ১৪, ২০২৬ ১০:০৯ পূর্বাহ্ণ6
    শেয়ার
    Facebook Twitter LinkedIn Email WhatsApp Copy Link

    অর্থকাগজ প্রতিবেদন

    নির্ধারিত সময়ে ঋণের কিস্তি পরিশোধ না করলে ব্যাংকগুলো এখন থেকে আগের তুলনায় অনেক কম হারে দণ্ড সুদ আরোপ করতে পারবে। নতুন নির্দেশনা অনুযায়ী, কোনো ঋণ বা কিস্তি মেয়াদোত্তীর্ণ হলে সর্বোচ্চ ০.৫ শতাংশ হারে দণ্ড সুদ নেওয়া যাবে। আগে এই হার ছিল ১.৫০ শতাংশ।

    এ বিষয়ে বুধবার নতুন সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক, যা অবিলম্বে কার্যকর করা হয়েছে। এর আগে ২০২৪ সালের মে মাসে কেন্দ্রীয় ব্যাংক দণ্ড সুদের হার ১.৫০ শতাংশ নির্ধারণ করে নির্দেশনা দিয়েছিল।

    নতুন সার্কুলারে বলা হয়েছে, কোনো ঋণ সম্পূর্ণ বা আংশিকভাবে মেয়াদোত্তীর্ণ হিসেবে বিবেচিত হলে, সেই সময়ের জন্য চলতি ও তলবি ঋণের পুরো স্থিতির ওপর এবং মেয়াদি ঋণের ক্ষেত্রে বকেয়া কিস্তির ওপর সর্বোচ্চ ০.৫ শতাংশ দণ্ড সুদ আরোপ করা যাবে।

    ব্যাংকারদের মতে, সাধারণত দণ্ড সুদের মূল উদ্দেশ্য হলো ঋণগ্রহীতাদের সময়মতো কিস্তি পরিশোধে বাধ্য করা। কারণ অতিরিক্ত সুদের চাপ থাকলে গ্রাহকেরা ঋণ পরিশোধে বেশি সতর্ক থাকেন। ফলে দণ্ড সুদের হার উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনার সিদ্ধান্ত ব্যাংকগুলোর জন্য নতুন ঝুঁকি তৈরি করতে পারে বলে মনে করছেন তারা।

    একাধিক ব্যাংক কর্মকর্তা আশঙ্কা প্রকাশ করে বলেছেন, এমন সিদ্ধান্তে খেলাপি ঋণের প্রবণতা আরও বাড়তে পারে। বর্তমানে দেশের ব্যাংকিং খাত এমনিতেই উচ্চমাত্রার খেলাপি ঋণের চাপে রয়েছে। এর মধ্যে বিলম্বজনিত আর্থিক চাপ কমে গেলে অনেক গ্রাহক সময়মতো ঋণ পরিশোধে আগ্রহ হারাতে পারেন।

    বেসরকারি একটি ব্যাংকের একজন উপব্যবস্থাপনা পরিচালক বলেন, বর্তমানে ঋণের সুদের হার প্রায় সাড়ে ১৪ শতাংশের কাছাকাছি রয়েছে। দণ্ড সুদ কমে যাওয়ায় অনেক ব্যাংক হয়তো মূল সুদের হার বাড়িয়ে ক্ষতি পুষিয়ে নেওয়ার চেষ্টা করবে। শেষ পর্যন্ত এর বাড়তি চাপ গ্রাহকদের ওপরই পড়তে পারে।

    আরেকটি বেসরকারি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মনে করেন, এই নীতি ব্যাংকের মুনাফিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। তার ভাষ্য, যারা নিয়মিত ঋণ পরিশোধ করেন না, তারাও এতে উৎসাহিত হতে পারেন।

    খাতসংশ্লিষ্ট আরেকজন ঊর্ধ্বতন ব্যাংক কর্মকর্তা বলেন, ঋণ মেয়াদোত্তীর্ণ হওয়া মানেই ব্যাংকের জন্য বাড়তি ঝুঁকি ও প্রশাসনিক জটিলতা। এখন দণ্ড সুদ কমে যাওয়ায় বিলম্বকারীদের খরচ আরও কমে গেল। তিনি আরও বলেন, ২০২৪ সাল থেকে আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য রেখে মেয়াদোত্তীর্ণ ঋণ চিহ্নিত করার সময়সীমা তিন মাস নির্ধারণ করা হয়েছে। যদিও ব্যবসায়ী মহলের একটি অংশ সেটি ছয় মাস করার দাবি জানাচ্ছে, তবে এতে খেলাপি ঋণের ঝুঁকি আরও বাড়তে পারে।

    তিনি উল্লেখ করেন, সামনে ব্যাংকগুলোকে আইএফআরএস-৯ অনুসরণ করতে হবে। এই মানদণ্ড কার্যকর হলে সম্ভাব্য লোকসান আগেভাগেই হিসাবভুক্ত করতে হবে, ফলে খেলাপি ঋণ গোপন রাখার সুযোগ কমে যাবে।

    আইএফআরএস-৯ হলো আন্তর্জাতিক হিসাবমান নির্ধারণকারী সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস বোর্ড প্রণীত একটি বৈশ্বিক আর্থিক প্রতিবেদন মান। এর মাধ্যমে আর্থিক সম্পদ ও দায়ের শ্রেণিবিন্যাস, মূল্যায়ন এবং সম্ভাব্য ক্ষতির হিসাব আগাম নির্ধারণের বাধ্যবাধকতা তৈরি হয়।

    সর্বশেষ হালনাগাদ 4 weeks আগে

    এই বিষয়ে আরও সংবাদ

    ইসলামী ব্যাংক থেকে ৫ দিনে ৩৫০০ কোটি টাকা উত্তোলন

    সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও এমডি নিয়োগ

    ১৪০টি দেশে রপ্তানি হচ্ছে ওষুধ

    ব্যাংক হিসাবে টিআইএন বাধ্যতামূলক করার পরিকল্পনা সরকারের

    চাপ বাড়ছে ব্যাংকিং খাতে

    ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর বন্ধ

    Leave A Reply Cancel Reply

    সাম্প্রতিক সংবাদ

    ইসলামী ব্যাংক থেকে ৫ দিনে ৩৫০০ কোটি টাকা উত্তোলন

    সম্মিলিত ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ও এমডি নিয়োগ

    ১৪০টি দেশে রপ্তানি হচ্ছে ওষুধ

    মে মাসে মূল্যস্ফীতি বৃদ্ধি পেয়ে ৯.৪২%

    ব্যাংক হিসাবে টিআইএন বাধ্যতামূলক করার পরিকল্পনা সরকারের

    নতুন সরকারের প্রথম বাজেট অধিবেশন শুরু

    চাপ বাড়ছে ব্যাংকিং খাতে

    ১১ মাসেই আয় ১২ কোটি ডলার ছাড়াল
    প্রবাসীদের চাহিদায় দেশের ফল রফতানি রেকর্ড

    নবায়নযোগ্য জ্বালানিতে ২৫ হাজার কোটি টাকার তহবিল গঠনের প্রস্তাব

    ত্রয়োদশ সংসদের প্রথম বাজেট অধিবেশন আজ

    ফ্রিল্যান্সিং আয়ে উৎসে কর বন্ধ

    বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান

    এক কোম্পানির ব্যবসা অন্যের ‘ছিনতাই’
    নন লাইফ বীমা ব্যবসায়ে ধস

    মে মাসে কমল রফতানি আয়

    মিউচুয়াল ফান্ডে মেয়াদ বৃদ্ধির সুযোগ বন্ধ

    বিদ্যুতের দামে বড় সমন্বয়, জুন থেকেই কার্যকর

    বাংলাদেশসহ ৬০ দেশের পণ্যে চাপ বৃদ্ধির ইঙ্গিত
    যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক প্রস্তাব

    ভুয়া তথ্যের দাপটে অস্থির শেয়ার বাজার

    সরকারি গ্যারান্টিযুক্ত ঋণে ০.২৫% ফি আরোপ

    দুই হাজার টাকার চামড়ার দাম ৫০০ টাকা

    সম্পাদক প্রণব কুমার মজুমদার

    সম্পাদকীয় ও বাণিজ্যিক কার্যালয় - ৬২/১, পুরানা পল্টন (দোতলা), দৈনিক বাংলার মোড়, পল্টন, ঢাকা, বাংলাদেশ।

    বিটিসিএল ফোন +৮৮০২৪১০৫১৪৫০ +৮৮০২৪১০৫১৪৫১ +৮৮০১৫৫২৫৪১৬১৯ (বিকাশ) +৮৮০১৭১৩১৮০০৫৩

    ইমেইল - arthakagaj@gmail.com

    Editor PRANAB K. MAJUMDER
    Editorial & Commercial Office - 62/1, Purana Paltan (1st Floor), Dainik Bangla Crossing, Paltan, Dhaka, Bangladesh.
    BTCL Phone +880241051450 +880241051451 +8801552541619 (bkash) +8801713180053
    Email - arthakagaj@gmail.com

    ২০২৪
    অর্থকাগজ
    | আমাদের বৃত্তান্ত | গোপনীয়তা নীতি | শর্তাবলি ও নীতিমালা | প্রচার | বিজ্ঞাপন | বিজ্ঞপ্তি | যোগাযোগ

    Type above and press Enter to search. Press Esc to cancel.